Collected from: tsports
লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরু শনিবার। নতুন মৌসুমের আগে দলের সব খেলোয়াড়ের জার্সি নম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় এবার সবচেয়ে বেশি নজর কেড়েছে গ্রীষ্মের নতুন সাইনিং ও কয়েকজন তরুণ খেলোয়াড়ের নম্বর।
হোসে মরিনিয়োর অধীনে নতুন মৌসুমে ২২ আগস্ট রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। গ্রীষ্মকালীন দলবদলে এখন পর্যন্ত মার্ক কুকুরেয়া, ডেনজেল ডামফ্রিস, ইব্রাহিমা কোনাতে, বার্নার্দো সিলভা, কার্লোস এসপি ও ইয়ান দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে ক্লাবটি। ট্রান্সফার উইন্ডো বন্ধ হতে এখনো তিন সপ্তাহ বাকি। সোমবার দলের সকল খেলোয়াড়ের জার্সি নম্বর প্রকাশ করেছি রিয়াল মাদ্রিদ।
নতুনদের মধ্যে মার্ক কুকুরেয়া পরেছেন ১৭ নম্বর জার্সি, যা আগে ছিল রাউল আসেনসিওর। আসেনসিও এবার নিয়েছেন ২ নম্বর জার্সি, যেটি গত মৌসুম পর্যন্ত সাবেক অধিনায়ক দানি কারভাহালের ছিল।
ডিন হুইসেনকে দেওয়া হয়েছে ৪ নম্বর জার্সি। গত জুন পর্যন্ত এই নম্বরটি ছিল দাভিদ আলাবার। আর নতুন সাইনিং ডেনজেল ডামফ্রিস পেয়েছেন ২৪ নম্বর জার্সি।
ইব্রাহিমা কোনাতে পরবেন ১৬ নম্বর, যা আগে পরতেন গনসালো। ম্যানচেস্টার সিটি থেকে আসা বার্নার্দো সিলভা পরবেন ২০ নম্বর জার্সি। গত মৌসুমে এই নম্বরটি ছিল ফ্রান গার্সিয়ার, যিনি এবার রিয়াল ছেড়ে বেতিসে যোগ দিয়েছেন।
এদিকে থিয়াগো পিতার্চকে দেওয়া হয়েছে ২৭ নম্বর জার্সি। রিজার্ভ দলের খেলোয়াড় হিসেবে নিবন্ধিত থাকলেও মরিনিয়ো তাকে প্রথম দলের সঙ্গে নিয়মিত রাখতে চান এবং আগামী মৌসুমে দলের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন।
আক্রমণভাগে নিজের পুরোনো ৯ নম্বর জার্সি ফিরে পেয়েছেন এন্ড্রিক। গত মৌসুমের প্রথমার্ধে এই নম্বরেই খেলেছিলেন ব্রাজিলিয়ান তরুণ। জানুয়ারিতে লিওঁতে ধারে যাওয়ার পর এবার আবারও ৯ নম্বর জার্সি ফিরে পেলেন তিনি।
নতুন দুই ফরোয়ার্ডের মধ্যে কার্লোস এসপি পেয়েছেন ১৯ নম্বর, যেটি আগে পরতেন দানি সেবায়োস। আরবি লাইপজিগ থেকে রেকর্ড মূল্যে রিয়ালে আসা ইয়ান দিয়োমান্দে পরবেন ২৫ নম্বর জার্সি।
০২৬-২৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি নম্বর
গোলকিপার:
১. থিবো কোর্তোয়া
১৩. আন্দ্রিই লুনিন
ডিফেন্ডার:
২. রাউল আসেনসিও
৩. এদের মিলিতাও
৪. ডিন হুইসেন
১২. ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড
১৬. ইব্রাহিমা কোনাতে
১৭. মার্ক কুকুরেয়া
১৮. আলভারো কারেরাস
২২. আন্তোনিও রুডিগার
২৩. ফেরলাঁ মেন্দি
২৪. ডেনজেল ডামফ্রিস
মিডফিল্ডার:
৫. জুড বেলিংহাম
৬. এদুয়ার্দো কামাভিঙ্গা
৮ ফেদেরিকো ভালভার্দে
১৪. অরেলিয়াঁ চুয়ামেনি
১৫. আরদা গুলের
২০. বার্নার্দো সিলভা
২৭. থিয়াগো পিতার্চ
ফরোয়ার্ড:
৭. ভিনিসিয়ুস জুনিয়র
৯. এন্ড্রিক
১০. কিলিয়ান এমবাপে
১১. রদ্রিগো
১৯. কার্লোস এসপি
২১. ব্রাহিম দিয়াজ

