Collected from by: সময় মিডিয়া লিমিটেড

ঘন কুয়াশা আর শীতের হিমেল হাওয়ায় গোপালগঞ্জের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তাপমাত্রা নেমেছে ৭ এর ঘরে। যা এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৬টায় এ তাপমাত্রা রেকর্ড করে জেলার আবহাওয়া অফিস। এটাই ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।

গত তিনদিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় কমেছে দৃষ্টিসীমা। এমন অবস্থায় প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। শীতে বেশি কষ্ট পাচ্ছেন বৃদ্ধ ও শিশুরা। এ ছাড়া প্রচণ্ড ঠান্ডার কারণে বোরো ধান রোপণে ব্যাঘাত ঘটছে। খেটে খাওয়া মানুষ পড়েছে চরম বিপাকে। বাধ্য হয়ে ঘর থেকে বের হয়েছেন অনেকেই। হাসপাতালে বেড়েছে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা।
আরও পড়ুন: রাজশাহীতে এবারের মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৪

এ দিকে সড়ক মহাসড়কগুলোতে দিনের বেলাও হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।

চালকরা জানান, ঘন কুয়াশার কারণে প্রচণ্ড ঝুঁকি নিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে।

এ বিষয়ে গোপালগঞ্জ আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সুফিয়ান জানান, আজ গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯৭ শতাংশ। এমন আবহাওয়া জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত থাকতে পারে বলে জানা তিনি।
Share.
Leave A Reply

Exit mobile version