Collected from by: সময় মিডিয়া লিমিটেড
মেক্সিকোর দক্ষিণ ও মধ্যঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাত হেনেছে। স্থানীয় সময় শুক্রবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে আঘাত হানা এই ভূমিকম্পে দুইজন নিহত হয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।
মেক্সিকোর জাতীয় ভূকম্পতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় রাজ্য গুয়েরেরোর সান মার্কোস শহরের কাছে প্রশান্ত মহাসাগরীয় উপকূলীয় রিসোর্ট আকাপুলকোর কাছে। ভূমিকম্পের পর ৫০০ টিরও বেশি আফটারশক হয়েছে।
ভূমিকম্পের সময় প্রেসিডেন্টের সরকারি বাসভবনে এক প্রেস ব্রিফিংয়ে ছিলেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শিনবাউম। ব্রিফিংয়ের মধ্যেই ভূমিকম্পের সতকর্তা অ্যালার্ম বেজে ওঠে এবং প্রেসিডেন্ট, সাংবাদিক ও অন্যান্যরা তাৎক্ষণিকভাবে হলকক্ষ ত্যাগ করেন। তবে এর কিছুক্ষণ পরেই শিনবাউম পুনরায় প্রেস ব্রিফিং শুরু করেন।

