Author: admin

Collected from: somoynews.tv ইরান যুদ্ধের ইতি টানতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করছে কাতার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে সহায়তা করতে এরইমধ্যে কাতারের একটি প্রতিনিধিদল শুক্রবার (২২ মে) তেহরানে পৌঁছেছে। বিষয়টি সম্পর্কে জানা শোনা আছে এমন একটি সূত্রের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে সম্ভাব্য একটি সমঝোতা চূড়ান্ত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।   গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে দোহা। সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ার পর যুদ্ধ অবসানে এতদিন সরাসরি মধ্যস্থতার ভূমিকা পালন করা থেকে দূরে ছিল দোহা।…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো ঘোষণা করা হতে পারে। শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়া। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে স্থল, নৌ ও আকাশপথে তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে।   চূড়ান্ত খসড়ায় উভয় পক্ষ থেকে সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোতে হামলা না চালানোর পারস্পরিক অঙ্গীকার রয়েছে। একইসঙ্গে সামরিক অভিযান ও গণমাধ্যমে শত্রুতামূলক প্রচারণা বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত কাঠামোতে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং একে…

Read More

Collected from: somoynews.tv চলমান ইরান যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বড় ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু ইরান যুদ্ধের কারণে সময়টা ‘অত্যন্ত খারাপ’।   মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ৪৮ বছর বয়সি ডনাল্ড ট্রাম্প জুনিয়র এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন।   একই সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য কাজ করছে ট্রাম্প প্রশাসন।  প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানালেও তার এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক বিচ্ছেদকেই বড় করে দেখছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে জুনের শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ার কথা বলেছেন তুলসী গ্যাবার্ড। ট্রাম্প গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এই পদে মনোনীত করেছিলেন।   পদত্যাগ করতে চান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে তুলসী গ্যাবার্ড বলেন, ‘দুঃখজনকভাবে, আমি অবশ্যই পদত্যাগপত্র জমা দেব। সেটি ৩০ জুন, ২০২৬…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড (স্থায়ীভাবে বসবাসের অনুমতি) পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকরা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে। শুক্রবার (২২ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক নীতিগত নির্দেশনার মাধ্যমে এই নতুন নিয়মের কথা জানিয়েছে।   ইউএসসিআইএস-এর তত্ত্বাবধায়ক সংস্থা, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।  মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও…

Read More

Collected from: somoynews.tv উপসাগরীয় মিত্র দেশগুলোর সতর্কবার্তা এবং নিজের প্রশাসনের কর্মকর্তাদের পরামর্শের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। দুইজন জ্যেষ্ঠ উপসাগরীয় কর্মকর্তার বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে বলা হয়েছিল যে—হজ চলাকালে ইরানে হামলা করা হলে উপসাগরীয় দেশগুলোতে বড় ধরনের সমস্যা দেখা দেবে। এতে লাখো হজযাত্রীর যাতায়াত ব্যাহত হবে এবং বহু মানুষ আটকা পড়তে পারেন। সূত্রগুলো জানায়, ঈদুল আজহার আগে হামলা চালালে মুসলিম বিশ্বে ওয়াশিংটনের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে বলেও ট্রাম্পকে সতর্ক করা হয়।   আলোচনা সম্পর্কে অবগত এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ ধরনের আলোচনা হওয়ার বিষয়টি…

Read More

Collected from: somoynews.tv ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি ‘নিয়ন্ত্রিত মেরিটাইম জোন’ ঘোষণা করেছে।   নতুন নিয়ম অনুযায়ী, কুহ-ই মুবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুওয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যেকোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। সংঘাত স্থায়ীভাবে…

Read More

Collected from: somoynews.tv বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এ শব্দবন্ধ পুনর্বহালের পথে হাটছে বর্তমান বিএনপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল বা ইসরাইল ব্যতীত শব্দবন্ধ বহাল করার কথা বলা হয়। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরাইল ব্যতীত পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।   তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে…

Read More

Collected from: somoynews.tv ভারত-বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দীর্ঘ প্রতীক্ষার মধ্যে, অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। নীতিনির্ধারকরা বলছেন, দেশের ভেতরে বিকল্প পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়া হচ্ছে। এমন সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ভারত নির্ভরতা কমাতে, কূটনৈতিকভাবে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশ-ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা আর হতাশা। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র সেচ সংকট। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আবার আলোচনায় আছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনাও। পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন…

Read More

Collected from: somoynews.tv রাজধানীর কোরবানির পশুর হাটের ইজারায় এবার বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি ও জামায়াতপন্থি ব্যবসায়ীরা এগিয়ে আছেন বলে জানা গেছে। তারা দাবি করছেন, দেড় যুগের আওয়ামী শাসনামলে রাজনৈতিক কারণে তারা দরপত্রেই অংশ নিতে পারেননি। এবার উত্তর সিটির দিয়াবাড়ি হাট ১৪ কোটি টাকায় ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ। অন্যদিকে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা হয়েছেন জামায়াত নেতা শামীম খান। তবে দুই সিটি প্রশাসক বলছেন, রাজনৈতিক পরিচয় নয়; নিয়ম মেনে উন্মুক্ত বিডিংয়ের মাধ্যমেই ইজারা দেয়া হয়েছে। রাজধানীর সবচেয়ে বেশি দামের হাট হিসেবে এবার আলোচনায় এসেছে দিয়াবাড়ি পশুর হাট। ১৪ কোটি টাকায় পাঁচ দিনের জন্য ইজারা পাওয়া এই হাটে…

Read More