আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম এর সমর্থনে বুধবার (২৬ নভেম্বর) দুবাগ ইউনিয়নের দক্ষিণ চরিয়া গ্রামে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে হাফিজ মাওলানা ফখরুল ইসলাম বলেন, আমি রাজনীতিতে এসেছি মানুষের সেবা করার জন্য, ক্ষমতা ভোগের জন্য নয়। কোন মিথ্যা প্রতিশ্রুতি নয়, কাজ বাস্তবায়নে বিশ্বাসী। মিথ্যা প্রতিশ্রুতি বা প্রতিহিংসার রাজনীতি আমি করতে চাই না। আমি যদি নির্বাচিত হই তবে এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন ও নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা পেলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় আমরা সফল হব ইনশাআল্লাহ।

এলাকার বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুন নূর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, জনাব জসিম আহমদ, হাফিজ আব্দুল্লাহ সহ সভায় এলাকার মুরব্বি, যুবক ও সর্বস্তরের জনতা ছিলেন।

সভা শেষে ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা আব্দুল মতিন সাহেবের দুআর মাধ্যমে সভার সমাপ্তি হয়।

Share.
Leave A Reply

Exit mobile version