Collected from: somoynews.tv

হাতে পাসপোর্ট থাকলে জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো খরচ নেই বলে জানিয়েছে দূতাবাস।

সম্প্রতি এক বার্তায় জর্ডানে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। বার্তাটি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়।

এতে সতর্ক থাকার কথা উল্লেখ করে জানানো হয়, 

সতর্কবার্তা, হাতে পাসপোর্ট থাকলে জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো খরচ নাই- এক টাকাও না! ঢাকার মেডিকেল, আসা-যাওয়া, থাকা-খাওয়া আর চিকিৎসা সবই ফ্রি!

এতে আরও বলা হয়,

এজেন্ট বা দালাল কোনো টাকা চাওয়া মানেই অবৈধ নিয়োগ। দালালের হাতে টাকা তুলে দেয়ার আগে সাতবার ভাবুন। দরকার হলে আপনার ভিসা আমাদের দিয়ে যাচাই করুন। এজন্য এজেন্টের পরিচয় আর ভিসার কপি পাঠান। ভালো থাকুন, অবৈধ নিয়োগ থেকে দূরে থাকুন।

 

Share.
Leave A Reply

Exit mobile version