বীজতলা তৈরির দরকার হয়না। ভয় নেই গরু ছাগলের। বাড়তি ঝামেলা হয় না ঝর-বৃষ্টিতে। চারা রোপনে খরচও কম। সময়ও লাগে অল্প। বলছি জমিতে ধানের চারা রোপনের যন্ত্র ‘রাইস ট্রান্সপ্লান্টের’ কথা। আর এই মেশিন দিয়েই সিলেটের বিশ্বনাথে হাইব্রিড বোরো ধানের সমলয় চাষাবাদে ৫০ একরের ব্লক প্রদর্শনীতে ধানের চারা রোপন কার্যক্রমের উদ্বোধন করেছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।

মঙ্গলবার বিকেলে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগণা বাজারে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষ্যে আলাচনা সভাও অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা আক্তারের সভাপতিত্বে ও অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকারের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) শেখ রাসেল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লা, বিশ্বনাথ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সম্রাট হোসেন, লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া।

এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

Share.
Leave A Reply

Exit mobile version