Collected from: somoynews.tv

রাজশাহীগামী ধমকেতু এক্সপ্রেস দিয়ে রেলপথে দ্বিতীয় দিনের মতো শুরু হলো ঈদযাত্রা। ট্রেনটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শনিবার (১৪ মার্চ) ভোর ৬টায় ছেড়ে যায়।

পরিবারের সাথে ঈদ করতে সিট না পেয়ে অনেকেই রওনা হয়েছেন স্ট্যান্ডিং টিকিট নিয়ে। অতিরিক্ত ভিড় না থাকলেও, রেলপথে ঘরমুখো মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


শিডিউল বিপর্যয়ের ঘটনা না ঘটলেও, ইঞ্জিন দেরিতে আসায় ৪৫ মিনিট বিলম্বে ছেড়েছে মহানগর প্রভাতী। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীরা। ঢাকার আশপাশের জেলাগুলোর বেশকিছু যাত্রী অভিযোগ করে বলেন, কোনো কোনো ক্ষেত্রে তাদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া আদায় করা হচ্ছে।

তবে রেলপথের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। 
 
Share.
Leave A Reply

Exit mobile version