Collected from: somoynews.tv

ফিটনেস নিয়ে কিছুটা উদ্বেগ আছে। লিওনেল স্ক্যালোনি হন্ডুরাসের বিপক্ষে তাই দলের সেরা তারকা মেসিকে খেলালেনই না। কাতার বিশ্বকাপ জয়ী ফুটবলার পুরোটা সময় কাটালেন বেঞ্চে বসে। তবে তাতে আর্জেন্টিনার জয় পেতে কোনো কষ্ট হলো না।

তিনবারের চ্যাম্পিয়নরা ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করলো ২-০ গোলের সহজ জয় দিয়ে। লাওতারো মার্টিনেজ পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেওয়ার পর দ্বিতীয় গোলটি করেন গিউলিয়ানো সিমিওনে। ১০ জুন তারা শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে আইসল্যান্ডের বিপক্ষে।


হন্ডুরাসের ফিফা র‌্যাঙ্কিং ৬৬। আর আর্জেন্টিনার? মেসিরা দুদিন আগেই শীর্ষে উঠেছেন। র‌্যাঙ্কিংয়ে দুদলের এই পার্থক্যের ছাপ পড়লো টেক্সাসের কলেজ স্টেশন মাঠেও। বল দখলে স্ক্যালোনির শিষ্যরা তো এগিয়ে ছিলই, হন্ডুরাসকে আক্রমণ করেও ব্যতিব্যস্ত রেখেছে। বিপরীতে মধ্য আমেরিকার দেশটির একটি শটও আর্জেন্টিনার জাল বরাবর ছিল না।
Share.
Leave A Reply

Exit mobile version