Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত

    August 11, 2026

    ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান

    August 11, 2026

    লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত
    • ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান
    • লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা
    • রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই
    • ‘গোল্ডেন শু’ জিতলেন কেইন
    • শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম
    • জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
    • এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, করবেন যেভাবে
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»sports»লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
    sports

    লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ

    adminBy adminJuly 5, 2026No Comments1 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: tsports.com

    ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে ফ্রান্স। টুর্নামেন্টে আগের ম্যাচগুলোতে দাপুটে জয় পেলেও এদিন বেশ ঘাম ঝরাতে হয়েছে ফরাসিদের। লাতিন আমেরিকার দলগুলোর মুখোমুখি হওয়া যে বড় পরীক্ষা ম্যাচশেষে সেটি অকপটে স্বীকার করেছেন ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম।

    শনিবার রাতে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়ামে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি আসে কিলিয়ান এমবাপের পা থেকে। ম্যাচের ৭০ মিনিটে দেজিরে দুয়ে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ফ্রান্স, আর তা থেকে নিখুঁত শটে বল জালে জড়ান ফরাসি অধিনায়ক।

    এবারের বিশ্বকাপে এর আগের চারটি ম্যাচের সবগুলোতে প্রতিপক্ষকে অন্তত ৩ গোল দিয়ে জয় পেয়েছে ফ্রান্স। কিন্তু প্যারাগুয়ের রক্ষণাত্নক কৌশল ভেঙে ওপেন প্লেতে বল জালে জড়াতে পারেননি কিলিয়ান এমবাপে-উসমান ডেম্বেলেরা। এর আগে শেষ ৩২-এর ম্যাচে জার্মানিকে বিদায় করে অঘটন ঘটানো প্যারাগুয়ে এদিনও আরেকটি চমক দেখানোর জন্য মরিয়া ছিল।

    প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচটি কঠিন ছিল জানিয়ে ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে ফ্রান্সের কোচ দেশম বলেন, ‘ হ্যাঁ, এটা মোটেও সহজ ছিল না। ওরা ম্যাচের সবটুকু সুবিধা নেওয়ার চেষ্টা করেছে। এটা হয়তো এমন কোনো নান্দনিক ফুটবল নয় যা সবসময় দর্শকদের মন ভরাবে, তবে এখানে একটা আগ্রাসন ছিল। আমরা আমাদের ম্যাচ থেকে মনোযোগ হারাইনি, কিন্তু কাজটা কঠিন ছিল কারণ ওদের রক্ষণভাগ ছিল বেশ জমাট। আর আবহাওয়া ও তাপমাত্রা বেশি থাকায় স্বাভাবিকভাবেই তীব্রতা বজায় রাখা কঠিন ছিল, তবে তীব্রতা ছাড়াও ওরা ভালো ডিফেন্ডিং করেছে। লাতিন আমেরিকার এই দলগুলোর বিপক্ষে খেলা সবসময়ই কঠিন, তাই এই ধাপটি পার হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত যে আজ রাতে পুরো দল এটা করে দেখিয়েছে।’

    ম্যাচে নিজের দলের খেলোয়াড়রা হলুদ কার্ড দেখলেও প্যারাগুয়ের কোনো খেলোয়াড় কার্ড না পাওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন ফরাসি কোচ, ‘আমি রেফারির সমালোচনা করছি না, তবে ম্যাচ শেষে আমাদের নামের পাশে তিনটি হলুদ কার্ড, অথচ মাঠে কী কী ঘটেছে তা সবাই দেখেছে। শুধু মাঠের ফাউলই নয়, আমাদের খেলোয়াড়দের মৌখিক আক্রমণও সহ্য করতে হয়েছে। তবে আমি প্যারাগুয়ের খেলার স্টাইল নিয়ে দোষ ধরব না। যেকোনো দল তাদের নিজস্ব কৌশলে খেলতেই পারে, কিন্তু মাঠে এমন গালিগালাজ না হলেও চলত।’

    ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের আক্রমণাত্মক মনোভাব থেকে অধিনায়ক এমবাপেকে রক্ষা করতে বেঞ্চ থেকে দুই শক্তিশালী খেলোয়াড়কে মাঠে নামাতে বাধ্য হন দেশম। তিনি বলেন, ‘ আমার মনে আছে ২০১৮ সালে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ওকে আমার তুলে নেওয়া উচিত ছিল, কারণ ওরা ওকে একদম ফালি ফালি করে ফেলত (মারাত্মক ট্যাকল করত)। তাই আমি আজ বেঞ্চে থাকা আমাদের সবচেয়ে শক্তিশালী দুজন খেলোয়াড়কে বলেছিলাম ম্যাচের শেষের দিকে গিয়ে যেন তৎক্ষণাৎ ওকে রক্ষা করে। কারণ আপনি কখনই বলতে পারেন না, ম্যাচ তো শেষ হওয়ার আগে শেষ হয় না। আমি চাইনি আমার কোনো খেলোয়াড় চোটে পড়ুক।’

    বৃহস্পতিবার সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর মুখোমুখি হবে ফ্রান্স। শনিবার রাতে কানাডাকে ৩-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে মরক্কো।

    প্যারাগুয়ের বিপক্ষের এই কঠিন ম্যাচের ধকল কাটিয়ে খেলোয়াড়রা যেন দ্রুত ফিট হয়ে ওঠেন, সেটাই এখন দেশমের মূল চাওয়া। ফরাসি কোচ বলেন, ‘আমার দলটা ভীষণ ঐক্যবদ্ধ এবং এদের মানসিকতা চমৎকার। আজ অন্য অনেক দলের মতোই আমরাও কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, কিন্তু আমরা যা করার দরকার ছিল তা-ই করেছি। আমরা এখন কোয়ার্টার ফাইনালে। আমাদের হাতে রিকভারি করার জন্য ৫ দিন সময় আছে, তাই এই মুহূর্তটা উপভোগ করা এবং মরক্কো ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন।’

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত

    August 11, 2026

    ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান

    August 11, 2026

    লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরের যোগদান

    February 26, 202630
    Don't Miss
    sports

    রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত

    By adminAugust 11, 20260

    Collected from: tsports লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরু শনিবার। নতুন মৌসুমের আগে দলের সব খেলোয়াড়ের…

    ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান

    August 11, 2026

    লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

    August 11, 2026

    রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নরের যোগদান

    February 26, 202630
    Don't Miss
    sports

    রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত

    By adminAugust 11, 20260

    Collected from: tsports লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরু শনিবার। নতুন মৌসুমের আগে দলের সব খেলোয়াড়ের…

    ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান

    August 11, 2026

    লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

    August 11, 2026

    রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.