Collected from: সময় মিডিয়া লিমিটেড
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না গেলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারে আইসিসি। দুবাইতে সংস্থাটির চেয়ারম্যান জয় শাহ বর্তমানে বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ‘হিন্দুস্তান টাইমস’।
ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর মধ্যে তৈরি হওয়া সংকট নতুন মাত্রা পেয়েছে। সংবাদ সংস্থা ‘এএনআই’ এর বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, যদি বাংলাদেশ ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে সম্মত না হয়, তবে আইসিসি চেয়ারম্যান জয় শাহ কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনা করছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য বর্তমানে তিনি দুবাইয়ে অবস্থান করছেন বলেও প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে।


