রোববার (৯ আগস্ট) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে নতুন ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ, গ্যাস নিয়ে সমস্যা সমাধানে সময় লাগবে, কিন্তু এসব নিয়ে কিছু মানুষ বিভ্রান্ত করতে চায়, বিভ্রান্তিকর কথা বলে জনগণের শান্তি নষ্ট না করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
যারা শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিভ্রান্তকারীরা যাতে সুযোগ না পায় সেদিকে সতর্ক থাকতে হবে। দেশে ঝগড়া, ফ্যাসাদ চলবে নাকি দেশকে এগিয়ে নেয়া হবে এ বিষয়ে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে। পেছনে পড়ে থাকা যাবে না, এখন সময় জনগণের ভাগ্যের পরিবর্তন করা। দেশের মানুষ বিভ্রান্ত না হয়ে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
দেশের মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই এই সরকারের দায়িত্ব উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে ৪১ লাখ নারীর হাতে ফ্যামিলি কার্ড দেয়া হবে। শুধু কৃষক নয়, লবণ চাষীদের মাঝেও কৃষক কার্ড দেয়া হবে।
লবণ চাষীদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করা হবে বলে জানান সরকারপ্রধান।
সমুদ্র উপকূলে কলকারখানা স্থাপনের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
এসময় আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলা হাসপাতালগুলোকে ১০১ বেডে উন্নীত করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

