Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রামিসা হত্যা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
- সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
- বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন
- জুলাই অভ্যুত্থান: মামলায় ৪০ গুলির দাবি, তদন্তে মেলেনি একটিও
- যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরানোর অনুমতি পেল ইরান
- মামদানির উদ্যোগে ৫০ ডলারে বিশ্বকাপ, উচ্ছ্বসিত নিউইয়র্কবাসী
- স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, সানচেজের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা
Author: admin
নভেম্বর মাসে সিলেট বিভাগে ডেঙ্গু সনাক্ত হয়েছে মোট ১০২ জনের। এ নিয়ে এবছর সিলেটে মোট ডেঙ্গু সনাক্ত হল ৪১৭ জনের। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ১৪ জন ডেঙ্গু রোগী। এদের মধ্যে মৌলভীবাজার সদর হাসপতালে -২, কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ২ জন। এবছর সিলেটে ৭৩, সুনামগঞ্জে ৫৯, মৌলভীবাজারে ৬৩ ও হবিগঞ্জে ২২২ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মারা গিয়েছেন ১ জন, ১০ অক্টোবর সুনামগঞ্জ সদর হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।
জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনে অংশ না নিয়েও জুলাই-যোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন এমন ১০৪ জন ভুয়া ব্যক্তিকে চিহ্নিত করেছে সরকার। তাদের নামের গেজেট বাতিল করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশের আট বিভাগে ১০৪ জন ভুয়া জুলাই-যোদ্ধা ছাড়াও একই ব্যক্তির নামে একাধিকবার গেজেট প্রকাশ করা হয়েছে, এমন ২৩ জনের একটি গেজেট রেখে অন্যটি বাতিল করা হবে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, জুলাই গণঅভ্যুত্থানে আহতদের প্রকাশিত গেজেট তালিকায় তারা আহত জুলাই-যোদ্ধা। কিন্তু তারা আসলে আন্দোলনে সম্পৃক্ত থেকে আহত হয়নি। তারা প্রতারণা করেছেন এবং কয়েকজনের নামে একাধিক গেজেট প্রকাশিত হওয়ার গেজেট বাতিলের জন্য জেলা কমিটির সুপারিশ করেছে। এর মধ্যে ময়মনসিংহ বিভাগে ২০ জন ভুয়া ও ১…
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক দম্পতিকে বিএসএফ গত ২৮ এপ্রিল বিজিবির কাছে হস্তান্তর করেছিল। এ দম্পতি সে সময় বিএসএফের তারেকপুর ক্যাম্পে তাদের ব্যাগ ফেলে আসেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় ফুলতলা বিওপি’র বঠুলী আইসিপিতে দুই দেশের সীমান্তরক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে দম্পতির কাছে স্বর্ণালংকারসহ ব্যাগ হস্তান্তর করা হয়। বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল বিএসএফ ১৭১ ব্যাটালিয়ন তারেকপুর ক্যাম্পের সদস্যরা বাংলাদেশী নাগরিক বিষ্ণুপদ গোস্বামী (৫০) ও তাঁর স্ত্রী মাধবী ভট্টাচার্য (৪৩)কে আটক করে। তাদের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায়। বিএসএফ গত ২৮ এপ্রিল তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। বিজিবি ভারতে অনুপ্রবেশের দায়ে আটক এ দম্পতিকে পরিবারের কাছে ওই দিন…
আগামীকাল রবিবার থেকে অনিদিষ্টকালের জন্য সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা। শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শনিবার বিকালে এ কর্মসূচি দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। এর আগে বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবি বাস্তবায়নে বিকেলে শাহবাগ অভিমুখী পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় পুলিশ বাধা দিলে একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ এই…
এখন চলছে ফসল আবাদের ভরা মৌসুম। এ মৌসুমে শরীয়তপুরে সারের সংকট সৃষ্টি হয়েছে। কৃষকদের চাহিদার বিপরীতে ৪৪ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত কম সার বরাদ্দ দেওয়া হয়েছে। অনেক স্থানে নিকটবর্তী বাজারে সার না পেয়ে দূরবর্তী বাজার থেকে কৃষকদের অতিরিক্ত দাম দিয়ে সার কিনতে হচ্ছে। এমন অবস্থায় উৎপাদিত ফসলের খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। শরীয়তপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, শরীয়তপুরের ৬টি উপজেলায় ৮২ হাজার ৫০০ হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ করেন কৃষকেরা। সেপ্টেম্বর মাস থেকে শরীয়তপুরের কৃষকেরা বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি, আলু, পেঁয়াজ, রসুন, রবিশস্য, তেলজাতীয় ফসল, ডালজাতীয় ফসল, মসলাজাতীয় ফসল, ধানের বীজতলা ও বিভিন্ন ধরনের ধানের আবাদ…
সিলেটের বিয়ানীবাজারে এক যুবকের শ্বশুরবাড়ির আঙিনার একটি গাছে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে সংঘটিত একটি হত্যা। এদিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা নাকি হত্যা—তা নিশ্চিত করতে তদন্ত চলছে।স্থানীয়দের মধ্যেও ঘটনার রহস্য ঘিরে নানা আলোচনা রয়েছে। বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের দক্ষিণভাগ গ্রামে গাছে ঝুলন্ত অবস্থায় কয়ছর আহমদ (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কয়ছর আহমদের বাড়ি বিয়ানীবাজার উপজেলার মোল্লাপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে। তিনি দক্ষিণভাগ এলাকার মোক্তার আলীর মেয়ের জামাতা।…
আগামীকাল রবিবার থেকে অনিদিষ্টকালের জন্য সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন সহকারী শিক্ষকরা। শাহবাগে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে শনিবার বিকালে এ কর্মসূচি দেওয়া হয়েছে। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। এর আগে বেতন গ্রেড বাড়ানোসহ তিন দফা দাবি বাস্তবায়নে বিকেলে শাহবাগ অভিমুখী পদযাত্রা শুরু করেন আন্দোলনরত শিক্ষকরা। এ সময় পুলিশ বাধা দিলে একপর্যায়ে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’…
