Collected from: somoytv

অন্যদিনের মতো আজও সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে প্রবেশ করেন তিনি।

 
সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী। শুরুতে জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে বৈঠক করেন তিনি।
 
বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য সচিবালয়ে আসেন ঢাকাস্থ চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। পরে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন তিনি।
এদিকে, কৃষক কার্ড চালু সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সভায় কৃষি, খাদ্য, স্থানীয় সরকারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেবেন বলে জানা গেছে।
Share.
Leave A Reply

Exit mobile version