Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হোয়াইট হাউসে পৌঁছাতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরির আহ্বান ইরানের আইনপ্রণেতাদের

    June 4, 2026

    ককরোচ জনতা পার্টির প্রথম সংবাদ সম্মেলন, রাজপথে বিক্ষোভের ডাক

    June 4, 2026

    আসন্ন বিশ্বকাপে যেসব রেকর্ড নিজের দখলে নিতে পারেন মেসি

    June 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • হোয়াইট হাউসে পৌঁছাতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরির আহ্বান ইরানের আইনপ্রণেতাদের
    • ককরোচ জনতা পার্টির প্রথম সংবাদ সম্মেলন, রাজপথে বিক্ষোভের ডাক
    • আসন্ন বিশ্বকাপে যেসব রেকর্ড নিজের দখলে নিতে পারেন মেসি
    • পুনরায় নির্বাচিত হলে মরিনিয়োকে ক্লাবে ফেরাবেন, ঘোষণা রিয়াল প্রেসিডেন্ট পেরেজের
    • নেদারল্যান্ডসকে হারিয়ে আর্জেন্টিনাকে সতর্কবার্তা দিল আলজেরিয়া
    • ‘গেম চেঞ্জার’ বন্দর প্রকল্পে ধীরগতি, পুরনো টার্মিনালেই আগ্রহী বিনিয়োগকারীরা!
    • জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ
    • রামিসা ধর্ষণ-হত্যা: আত্মপক্ষ সমর্থনে এজলাসে সোহেল ও স্বপ্না
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»বাংলাদেশ»ড্রিংকওয়েলের ব্যবসা টিকিয়ে রাখতেই ওয়াসার লাইনের পানি বিশুদ্ধ হয় না!
    বাংলাদেশ

    ড্রিংকওয়েলের ব্যবসা টিকিয়ে রাখতেই ওয়াসার লাইনের পানি বিশুদ্ধ হয় না!

    adminBy adminJune 3, 2026No Comments2 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: somoynews.tv

    পানিতে ময়লা আর দুর্গন্ধ বাড়লে ব্যবসা বাড়ে ওয়াসার। তখন একদিকে গ্রাহককে দিতে হয় পানির বিল, অন্যদিকে ওয়াসারই এটিএম বুথ থেকে বাড়তি টাকা খরচ করে কিনতে হয় বিশুদ্ধ পানি। সাধারণ মানুষ ভোগান্তিতে থাকলেও ঠিকই লাভবান হয় ওয়াসা।

    শুধু ময়লা নয়, তীব্র বাজে গন্ধও ওয়াসার পানিতে। সরকার আসে সরকার যায়, তবে ওয়াসার পানি কখনোই বিশুদ্ধ হয় না। তাই বাধ্য হয়ে এখন এ দুর্গন্ধযুক্ত পানিই পান করছে বাসাবো এলাকার মানুষ।

    বাসাবো এলাকার বাসিন্দাদের অভিযোগ, ওয়াসার লাইনের পানির সঙ্গে ময়লা ও বিভিন্ন ধরনের পোকাও আসে। ট্যাঙ্কিতে পানি জমিয়ে রাখলে এসব আরও স্পষ্টভাবে দেখা যায়। তাই বাধ্য হয়ে ট্যাপের সঙ্গে ছাঁকনি ব্যবহার করতে হয় তাদের। একজন বাসিন্দা বলেন, আমাদের এই অঞ্চলের পানি খুবই দুর্গন্ধ। ছোট ছোট কেঁচোর মতো পোকা থাকে। ছাঁকনি লাগাতে হয়েছে পানি ছেঁকার জন্য, না হলে ময়লা আসে।
     

    তবে ছেঁকে ব্যবহার করলেও সেই পানি ব্যবহার উপযোগী হয় না বলেও জানান তারা। তীব্র গন্ধ ও আয়রন থাকার কারণে রান্না থেকে শুরু করে সব কাজেই আলাদা করে কেনা পানি ব্যবহার করতে হয়। এমনকি ওয়াসার পানিতে গোসল করলেও শরীরে চুলকানি হয়।
     
    আরেকজন বাসিন্দা বলেন, ওয়াসার পানি আমরা কোনো কাজেই ব্যবহার করতে পারি না। গোসল করতে হলেও কষ্ট হয়, খাবারের জন্য পানি কিনে আনি। গোসল করলে শরীরে চুলকানি হয়।
     
    এলাকাজুড়ে এখন দেখা যায়, অলি-গলি থেকে সড়ক, সবখানেই চোখে পড়ে বোতল, ড্রাম আর গ্যালন নিয়ে বিশুদ্ধ পানির জন্য ছুটছে সাধারণ মানুষ। গন্তব্য সেই ওয়াসার পাম্পেই, প্রতি ফোটার মূল্য দিয়ে আবারও ওয়াসার ছত্রছায়ায় গড়ে তোলা পানি পরিশোধন সংস্থা ড্রিংকওয়েল থেকে কিনতে হচ্ছে বিশুদ্ধ পানি। একজন বাসিন্দা বলেন, বাসায় বাচ্চা আছে, তাই বাধ্য হয়ে পানি কিনে খাওয়াই।
     
    এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে; তাহলে কি ড্রিংকওয়েলের ব্যবসা টিকিয়ে রাখতেই ওয়াসার লাইনের পানি বিশুদ্ধ হয় না? এ বিষয়ে জানতে ওয়াসা ভবনে গেলে কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। মুঠোফোনে ওয়াসার উপ-প্রধান জনতথ্য কর্মকর্তা মো. আব্দুল কাদের বলেন, ‘এই মুহূর্তে আজকে-কালকে কোনো বক্তব্য আপাতত দিতে পারছি না, কারণ অন্য কাজে ব্যস্ত আছি।’
     

    তবে ক্যামেরায় না বললেও খুদে বার্তায় নিজেদের অবস্থান জানায় ওয়াসা। তারা জানায়, মোডস জোন-১ এর আওতাধীন বাসাবো এলাকায় পানি সরবরাহ বা ময়লা পানি সংক্রান্ত কোনো অভিযোগ তাদের অভিযোগ কেন্দ্র বা ওয়াসা লিংকে পাওয়া যায়নি। ওই এলাকায় কোনো সমস্যা বিদ্যমান নেই। তবে ভবিষ্যতে কোনো নির্দিষ্ট অভিযোগ পেলে তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
     
    এদিকে ড্রিংকওয়েল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা বিষয়টি এড়িয়ে যান। ড্রিংকওয়েলের প্রশাসনিক কর্মকর্তা মো. শাহিন বলেন, ‘এখন বলতে পারব না, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলতে হবে।’
     
    বর্তমানে প্রতিদিন প্রায় ১৩ লাখ লিটার পানি বিক্রি হয় ওয়াসার বুথ থেকে। আর লাইনের পানিতে গন্ধ, ময়লা ও পোকা থাকার অভিযোগ থাকলে এই চাহিদা আরও বেড়ে যায় বলেও জানান স্থানীয়রা।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    ‘গেম চেঞ্জার’ বন্দর প্রকল্পে ধীরগতি, পুরনো টার্মিনালেই আগ্রহী বিনিয়োগকারীরা!

    June 3, 2026

    জ্বালানি সাশ্রয়ে সরকারি সভা-সেমিনারে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশ

    June 3, 2026

    রামিসা ধর্ষণ-হত্যা: আত্মপক্ষ সমর্থনে এজলাসে সোহেল ও স্বপ্না

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202137

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202626

    দেশে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম, কত টাকায় বিক্রি হচ্ছে আজ?

    March 5, 202624
    Don't Miss
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসে পৌঁছাতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরির আহ্বান ইরানের আইনপ্রণেতাদের

    By adminJune 4, 20261

    Collected from: somoynews.tv ইরানের একদল সংসদ সদস্য দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন…

    ককরোচ জনতা পার্টির প্রথম সংবাদ সম্মেলন, রাজপথে বিক্ষোভের ডাক

    June 4, 2026

    আসন্ন বিশ্বকাপে যেসব রেকর্ড নিজের দখলে নিতে পারেন মেসি

    June 4, 2026

    পুনরায় নির্বাচিত হলে মরিনিয়োকে ক্লাবে ফেরাবেন, ঘোষণা রিয়াল প্রেসিডেন্ট পেরেজের

    June 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202137

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202626

    দেশে বড় ব্যবধানে কমেছে স্বর্ণ ও রুপার দাম, কত টাকায় বিক্রি হচ্ছে আজ?

    March 5, 202624
    Don't Miss
    আন্তর্জাতিক

    হোয়াইট হাউসে পৌঁছাতে পারে এমন ক্ষেপণাস্ত্র তৈরির আহ্বান ইরানের আইনপ্রণেতাদের

    By adminJune 4, 20261

    Collected from: somoynews.tv ইরানের একদল সংসদ সদস্য দেশটির ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন…

    ককরোচ জনতা পার্টির প্রথম সংবাদ সম্মেলন, রাজপথে বিক্ষোভের ডাক

    June 4, 2026

    আসন্ন বিশ্বকাপে যেসব রেকর্ড নিজের দখলে নিতে পারেন মেসি

    June 4, 2026

    পুনরায় নির্বাচিত হলে মরিনিয়োকে ক্লাবে ফেরাবেন, ঘোষণা রিয়াল প্রেসিডেন্ট পেরেজের

    June 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.