Author: admin

Collected from: somoynews.tv শনিবার ভোরে কর্মীরা কেনেডি সেন্টার থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম মুছে ফেলেছেন। নামটি স্থাপনের ছয় মাসেরও কম সময়ের মধ্যে এই পদক্ষেপ নেয়া হলো। একজন বিচারকের সেই রায় মেনেই তারা এই কাজ করেন, যেখানে বলা হয়েছে যে, কংগ্রেসের আইন ছাড়া এই পারফর্মিং আর্টস ল্যান্ডমার্কটির নাম পরিবর্তন করা যাবে না। মার্কিন বিচার বিভাগ (ডিওজে) জানানোর কয়েক ঘণ্টা পর, রাত প্রায় ১টা ২০ মিনিটে কাজটি শুরু হয়। এর কয়েক ঘণ্টা আগেই জানানো হয়েছিল, সরকার শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে ওয়াশিংটনের ওই স্থানটি থেকে ট্রাম্পের নাম সরানোর জন্য আদালতের দেয়া সময়সীমা পূরণ করতে পারবে না। অর্ধশতাব্দী আগে একজন নিহত…

Read More

Collected from: somoynews.tv মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে এবং এরপর হরমুজ ‘সবার জন্য উন্মুক্ত’ হবে। শনিবার (১৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ খবর জানানো হয়। ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং এটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে।’  এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন, রোববার একটি চুক্তি হতে যাচ্ছে। কিন্তু ইরান তা অস্বীকার করে জানায় চুক্তিটি রোববার হচ্ছে না।

Read More

Collected from: somoynews.tv যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তিচুক্তির খসড়া এরইমধ্যে প্রস্তুত হয়েছে। রোববার (১৪ জুন) এটি সই হতে পারে বলে জানা গেছে। তবে চুক্তির প্রকৃত বিষয়বস্তু নিয়ে এখনও ব্যাপক ধোঁয়াশা রয়েছে। চুক্তির বিষয়বস্তু ছাড়াও, এর বিভিন্ন দিক নিয়েও দুই পক্ষ ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। ইরানের অবস্থান তুলনামূলকভাবে অস্পষ্ট। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, হরমুজ প্রণালিতে চালু করা টোল আদায় করবে ইরান। এটি সমঝোতা স্মারকের অংশ বলেও তেহরানের দাবি। তবে যুক্তরাষ্ট্র বলছে, কোনো শর্ত ছাড়াই অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দিতে হবে। ইরানের জব্দকৃত অর্থ মুক্ত করার বিষয়টি নিয়েও ধোঁয়াশা রয়েছে। ইরানের দাবি, চুক্তিতে সম্পদ মুক্ত করার বিষয়টি…

Read More

Collected from: somoynews.tv চট্টগ্রাম বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর এবং থানায় নিয়ে হেনস্তার অভিযোগ উঠেছে। এ সময় তার গলা চেপে ধরা হয় বলেও অভিযোগ করেন তিনি। শুক্রবার (১২ জুন) রাতে বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে এ ঘটনা ঘটে। জানা গেছে, ঢাকা প্রিমিয়ার লিগের খেলা শেষে চট্টগ্রামে ফেরেন নাঈম। বিমানবন্দর থেকে বাসায় যাওয়ার পথে ডিবি পরিচয়ে কয়েকজন তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তার গলা চেপে ধরা, মোবাইল ফোন কেড়ে নেয়া এবং লাঠি দিয়ে মারধরের অভিযোগও করেন এই ক্রিকেটার। গণমাধ্যমকে নাঈম বলেন, ‘রাত ১০টা ২০ মিনিটে আমাদের ফ্লাইট চট্টগ্রামে পৌঁছায়। তখন…

Read More

Collected from: somoynews.tv রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। পরে ওই ছিনতাইকারীদেরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১২ জুন) গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন। গ্রেফতার ছিনতাইকারীরা হলেন: মো. রাজু আহম্মেদ কালু ওরফে কালু ওরফে হৃদয় (২৫) এবং  মো. রকি ওরফে শাকিল (২৫)। শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এ সময় জিয়া উদ্যানে দায়িত্বরত পুলিশ সদস্যরা…

Read More

Collected from: somoynews.tv নগরীর অলিগলি পেরিয়ে এখন রাজধানীর প্রধান সড়কেও দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারিচালিত রিকশা। অল্প সময়েই জনপ্রিয় হয়ে ওঠা এই যানবাহন ঘিরে তৈরি হয়েছে বহুমুখী সংকট। একদিকে যানজট ও সড়ক নিরাপত্তার ঝুঁকি, অন্যদিকে প্রায় দেড় কোটি মানুষের জীবন-জীবিকার প্রশ্ন। মহানগর থেকে এই বাহন সরিয়ে নিতে সরকারের নতুন পরিকল্পনার পাশাপাশি দেখা দিয়েছে আইনি ও প্রশাসনিক মতভেদ। যানজটের কারণে রাজধানীতে প্রতিদিন প্রায় ৩২ লাখ কর্মঘণ্টা নষ্ট হয়। অর্থনীতির হিসাবে যার আর্থিক ক্ষতি বছরে প্রায় ৩৭ হাজার কোটি টাকা। সংশ্লিষ্টদের মতে, এই বিশাল ক্ষতির অন্যতম কারণ ব্যাটারিচালিত অটোরিকশা।   বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) তথ্য অনুযায়ী, দেশের সড়কে বর্তমানে প্রায় ৬০ লাখ অটোরিকশা…

Read More

Collected from: somoynews.tv রাজধানীর লালমাটিয়ায় একটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানের অফিসে হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, কথিত এক ‘বড় ভাইয়ের’ ফোন না ধরায় একদল দুর্বৃত্ত অফিসে ঢুকে কর্মীদের মারধর করে এবং দামি মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় ইরফান নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে টিপু নামে কথিত সেই ‘বড় ভাইয়ের’ খোঁজ চলছে। গত ৯ জুন রাত ৮টা ৪৩ মিনিটে রাজধানীর লালমাটিয়ার ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের অফিসে মুখোশধারী ৭ থেকে ৮ জন ঢুকে পড়ে। এ সময় সিঁড়ি ও গেটের বাইরে আরও ৫ থেকে ৬ জন অবস্থান করছিল। অফিসে ঢুকেই হামলাকারীরা হিসাবরক্ষকের কক্ষে যায়। ‘বড় ভাইয়ের’ ফোন ধরেননি কেন-এ অভিযোগ…

Read More

Collected from: somoynews.tv জ্বালানি সংকটকে বিনিয়োগে বড় বাধা বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান। শনিবার (১৩ জুন) রাজধানীর বেসরকারি এক হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত ‌‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনীতিক কর্মপরিকল্পনা বিষয়ক সম্মেলন’, ‘ ঝুঁকি মোকাবিলায় স্থিতিস্থাপকতার সদ্ব্যবহার’ শীর্ষক সম্মেলনে তিনি এসব কথা বলেন। ড. খলিল বলেন, বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করতে নির্ভরশীল গঠনমূলক সহযোগিতা করতে আগ্রহী ঢাকা। বৈশ্বিক বিনিয়োগের জন্য প্রতিযোগিতামূলক, নিরপেক্ষ এবং স্থিতিশীল পরিবেশের মাধ্যমে দক্ষিণ এশিয়ায় প্রথম গন্তব্য হতে চায় বাংলাদেশ। ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্র নীতির অধীনে জাতীয় উন্নয়ন কর্মসূচিকে সামনে রেখে সম্মেলনে বাংলাদেশের বাণিজ্য,…

Read More

Collected from: somoynews.tv দেশে হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর ঘটনায় দায়িত্বে অবহেলা এবং সময়মতো হামের টিকা আমদানিতে ব্যর্থতার অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন খারিজ করে দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে মামলার আবেদন করেছিলেন কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ইকবাল। পরে আদালত আবেদন খারিজ করে দেন।   ইউনূস ও নূর জাহান ছাড়াও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান, সাবেক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সায়েদুর রহমান এবং স্বাস্থ্য অধিদফতরের…

Read More

Collected from: somoynews.tv রাশিয়ায় বাংলাদেশি জনশক্তি রফতানি এক লাখে উন্নীত করার লক্ষ্যে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের প্রস্তাবে রুশ কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত এগিয়ে নিতে সম্মতি দিয়েছে বলে জানা গেছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সোমবার (৮ জুন) গণামাধ্যমে পাঠানে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।   সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ থেকে রাশিয়ায় জনশক্তি রফতানি আগামী এক বছরের মধ্যে এক লাখে উন্নীত করার বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রুশ কর্তৃপক্ষের কাছে এ প্রস্তাব উত্থাপন করলে তারা বিষয়টি দ্রুত এগিয়ে নিতে সম্মত হয়। বর্তমানে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাশিয়ায় কর্মরত রয়েছেন। এ…

Read More