Collected from: somoynews.tv

বাংলা কিউআরে লেনদেনে মার্চেন্ট চার্জ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এর মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ীরা ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি লেনদেনে প্রণোদনা বা বোনাস পাবেন। আগামী ১ অক্টোবর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে জারি করা দুটি পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বাংলা কিউআরের মাধ্যমে প্রতি ১০০ টাকা লেনদেনের বিপরীতে একুয়ারিং প্রতিষ্ঠান পাবে ১০ পয়সা। অন্যদিকে, একই লেনদেনে ইস্যুয়িং প্রতিষ্ঠান পাবে ২০ পয়সা।

মার্চেন্ট পেমেন্ট আরও সহজ করার পাশাপাশি দেশে ডিজিটাল লেনদেনের পরিমাণ বাড়াতেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলা কিউআর লেনদেন সম্প্রসারণে সম্প্রতি ১০০ কোটি টাকার প্রণোদনা তহবিল অনুমোদন করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান।

Share.
Leave A Reply

Exit mobile version