Collected from: somoynews.tv
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে এবং এরপর হরমুজ ‘সবার জন্য উন্মুক্ত’ হবে।
শনিবার (১৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়।
ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং এটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে।’
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন, রোববার একটি চুক্তি হতে যাচ্ছে। কিন্তু ইরান তা অস্বীকার করে জানায় চুক্তিটি রোববার হচ্ছে না।


