Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: tsports.com বিশ্বকাপের ‘জে’ গ্রুপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মহাকাব্যিক হ্যাটট্রিক করে আর্জেন্টিনার জয়ের নায়ক ছিলেন লিওনেল মেসি। বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে একাই ৩টি গোল রেকর্ডের বন্যাও বইয়ে দেন আলবিসেলেস্তা মহাতারকা। কিন্তু ম্যাচের ৩২তম মিনিটে এক ফাউলের কারণে যদি লাল কার্ড দেখে মাঠ ছাড়তেন, তবে হয়তো এই হ্যাটট্রিকটাই হতোই না। ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল বিতর্কের জন্ম দেওয়া মেসির ফাউলটি কি লাল কার্ড পাওয়ার মতো? ফুটবলের আইনপ্রণেতা সংস্থা আইএফএবি-এর নিয়ম আসলে কী বলে? আর পোলিশ রেফারি সাইমন মার্চিনিয়াক কেন সে যাত্রায় পকেট থেকে কার্ড বের করলেন না? Soccer যেসব কারণে লাল দেখতে হয় মেসির করা ট্যাকলটি মূলত আইএফএবি-এর সুনির্দিষ্ট নির্দেশিকার আওতায় পড়ে।…
Collected from: tsports.com ম্যাচের শুরুতে ফিফা র্যাঙ্কিংয়ে নিজেদের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে থাকা ডিআর কঙ্গোর বিপক্ষে ‘প্রত্যাশিত’ লিড নিলো পর্তুগাল। এক গোলের লিড নিয়ে যেন কিছুটা স্বস্তিতে ডুব দিলেন ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রুনো ফের্নান্দেসরা। সেই সুযোগ লুফে নিল আফ্রিকার দেশটি। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে তারা রুখে দিলো তারকাসমৃদ্ধ দল পর্তুগালকে। বুধবার রাতে বিশ্বকাপের ‘কে’ গ্রুপের প্রথম ম্যাচে ডি আর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পর্তুগাল। প্রথমার্ধেই হয়েছে দুটি গোল। ষষ্ঠ মিনিটে জোয়াও নেভেসের গোলে লিড নেয় পর্তুগাল। এই অর্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ডিআর কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ান উইসা। ডিআর কঙ্গো আন্তঃ-কনফেডারেশন প্লে-অফের খেলে বিশ্বকাপের জন্য যোগ্যতা অর্জন…
Collected from: tsports.com আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে উড়ন্ত সূচনার পর এবার প্রচণ্ড গরম সামলাতে ভিন্ন এক পদ্ধতির আশ্রয় নিয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের ক্যানসাসে বুধবারের অনুশীলনে ফুটবলারদের জন্য ব্যবহার করা হয়েছে ফর্মুলা ওয়ানে বহুল ব্যবহৃত বিশেষ ‘কুলিং ভেস্ট’। অনুশীলনের সময় ক্যানসাসের তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এই গরমে খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা ধরে রাখতে আর্জেন্টিনা দলের পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান দল সরবরাহ করেছে বিশেষ এই ভেস্ট। একই প্রযুক্তি টুর্নামেন্ট শুরুর পর থেকেই ব্যবহার করছে স্পেন। বিশেষ এই ভেস্টে থাকে একাধিক পকেট, যেখানে রাখা হয় শীতলীকরণ জেল। যা শরীরের তাপমাত্রা কমিয়ে খেলোয়াড়দের দ্রুত সতেজ হতে সাহায্য করে। একই…
Collected from: tsports.com বিশ্বকাপে ব্রাজিলের স্কোয়াডে নেইমারের অন্তর্ভুক্তি নিয়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। চোটের কারণে সান্তোসের এই তারকা বিশ্বকাপের গ্রুপপর্বের কোনো ম্যাচ খেলতে না পারার সম্ভবনা প্রবল। চোটাক্রান্ত নেইমার সেলেসাওদের ব্যর্থতার কারণও হতে পারে বলে মনে করছেন অনেকেই। অনেকে বলছেন নেইমারের জায়গায় অন্য কোনো তরুণ সুযোগ পেয়ে দলে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারতেন। এই তালিকায় আছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলারও। ব্রাজিলের বাহিয়ানা এফএম-এর ‘সে লিগা বকাও’ অনুষ্ঠানে দেওয়া এক বিবৃতিতে নেইমারকে ব্রাজিল দলে রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ২০০২ বিশ্বকাপজয়ী দলের এই সদস্য। সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নের সাফ কথা- ডান পায়ের কাফ মাসলে (পায়ের পেশি) ‘গ্রেড-টু’ চোটের কারণে এই মেগা টুর্নামেন্টে খেলার মতো…
Collected from: tsports.com প্রথমার্ধেই দুই গোল দিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগালেন আর্লিং হলান্ড। পরে আর গোলের দেখা পাননি তিনি। তবে সতীর্থরা আরও দুই গোল করলে ইরাকের বিপক্ষে বড় জয় দিয়েই বিশ্বকাপে ফেরা রাঙাল নরওয়ে। বস্টোন স্টেডিয়ামে বাংলাদেশ সময় বুধবার ভোরে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। জোড়া গোল করেছেন হলান্ড। বাকি দুই গোল করেন লিও অস্টিগার্ড ও ক্রিস্টিয়ান থর্স্টভেড্ট। ইরাকের পক্ষে একটি গোল শোধ করেন আয়মান হোসেন। এই ম্যাচ দিয়ে দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেছে নরওয়ে। আর ফেরার ম্যাচেই তারা গড়েছে রেকর্ড। এই প্রথম বিশ্বকাপের এক ম্যাচে ৪ গোল করতে পারল তারা। এছাড়া নরওয়ের প্রথম ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া গোলের…
Collected from: tsports.com বুড়িয়ে যে তিনি যাননি, সেটা প্রমাণ করার জন্য লিওনেল মেসির একটি শটই যথেষ্ট ছিল। বুধবার কানসাস স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বকাপ শুরুর মিশনে আকাশি-সাদাদের দলনেতা সেই শটটি নেন পঞ্চম মিনিটে। কিন্তু বিধাতা হয়তো তাকে আরেকটু অপেক্ষায় রাখতে চেয়েছিলেন। অফসাইটে মন খারাপও ঠিক ১২তম মিনিটে পর ঠিকই ভক্তদের উচ্ছ্বাসে মাতালেন মেসি। এরপর ৬০ মিনিটে জোড়া পূরণ করেন তিনি। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেই গোল দেখা পান আর্জেন্টাইন মহাতারকা। এই গোলেই আলবিসেলেস্তেদের জার্সিতে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড গড়েছেন এলএমটেন। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচের ১৭ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মিডফিল্ড থেকে রদ্রিগো…
Collected from: tsports.com ৩৮ বছর বয়সে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামলেন লিওনেল মেসি। নেমেই রেকর্ডবুক ওলটপালট করে দিয়ে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচসেরার পুরস্কার জিতে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। হ্যাটট্রিক করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। কনসাস স্টেডিয়ামে ম্যাচের ১৭ মিনিটে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। মিডফিল্ড থেকে রদ্রিগো দি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো শট নেন তিনি। আলজেরিয়ার গোলকিপার দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধে নেমে নিজের এবং দলের দ্বিতীয়…
Collected from: tsports.com যেখানে শেষটা হয়েছিল এবার তারচেয়েও একধাপ এগিয়ে শুরু করলেন লিওনেল মেসি। ২০২২ সালের কাতার বিশ্বকাপের ফাইনালে জোড়া গোলের দেখা পাওয়া আর্জেন্টাইন জাদুকর ২০২৬ সালে আলবিসেলেস্তাদের সোনালি ট্রফির মিশনে করলেন হ্যাটট্রিক। এমএলটেনের ম্যাজিকে ৩-০ গোলে জিতে বিশ্বকাপ অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। কানসাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাতটায় শুরু হওয়া ম্যাচে পুরোটা সময় লাইম লাইটে ছিলেন মেসি। ১৭তম মিনিটে দলকে উচ্ছ্বাস উপহারের পর ৬০ ও ৭৬তম মিনিটে আরও দুটি গোল করেন তিনি। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলতে নামা ৩৮ বছর বয়সী মেসি প্রথমবার হ্যাটট্রিকের দেখা পান তাতে। আর্জেন্টিনাই জাদুকরের নামের পাশে অবশ্য চারটি গোল লেখা থাকত, যদি না পঞ্চম মিনিটে…
Collected from: tsports.com নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ফিফা বিশ্বকাপে আজ নিজেদের প্রথম ম্যাচ খেলেছে ইরান। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ শেষ হওয়ার পরপরই যুক্তরাষ্ট্র ছাড়তে হচ্ছে ইরানি ফুটবলার ও কর্মকর্তাদের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ‘জি’ গ্রুপের ম্যাচে নিউ জিল্যান্ড ও ইরানের ম্যাচ ২-২ ব্যবধানে শেষ হয়েছে। নিউ জিল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ইলাইজাহ জাস্ট। ইরানের হয়ে দুটি গোল শোধ করেন রামিন রেজাইয়ান ও মোহাম্মদ মোহেবি। এবারের বিশ্বকাপের সহ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। গ্রুপ পর্বে ইরানের সবগুলো ম্যাচই যুক্তরাষ্ট্রে। ইরানের খেলোয়াড় ও কর্মকর্তাদের দেওয়া ভিসার শর্ত অনুযায়ী, তারা কেবল ম্যাচের দিনই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন এবং খেলা শেষ হওয়ার পরপরই ওই দিনেই…
Collected from: tsports.com সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের সামনে নবাগত কেপ ভার্দে। স্বাভাবিকভাবেই পরিষ্কার ফেভারিট ছিল স্পেন। অনেকেই হিসেব কষতে শুরু করেছিলেন, কেপ ভার্দের জালে ঠিক কতটি গোল দেবে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা? ম্যাচের আগের এসব কাগুজে আলাপ মাঠে একদমই টিকতে দেয়নি কেপ ভার্দে। দুর্দান্ত রক্ষণের ছাপ রেখে স্পেনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বিশ্বকাপের নবাগত দেশটি। আর স্পেনের অন্তত ৭টি শট ঠেকিয়ে ম্যাচের নায়ক কেপ ভার্দের গোলকিপার ভোজিনহা। স্পেনের মতো শক্তিশালী দলের বিপক্ষে নিজ দেশকে বিশ্বকাপে প্রথম পয়েন্ট এনে দিয়ে ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েন ভোজিনহা। কারণ ইচ্ছা থাকার পরও ভিসা জটিলতায় মাঠে বসে তার বীরত্বপূর্ণ পারফরম্যান্স দেখতে পারেননি তার মা।…
