Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত

    August 11, 2026

    ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান

    August 11, 2026

    লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

    August 11, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত
    • ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান
    • লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা
    • রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই
    • ‘গোল্ডেন শু’ জিতলেন কেইন
    • শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম
    • জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
    • এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, করবেন যেভাবে
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»বাংলাদেশ»ফের পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’
    বাংলাদেশ

    ফের পাসপোর্টে যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’

    adminBy adminMay 21, 2026No Comments4 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: somoynews.tv

    বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এ শব্দবন্ধ পুনর্বহালের পথে হাটছে বর্তমান বিএনপি সরকার।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

    এর আগেও অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল বা ইসরাইল ব্যতীত শব্দবন্ধ বহাল করার কথা বলা হয়। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরাইল ব্যতীত পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
     
    তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে কূটনৈতিক পাসপোর্টের বাইরে বড় পরিসরে কার্যকর হয়নি। এখন বর্তমান সরকার সব ধরনের পাসপোর্টে এটি কার্যকরের উদ্যোগ নিলো।
     
    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর পাসপোর্টে বেশ কিছু বিষয় পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রণালয় এপ্রিল ও চলতি মাসের শুরুতে এ নিয়ে একাধিক সভাও করে। পরিবর্তনের বিষয়ে সরকারের শীর্ষ মহলের সবুজ সংকেত মিলেছে এ সভা থেকে।
     

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকায় ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট পরিষেবা চালু হয়। এ সময় পাসপোর্ট থেকে ইসরাইল ব্যতীত শব্দবন্ধ বাদ দেওয়া হয়। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরাইল ছাড়া। এরপর থেকে ই-পাসপোর্টে ইসরাইল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করতে দাবি ওঠে বিভিন্ন মহল থেকে।
     
    ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর সূত্রে জানা যায়, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ইসরাইল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য আলাদা করে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে।
     
    পাসপোর্ট থেকে কী কী বাদ পড়ছে-
     
    বর্তমানে ই-পাসপোর্টের প্রতিটি পৃষ্ঠায় জলছাপে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার ছবি রয়েছে। নতুন পাসপোর্টে জলছাপে থাকা ব্যক্তি, ঐতিহাসিক স্থাপনা ও ব্যক্তির নামে প্রতিষ্ঠান বাদ দেওয়া হচ্ছে। সেসব স্থানে নতুন ছবি যুক্ত করা হচ্ছে। চলতি মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এসব সিদ্ধান্ত হয়।
     
    স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, দিনাজপুরের কান্তজিউ মন্দির এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ যাচ্ছে।
     
    স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ই-পাসপোর্টে নতুন করে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি। এ ছাড়া ঐতিহাসিক বঙ্গভবন, ভৌগোলিক নির্দেশক (জিআই) জামদানি শাড়ি, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, কক্সবাজার সমুদ্রসৈকত (নৌকা বাদে), মৌলভীবাজারের মাধবকুণ্ড জলপ্রপাত, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল, কুমিল্লার শালবন বিহার, বান্দরবানের নীলগিরি পর্বত, রাজশাহীর আমবাগান, সাভারের জাতীয় স্মৃতিসৌধ এবং নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানামনগরীর ছবি পাসপোর্টে স্থান পাচ্ছে।
     
    আগের যেসব ছবি থাকছে, সেগুলো হলো জাতীয় ফুল শাপলা, বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, সুপ্রিম কোর্ট, সোহরাওয়ার্দী উদ্যানে শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, হাতিরঝিল, বায়তুল মোকাররম মসজিদ, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা–বাগান, সুন্দরবন এবং ‘সংগ্রাম’ জয়নুল আবেদিন চিত্রকর্ম।
     
    ই-পাসপোর্টে ‘ ইসরাইল ব্যতীত’ শর্ত পুনর্বহাল এবং জলছাপ পরিবর্তনের মাধ্যমে নতুন সরকার রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীকী কিছু বিষয় পুনর্বিন্যাসের পথে হাঁটছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই

    August 11, 2026

    শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম

    August 11, 2026

    জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত

    By adminAugust 11, 20260

    Collected from: tsports লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরু শনিবার। নতুন মৌসুমের আগে দলের সব খেলোয়াড়ের…

    ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান

    August 11, 2026

    লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

    August 11, 2026

    রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত

    By adminAugust 11, 20260

    Collected from: tsports লা লিগার ২০২৬-২৭ মৌসুম শুরু শনিবার। নতুন মৌসুমের আগে দলের সব খেলোয়াড়ের…

    ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান

    August 11, 2026

    লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা

    August 11, 2026

    রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই

    August 11, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.