Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রামিসা হত্যা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

    May 25, 2026

    রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

    May 25, 2026

    সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    May 25, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রামিসা হত্যা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ
    • রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
    • সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
    • বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন
    • জুলাই অভ্যুত্থান: মামলায় ৪০ গুলির দাবি, তদন্তে মেলেনি একটিও
    • যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরানোর অনুমতি পেল ইরান
    • মামদানির উদ্যোগে ৫০ ডলারে বিশ্বকাপ, উচ্ছ্বসিত নিউইয়র্কবাসী
    • স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, সানচেজের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»আন্তর্জাতিক»যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত: রিপোর্ট
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া প্রস্তুত: রিপোর্ট

    adminBy adminMay 23, 2026No Comments2 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: somoynews.tv

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো ঘোষণা করা হতে পারে। শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়া।

    বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে স্থল, নৌ ও আকাশপথে তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে।

     

    চূড়ান্ত খসড়ায় উভয় পক্ষ থেকে সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোতে হামলা না চালানোর পারস্পরিক অঙ্গীকার রয়েছে। একইসঙ্গে সামরিক অভিযান ও গণমাধ্যমে শত্রুতামূলক প্রচারণা বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে।
    সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত কাঠামোতে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া আরব উপসাগর, হরমুজ প্রণালি ও ওমান উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়গুলো রাখা হয়েছে।
     

    চুক্তির বাস্তবায়ন তদারকি এবং বিরোধ নিষ্পত্তির জন্য একটি যৌথ পর্যবেক্ষণ ব্যবস্থা গঠনের প্রস্তাব রয়েছে বলে জানিয়েছে আল আরাবিয়া। পাশাপাশি চুক্তি কার্যকর হওয়ার সাত দিনের মধ্যে বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হওয়ার কথাও বলা হয়েছে।
     
    প্রস্তাবিত চুক্তিতে ইরানের প্রতিশ্রুতির বিনিময়ে ধাপে ধাপে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।
     
    আল আরাবিয়ার সূত্রগুলো জানিয়েছে, ওয়াশিংটন ও তেহরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়ার পরই চুক্তিটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
     
    এর আগে ইরানি সংবাদমাধ্যম জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরোক্ষ আলোচনা অব্যাহত রয়েছে। আর এতে এখনও মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে পাকিস্তান।
     

    ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কিছু ইতিবাচক সংকেত পাওয়ার দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এখনই অতিরিক্ত আশাবাদী হওয়ার সময় নয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক দিনের পরিস্থিতিই নির্ধারণ করবে আলোচনা কোন দিকে যাবে।
     
    আলোচনায় অগ্রগতির বিষয়টি স্বীকার করে এখনও কোনো চুক্তি হয়নি বলে জানিয়েছেন ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ইস্যুকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি।
     
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে আনার দাবি পুনর্ব্যক্ত করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প জানান বলেন, ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে সম্ভব হলে ধ্বংস করা হবে। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর কোনো ধরনের টোলের বিষয়েও বিরোধিতা করেন তিনি।
     

    তিনি বলেন, আমরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ফিরিয়ে আনব। এটা আমাদের দরকার নেই, চাইও না। আমরা সেটা ধ্বংসও করে দেব, কিন্তু ইরানকে তা রাখতে দেব না।
     
    এদিকে ইরানের পারমাণবিক উপাদান বিদেশে পাঠানো হবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইউরেনিয়াম বাইরে পাঠালে ভবিষ্যতে তেহরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঝুঁকি আরও বাড়ার আশঙ্কা থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানায় রয়টার্স।
     
    তবে যুক্তরাষ্ট্রের জন্য ইরান নিজেই পারমাণবিক উপাদানকে কম শক্তিশালী বা কম ঘনত্বে পরিণত করবে বলেও তথ্য উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    May 25, 2026

    স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, সানচেজের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা

    May 24, 2026

    ইরান যুদ্ধের মধ্যস্থতায় কাতার, তেহরানে বিশেষ প্রতিনিধিদল

    May 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202137

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202626

    যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ে নিতে পারে: ট্রাম্প

    March 30, 202623
    Don't Miss
    বাংলাদেশ

    রামিসা হত্যা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

    By adminMay 25, 20262

    Collected from: somoynews.tv আলোচিত রামিসা হত্যার ন্যায়বিচার নিশ্চিতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী…

    রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

    May 25, 2026

    সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    May 25, 2026

    বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন

    May 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202137

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202626

    যুক্তরাষ্ট্র ইরানের তেল ও খার্গ দ্বীপ নিয়ে নিতে পারে: ট্রাম্প

    March 30, 202623
    Don't Miss
    বাংলাদেশ

    রামিসা হত্যা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ

    By adminMay 25, 20262

    Collected from: somoynews.tv আলোচিত রামিসা হত্যার ন্যায়বিচার নিশ্চিতে আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী…

    রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য

    May 25, 2026

    সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

    May 25, 2026

    বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন

    May 25, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.