Author: admin

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দুটি ম্যাচই স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মৃত্যুর প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়। দেশের প্রথম ও বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া ১৯৯১ সালের ২০ মার্চ সন্ধ্যায় বঙ্গভবনে অস্থায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দীন আহমদের কাছে শপথ গ্রহণ করেন। তিনি ১৯৯৬ সালে দ্বিতীয় এবং ২০০১ সালে…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ক্ষমতাচ্যুত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) আওয়ামী লীগের ফেসবুক পেজে লেখা হয়, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জননেত্রী শেখ হাসিনার শোক।   পোস্টে শেখ হাসিনা বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান অপরিসীম। তার মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতিতে এবং বিএনপি নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো। আমি খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করছি। আমি তার ছেলে তারেক রহমান ও পরিবারের অন‍্যান‍্য শোকাহত সদস্যদের…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক  শোক বার্তায় এ কথা জানান তিনি।   শোক বার্তায় রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্টায় তার আপসহীন ভূমিকা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।   আরও পড়ুন: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই   তিনি আরও বলেন, জাতির এই অপূরণীয় ক্ষতির মুহূর্তে আমি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারবর্গ ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দেশবাসীকে মরহুমার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তাঁর জন্য দোয়া…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য ও শক্তিশালী অধ্যায়। ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পর অনুষ্ঠিত প্রথম জাতীয় নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। সেই সঙ্গে তিনি বিশ্বের ইতিহাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরবও অর্জন করেন। পরবর্তী তিন দশকের বেশি সময়জুড়ে রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, শিক্ষা, অবকাঠামো, নারীর ক্ষমতায়ন ও দুর্যোগ ব্যবস্থাপনায় তার নেওয়া সিদ্ধান্তগুলো আজ বাংলাদেশের রাষ্ট্রীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ দলিল। ২০০১–২০০৬ মেয়াদ: রাষ্ট্র পরিচালনায় কাঠামোগত পরিবর্তন ২০০১ সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি-চারদলীয় জোট সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক্স বার্তায় মোদি লিখেছেন, ‘সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার এবং বাংলাদেশের সকল মানুষের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। সর্বশক্তিমান তার পরিবারকে এই শোক কাটিয়ে ওঠার শক্তি দান করুন। ’   আরও পড়ুন: বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি তিনি লেখেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশের উন্নয়নে এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।   বেগম জিয়ার সঙ্গে সাক্ষাতের…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) শোকবার্তায় তিনি লেখেন, বিএনপির চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।   আরও পড়ুন:যে তিন মেয়াদে দেশের প্রধানমন্ত্রী ছিলেন বেগম জিয়া   পাক প্রধানমন্ত্রী আরও লেখেন, বেগম জিয়া পাকিস্তানের একজন নিবেদিতপ্রাণ বন্ধু ছিলেন। আমার সরকার এবং পাকিস্তানের জনগণ এই দুঃখের মুহূর্তে বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।    এই কঠিন সময়ে আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার পরিবার, বন্ধুবান্ধব এবং বাংলাদেশের জনগণের সাথে রয়েছে। তিনি তার রুহের মাগফেরাত কামনা করেন।   ৮০…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বুধবার (৩১ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সময় সংবাদকে তিনি এ কথা জানান। বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, বুধবার বাদ জোহর মানিকমিয়া এভেনিউয়ে বেগম জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে দাফন করা হবে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের ঠিক পাশে।   আরও পড়ুন: বেগম জিয়ার মৃত্যুতে ৭ দিন শোক পালন করবে বিএনপি   রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। (ইন্নালিল্লাহি…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ সময় সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গত ২৩ নভেম্বর বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৭ নভেম্বর তার ফুসফুসে সংক্রমণ দেখা দিলে কেবিন থেকে ‘ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে’ স্থানান্তর করা হয়। ৮০ বছর বয়সি বেগম খালেদা…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড ডেপুটি অ্যাটর্নি জেনারেল জুলফিকার আলী শিমুল, সহকারি অ্যাটর্নি জেনারেলে ইব্রাহিম খলিল, আইয়ুব আলী ও মন্টু আলমের নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২৯ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করা হয়।   এর আগে ৪ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য আরও ৪১ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও ৬৭ জন সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) নিয়োগ দেয় সরকার।   আরও পড়ুন: অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের পদত্যাগ   রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর মঞ্জুরুল হোসেন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।   ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড দীর্ঘ দেড় যুগ পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে তার গাড়ি বহরটি কার্যালয়ের সামনে পৌঁছায়। এসময় দলের নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।   এদিকে তারেক রহমানের আগমন ঘিরে নয়াপল্টনে দলীয় কার্যালয় ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়।   এর আগে রোববার (২৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে যান তারেক রহমান। গুলশান কার্যালয়ে তার ছিল প্রথম আগমন। এক-এগারোর রাজনৈতিক পট-পরিবর্তনের পরে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্য এই কার্যালয় খোলা হয়।    প্রায় দেড় যুগের নির্বাসনের পর গত বৃহস্পতিবার (২৫…

Read More