সিলেটের কানাইঘাট সীমান্তের হাফারমুখ এলাকায় জামাল উদ্দিন (৪৫) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা।

রোববার (২৩ নভেম্বর) ভোর ৪টায় খবর পেয়ে সীমান্ত থেকে তার লাশ উদ্ধার করে কানাইঘাট থানা পুলিশ।

নিহত জামাল উদ্দিন কানাইঘাট উপজেলার কান্দলা বাংলাটিলা গ্রামের মৃত মকরম আলীর ছেলে।

গতকাল শনিবার (২২ নভেম্বর) রাতে বাড়ি থেকে কাজের সন্ধানে বের হন জামাল উদ্দিন। পরে আর বাড়ি ফেরেননি। সীমান্তে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে কানাইঘাট থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে লাশ পাঠানো হয়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল বলেন, ২/৩ জন সুপারি আনতে গেলে ভারতীয় খাসিয়ারা তাদের লক্ষ্য করে ছররা গুলি ছোঁড়ে। এ সময় জামাল আহত হলে তার সঙ্গে থাকা লোকেরা তাকে নিয়ে আসে। পরে তার মৃত্যু হয়।

Share.
Leave A Reply

Exit mobile version