Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রামিসা হত্যা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
- সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
- বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন
- জুলাই অভ্যুত্থান: মামলায় ৪০ গুলির দাবি, তদন্তে মেলেনি একটিও
- যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরানোর অনুমতি পেল ইরান
- মামদানির উদ্যোগে ৫০ ডলারে বিশ্বকাপ, উচ্ছ্বসিত নিউইয়র্কবাসী
- স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, সানচেজের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা
Author: admin
Collected from: somoynews.tv ইরানের সঙ্গে চলমান সংঘাত কার্যত ‘শেষ হয়েছে’ বলে কংগ্রেসকে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুদ্ধ পরিচালনার জন্য কংগ্রেসের অনুমোদনের নির্ধারিত সময়সীমা তিনি মানতে বাধ্য নন। এই মুহূর্তে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি চলছে। তবে পুরো মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা চরমে রয়েছে। একদিকে ইরান, অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে। নতুন করে যেকোনো সময় সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমন পরিস্থিতির মধ্যে সংঘাতের অবসানে গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে নতুন প্রস্তাব পাঠায় ইরান। তবে ইরানের দেয়া সর্বশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নয় যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার…
Collected from: somoynews.tv মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কংগ্রেস নেতাদের কাছে পাঠানো এক চিঠিতে বলেছেন, ইরানের সঙ্গে সংঘর্ষ ‘শেষ হয়েছে’। এর মানে হলো, কংগ্রেসের অনুমোদন নেওয়ার জন্য যে ৬০ দিনের সময়সীমা ছিল, সেটি আর প্রযোজ্য নয়। শুক্রবার (১ মে) ছিল ৬০তম দিন, যেদিন ট্রাম্প কংগ্রেসকে জানান যে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের ওপর হামলা শুরু করেছে। ‘ওয়ার পাওয়ার্স অ্যাক্ট অব ১৯৭৩’ অনুযায়ী, প্রেসিডেন্ট জরুরি হুমকির জবাবে সেনা পাঠাতে পারেন, তবে ৬০ দিনের মধ্যে কংগ্রেসের অনুমোদন নিতে হয়। কংগ্রেস নেতাদের কাছে পাঠানো চিঠিতে ট্রাম্প বলেন, তিনি ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করেছিলেন আমেরিকানদের নিরাপত্তা রক্ষার জন্য এবং ২৮ ফেব্রুয়ারি কংগ্রেসকে এ…
Collected from: somoynews.tv পানি নিষ্কাশনে ঢাকার দুই সিটি করপোরেশন প্রায় ১৭০০ কোটি টাকার প্রকল্প হাতে নিলেও ড্রেন ও বক্স কালভার্ট নির্মাণে ধীরগতির কারণে ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। অন্যদিকে রাজধানীতে এখনই জলাবদ্ধতার হওয়ায় আসন্ন বর্ষা মৌসুম নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। প্রায় প্রতি বছরই হাঁটু সমান পানিতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। চলতি মৌসুমেও মে মাসের প্রথম দিনের বৃষ্টিতেই রাজধানীর রাজারবাগ, নিউমার্কেটসহ বেশ কয়েকটি এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। বর্ষার আগেই এমন জলাবদ্ধতা জনমনে শঙ্কা তৈরি করেছে। প্রতিবছর বর্ষা এলেই তড়িঘড়ি করে নানা উদ্যোগ নেয় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। চলতি মৌসুমে জলাবদ্ধতা নিরসন ও সড়ক-ড্রেন সংস্কারের কাজ শুরু হয়েছে…
Collected from: somoynews.tv দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার (২ মে) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে । আবহাওয়া অধিদফতর জানিয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে…
Collected from: somoynews.tv রাজধানীর উত্তরায় বাবার কাছ থেকে জোরপূর্বক ছিনিয়ে নেয়া দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ৯ দিন পর উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে লামীন ইসলাম নামে এক কিশোরকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২ মে) গাজীপুরের পুবাইল এলাকা থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়। এর আগে গত ২২ এপ্রিল দুপুরে উত্তরার ৬ নম্বর সেক্টরে এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, উত্তরা ৬ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডে স্কুল থেকে পরীক্ষা শেষে বাবার সঙ্গে বাসায় ফিরছিল ওই শিক্ষার্থী। হঠাৎ সেখানে লামীন নামের এক কিশোর উপস্থিত হয়ে ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার…
Collected from: somoynews.tv ইরানের দেয়া নতুন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে সাফ জানিয়েছেন, পরমাণু চুক্তি না হওয়া পর্যন্ত নৌ-অবরোধ বহাল থাকবে। এদিকে আইআরজিসি জানিয়েছে, যুদ্ধবিরতির সুযোগে শত্রুপক্ষের লক্ষ্যবস্তুর তালিকা করা হচ্ছে। ফের আগ্রাসন হলে কঠোর জবাব দেয়া হবে। এই মুহূর্তে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘অনির্দিষ্টকালের জন্য’ যুদ্ধবিরতি চলছে যা গত সপ্তাহে ট্রাম্প একতরফাভাবে ঘোষণা দেন। তবে হরমুজ প্রণালিতে ইরানের কঠোর নজরদারির বিপরীতে মার্কিন নৌ-অবরোধ ঘিরে চরম উত্তেজনা বিরাজ করছে মধ্যপ্রাচ্যজুড়ে। এর মধ্যেই গত সোমবার (২৭ এপ্রিল) হোয়াইট হাউস নিশ্চিত করে যে, ট্রাম্প ও তার জাতীয় নিরাপত্তা দল যুদ্ধের অবসানের জন্য ইরানের পক্ষ থেকে একটি নতুন প্রস্তাব পেয়েছে।…
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী হত্যার ঘটনায় অভিযুক্ত সন্দেহভাজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠন করা হয়েছে। তদন্তকারীরা শিক্ষার্থীদের নিখোঁজ হওয়া থেকে শুরু করে হত্যাকাণ্ড পর্যন্ত বেশ কিছু ভয়াবহ ও চাঞ্চল্যকর তথ্য তুলে ধরেছেন। নিহতরা হলেন জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি। দুজনেরই বয়স ২৭। প্রায় দুই সপ্তাহ আগে তাদের সর্বশেষ দেখা যায়। প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর লিমনের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, বৃষ্টিকেও হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়া হয়েছে। এই হত্যার ঘটনায় লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বপরিকল্পিতভাবে অস্ত্র ব্যবহার করে হত্যার অভিযোগ আনা হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার…
Collected from: somoynews.tv রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে বিদ্যুৎ মাতবর ওরফে বোমা বিদ্যুৎ (৩৬) নামে বিস্ফোরক আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ ২৮ মামলার এক আসামিকে গ্রেফতার করেছেন র্যাবের সদস্যরা। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) র্যাব-৩ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মেহেদী ইমরান সিদ্দিকীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। গ্রেফতার বোমা বিদ্যুৎ শরীয়তপুরের জাজিরা উপজেলার মেহের আলী মাতবর কান্দি এলাকার আক্কাস মাতবরের ছেলে। বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বোমা বিদ্যুৎতের ঢাকা মহানগরীর উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা, কামরাঙ্গীরচর থানায় একটি বিস্ফোরক মামলা, শরীয়তপুর জেলার জাজিরা থানায় ২৬টি বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলা রয়েছে। এরমধ্যে চারটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। …
Collected from: somoynews.tv বিদ্যুৎ ঘাটতি না থাকায় মঙ্গলবার (২৮ এপ্রিল) এবং বুধবার (২৯ এপ্রিল) টানা দুদিন দেশের কোথাও লোডশেডিং হয়নি বলে দাবি করেছে বিদ্যুৎ বিভাগ। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিদ্যুৎ বিভাগ এক বার্তায় এ তথ্য জানায়। বার্তায় বলা হয়, পরপর দুই দিন (২৮ ও ২৯ এপ্রিল) লোডশেডিংমুক্ত ছিল দেশ। এর আগে গত ২৭ এপ্রিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছিলেন, আগামী সপ্তাহ থেকে দেশে বিদ্যুতের অবস্থা ভালো হবে এবং লোডশেডিং কমে আসবে। গত ২৩ এপ্রিল বিদ্যুৎ বিভাগের যুগ্মসচিব উম্মে রেহানা জানিছিলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে প্রয়োজনীয় জ্বালানি আমদানি করে বিদ্যুৎ উৎপাদনে সরবরাহ করা যাচ্ছে…
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টিকে নির্মমভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে অভিযুক্ত হিশামের বিরুদ্ধে ১৫ দিন আগেই লিখিত অভিযোগ দিয়েছিলেন লিমন, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি আবাসন কর্তৃপক্ষ। এ ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির পাশাপাশি আবাসন ব্যবস্থাপনার গাফিলতির বিচার দাবি করেছে নিহতদের পরিবার। সোমবার (২৭ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে পরিবার জানায়, হিশাম সালেহ আবুগারবিয়ার আচরণ নিয়ে আগে থেকেই গুরুতর উদ্বেগ ছিল। নিহত লিমনের ভাইয়ের দাবি, ‘হত্যাকাণ্ডের ১৫ দিন আগেই হিশামের চরম রাগী ও উগ্র মেজাজ নিয়ে ‘অ্যাভালন হাইটস’ হাউজিং ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করা হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।’ পরিবার…
