Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রামিসা হত্যা: আসামিপক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগ
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিটে উঠে এলো যেসব চাঞ্চল্যকর তথ্য
- সৌদিতে এখন পর্যন্ত ২৭ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
- বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানি বন্ধ থাকবে ৭ দিন
- জুলাই অভ্যুত্থান: মামলায় ৪০ গুলির দাবি, তদন্তে মেলেনি একটিও
- যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে বিশ্বকাপ অনুশীলন ক্যাম্প সরানোর অনুমতি পেল ইরান
- মামদানির উদ্যোগে ৫০ ডলারে বিশ্বকাপ, উচ্ছ্বসিত নিউইয়র্কবাসী
- স্পেনে সরকারবিরোধী বিক্ষোভ, সানচেজের বাসভবন ঘেরাওয়ের চেষ্টা
Author: admin
বিয়ানীবাজারে সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে দেখা যাচ্ছে উল্লেখযোগ্য পরিবর্তন। বাজার গবেষণায় দেখা গেছে—পেঁয়াজ, রসুন, মোরগ এবং ভোজ্য তেলের দাম তুলনামূলকভাবে বেড়ে গেছে, যা সাধারণ ভোক্তাদের বাড়তি চাপের মুখে ফেলছে। বিশেষ করে পাইকারি বাজার থেকে খুচরা পর্যন্ত সব জায়গায় এই পণ্যগুলোর দামে হঠাৎ বৃদ্ধির প্রভাব স্পষ্ট। অন্যদিকে, কিছুটা স্বস্তির খবর হলো—চাল ও ডালের দাম কমেছে, ফলে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের বাজার ব্যয় কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসছে। ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক থাকায় চাল ও ডালের দাম কমেছে, তবে আমদানি নির্ভর পণ্য যেমন পেঁয়াজ ও রসুনের ক্ষেত্রে খরচ বেড়ে যাওয়ায় দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। সামগ্রিকভাবে, বাজারে এই ওঠানামার ফলে ভোক্তাদের খরচ…
সিলেটের সেবাদানকারী বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন অব্যাহত রেখেছেন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সিলেট রেলস্টেশন পরিদর্শন করেন তিনি। সেখানে অনলাইন টিকিটিং ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সিলেটের দায়িত্বে থাকা ডিসি সারওয়ার। রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে জেলা প্রশাসক বলেন, অনলাইনে ২ মিনিটের মধ্যে টিকিট শেষ হয়ে যায়– এটা কোনো সিস্টেম হতে পারে না। এই সিস্টেম থেকে কীভাবে বেরিয়ে আসা যায়, সেই চিন্তা করা হচ্ছে। যার নামে ট্রেনের টিকিট ক্রয় করা হয়, তিনি ভ্রমণ না করে অন্য কেউ করার ফলে কালোবাজারিরা সুযোগ নিচ্ছে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। যার টিকিট তিনি ব্যবহার না করলে…
লতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফলে সিলেটে এবার ভয়াবহ বিপর্যয় ঘটেছে। বিগত ৭ বছরের মধ্যে এবার পাশের হার সর্বনিম্ন। প্রায় অর্ধেক শিক্ষার্থীই এবার ফেল করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঘোষণা হওয়া ফলাফলে সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সর্বোচ্চ পাসের হার ঢাকায় বোর্ডে। পাসের হার ৬৪.৬২ শতাংশ। এছাড়া বরিশালে ৬২.৫৭ শতাংশ, রাজশাহীতে ৫৯.৪০ শতাংশ, দিনাজপুরে ৫৭.৪৯ শতাংশ, চট্টগ্রামে ৫২.৫৭ শতাংশ, সিলেটে ৫১.৮৬ শতাংশ, ময়মনসিংহে ৫১.৫৪ শতাংশ যশোরে ৫০.২০ শতাংশ ও কুমিল্লায় পাসের হার ৪৮.৮৬ শতাংশ। ফল অনুযায়ী, সিলেট বিভাগে পাশের হার ৫১ দশমিক ৮৬। যা বিগত ৭ বছরের মধ্যে সর্বনিম্ন। গত বছর ২০২৪ সালে পাশের হার ছিলো ৭০ দশমিক…
ত্রয়োদশ সংসদ নির্বাচনে সিলেট বিভাগের ১৯ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডাকা হয়েছে। আগামী রোববার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সভা করতেই তাদের ঢাকায় ডেকে নিচ্ছেন। সম্প্রতি সিলেট বিভাগের মনোনয়নের বিষয়ে দায়িত্ব পালন করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সিলেট বিভাগের দায়িত্ব দিয়েছেন। দলের মনোনয়ন প্রত্যাশীদের অনেকেই এরই মধ্যে ঢাকায় অবস্থান করছেন এবং কেউ আজ কালকের মধ্যে ঢাকায় যাবেন এমন তথ্য জানিয়েছেন দলটির কয়েকজন দায়িত্বশীল। সিলেট বিভাগের ১৯টি আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীদের সংখ্যা প্রতি আসনে গড় ১০জন করে। এসব আসনে ডাক সাইটের নেতাদের পাশাপাশি নতুন ও উদীয়মান নেতাকর্মী ছাড়াও দলটির প্রবীন…
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২৩৭টি আসনের প্রার্থীর প্রাথমিক নামের তালিকা ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম প্রকাশ করেন। সিলেট বিভাগের চারটি আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে: সিলেট-১: খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট-২: তাহমিনা রশিদ লুনা সিলেট-৩: এম এ মালেক সিলেট-৬: এমরান আহমদ চৌধুরী দলীয় সূত্র জানায়, প্রাথমিক তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন।
নির্বাচনের মাত্র পাঁচ দিন পূর্বে সিলেটের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন স্থগিত করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ও চেম্বারের প্রশাসক বরাবরে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। জেলার বিয়ানীবাজার চেম্বার অব কমার্সের সাথে নির্বাচনী প্রচারণা শুরু পূর্বে নির্বাচন স্থগিত হওয়ার খবর পেয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন নির্বাচনে সিলেট ব্যবসায়ী ফোরাম মনোনীত এহতেশামুল-এনামুল-নাফিস পরিষদের প্রার্থীরা। রোববার বিকাল ৩টার দিকে বিয়ানীবাজার প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনায় তারা হতাশা ব্যক্ত করেন। সিলেটের ব্যবসায়ীদের সাথে আলোচনা করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে। এমনকি প্রয়োজনে আইনী প্রক্রিয়ার…
১৯৭৯ সালের দ্বিতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের সীমানাভুক্ত সংসদীয় এলাকায় ধানের শীষের বিজয় দেখেছিল কর্মী-সমর্থকরা। আসনটিতে এবার গত ৪৬ বছরের খরা ঘুচাতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামতে চান এমন মনোনয়ন প্রত্যাশী ছিলেন অন্তত ১৫ জন। শেষ মুহূর্তে তাদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন চার চৌধুরীর সঙ্গে দুই নেত্রী। সিলেট-৬ আসনে ইসলামীদলগুলোসহ অন্যরা নিজেদের প্রার্থী চূড়ান্ত করলেও এখনো নির্ধারিত হয়নি বিএনপির প্রার্থী। তবে মনোনয়ন প্রত্যাশীদের তালিকাটি ছোট হয়ে এসেছে। প্রতিযোগীতার মঞ্চে আছেন বিএনপির প্রতিষ্ঠিত চার নেতা- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, ২০১৮ সালের নির্বাচনে দলীয়…
জুলাই গণঅভ্যুত্থান দমানোর চেষ্টায় মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণদণ্ডের রায় প্রদান করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এদিন শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও মৃত্যুদণ্ড এবং সাবেক আইজিপি আব্দুল্লাহ মামুনকে ৫ বছরের সাজা প্রদান করেন একই ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ প্রদান করায় বিয়ানীবাজারে ছাত্র জনতা মিষ্টি বিতরণ করেন এবং রায়ে সন্তুষ্টি প্রকাশ করে উল্লাস করেন। শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদালত মৃত্যুদণ্ড প্রদান করায় ‘কষ্ট’ পাচ্ছেন বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেন। রায়ের পর সাংবাদিকদের সামনে এসে তিনি বলেন, “আমি কষ্ট পাচ্ছি। আমার এইজন্যই কষ্ট, এই জন্যই কষ্ট পাচ্ছি- আমার…
বিয়ানীবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা, যা ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে। কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড, তবে এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঢাকার বাড্ডা, ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ভবনে ফাটল, পলেস্তরা খসে পড়া ও আসবাবপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আরমানিটোলায় একটি ছয়তলা ভবন ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছেছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার…
সিলেটের বিয়ানীবাজার উপজেলার বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১২ বোর শটগান উদ্ধার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১টি শটগান উদ্ধার করা হয়। র্যাব জানায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে র্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলার বিয়ানীবাজার থানাধীন লাউতা ইউনিয়নের জলঢুপ কালিবহর এলাকায় বাঁশ ঝাড়ের ভিতর থেকে পরিত্যাক্ত অবস্থায় ১টি শটগান উদ্ধার করে। প্রাথমিক পর্যালোচনায় জানা যায় এটি একটি দেশীয় ১২ বোর শটগান। সহজে বহন এবং নাশকতার কাজে ব্যবহারের জন্য এটিকে এয়ারগান থেকে ১২ বোর কার্টিজ ফায়ারের উপযুক্ত করা হয়। বর্তমানে এটি সচল রয়েছে। র্যাব…
