জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক-এর উদ্যোগে কোরআন হাফিজ ও এইচএসসি সিলেক্টিভ স্কুল শিক্ষার্থীদের সংবর্ধনা সভা ও বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত হয়। গত ১৬ নভেম্বর রোববার বিকাল ৫টায় রেড রোজ ফাংশন সেন্টার, রকডেল সিডনিতে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জালালাবাদ অ্যাসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলস ইনক’র সভাপতি জাহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর ইব্রাহিম খলিল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ অ্যাসোসিয়েশনের উপদেষ্টা ড. আয়াছ চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী, নানু মিয়া, ফারুক আহমদ ও বাহার উদ্দিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি আয়ুবুর রহমান, আব্দুল খালিক, শেরওয়ান জামান, কাজী শামসুল ইসলাম, জিল্লুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক মোঃ আখলাকুল ইসলাম, শামস উদ্দিন, ফাজিল বারী, আহমদ আল কবির ও শাহ আলম এবং অনুষ্ঠান প্রকাশনার দায়িত্বে ছিলেন কামরান হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ড. নাহিদ হোসেন (অতিরিক্ত সচিব, বাংলাদেশ সরকার), আশিকুর রহমান (কাউন্সিলর, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিল), গোলাম জাকারিয়া, সরওয়ার জামান, সাহাব উদ্দিন, আব্দুস শুক্কুর, দিলু সাজ্জাদ আলী, হাসান আহমদ, শুয়েব আহমদ, সামী চৌধুরী, গোলাম রাব্বানী, ইমাদ উদ্দিন চৌধুরী, সাদমান রেজা, আহবাব হোসেন প্রমুখ।

