Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    July 6, 2026

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
    • কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
    • ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
    • ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
    • লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
    • ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
    • আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
    • মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»বাংলাদেশ»খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    বাংলাদেশ

    খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    adminBy adminJune 15, 2026No Comments5 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: somoynews.tv

    যে খেলনা শিশুর কান্না থামিয়ে আনন্দ দেয়ার কথা, সেই খেলনার রঙে থাকা সীসা মুখের মাধ্যমে মিশছে শিশুর রক্তে। এমন ভয়াবহ তথ্য উঠে এসেছে গবেষণা প্রতিষ্ঠান এনভাইরনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (এসডো) প্রতিবেদনে। অন্যদিকে আইসিডিডিআর,বি’র আরেক গবেষণায় উঠে এসেছে আরও উদ্বেগজনক চিত্র। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, দেশে ৬ বছরের কম বয়সী প্রায় সাড়ে ৩ কোটি শিশুর শরীরে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি পাওয়া গেছে।

    যে খেলনা আনন্দ দেয়ার কথা, সেটিই হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত হয়ে মুখে গিয়ে মিশছে শিশুর রক্তে। কিন্তু শিশুদের জন্য এই ভয়াবহ স্বাস্থ্যঝুঁকি সম্পর্কে কতটা সচেতন অভিভাবকরা?

     

    অভিভাবকরা বলেন, বাচ্চারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে।  এই বিষাক্ত পদার্থগুলো সম্পর্কে সবাইকে জানানো দরকার। এসব খেলনা দিয়ে অভিভাবকরাও বাচ্চাদের সঙ্গে খেলে, এতে তারাও ক্ষতিগ্রস্ত হতে পারে। বাচ্চারা যেহেতু বারবার মুখে নিচ্ছে, যতই নিষেধ করা হোক তারা আরও বেশি মুখে নেয়, এটা স্বাভাবিক। তাই সবার উচিত এ বিষয়ে সচেতন হওয়া।
     
    গবেষণা সংস্থা এনভাইরনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) বলছে, কিছু রঙে নিরাপদ সীমার চেয়ে এক হাজার গুণেরও বেশি সীসা পাওয়া গেছে, যা শিশুদের খেলনা ও গৃহস্থালির রঙে ব্যবহার হচ্ছে।
     
    দেশে ৬ বছরের প্রায় সাড়ে ৩ কোটির বেশি শিশুর রক্তে বিষাক্ত ধাতু সীসা পাওয়া যাচ্ছে। এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হচ্ছে নিম্নমানের এসব খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড ৯০ পিপিএম, সেখানে কিছু খেলনায় পাওয়া যাচ্ছে ১ লাখ পিপিএম-এরও বেশি। এসডো আরও বলছে, শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে, প্রায় ৮ শতাংশ অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে।
     

    এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, খেলনায় অতিরিক্ত মাত্রায় সীসার উপস্থিতি পাওয়া গেছে। বিশেষ করে লাল, হলুদ, সবুজসহ বিভিন্ন রঙের খেলনায় এবং এমনকি সাদাতেও এটি পাওয়া গেছে। বাংলাদেশের তিন কোটির বেশি শিশুর রক্তে সীসার অতিরিক্ত মাত্রা পাওয়া গেছে। এটি শিশু, বয়স্ক এবং গর্ভবতী নারীদের মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এই ক্ষতির মাত্রা এমন যে অনেক ক্ষেত্রে তা আর পুনরুদ্ধারযোগ্য নয়।
     
    ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৫ সালের জরিপ বলছে, দেশে ৬ বছরের কম বয়সী শিশুর প্রায় ৩৮ শতাংশের রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে, যা সংখ্যার হিসেবে প্রায় সাড়ে ৩ কোটি শিশু।
     
    এছাড়া আইসিডিডিআর,বি’র গবেষণায় ঢাকার ৬৮ শতাংশ শিশুর রক্তেও বিপজ্জনক মাত্রার সীসা পাওয়া গেছে। আইসিডিডিআর,বি’র গবেষক ড. মাহাবুবুর রহমান বলেন, সারা দেশে সীসার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। এর মধ্যে ঢাকার শিশুদের অবস্থা সবচেয়ে খারাপ। তাই শিশুদের সীসা থেকে রক্ষা করতে হলে এর উৎসগুলো দ্রুত বন্ধ করতে হবে, এর কোনো বিকল্প নেই।
     
    বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুরা প্রায় ২ কোটি আইকিউ পয়েন্ট হারিয়েছে। পিওর আর্থের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাস বলেন, সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় ২০ মিলিয়ন আইকিউ পয়েন্ট হারিয়ে গেছে। সীসা শুধু পরিবেশ বা স্বাস্থ্য সংকট নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়নেও বড় ধরনের প্রভাব ফেলছে।
     
    বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের খেলনা ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারি ছাড়া এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    মশার কামড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু, বিরল ভাইরাস জাপানিজ এনসেফালাইটিস নিয়ে আতঙ্ক

    June 15, 2026

    রিকশার ব্যাটারি এখন সিসা দূষণের বড় উৎস, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

    June 15, 2026

    ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202548

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202548

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.