বিয়ানীবাজারের মাথিউরা ইউনিয়নের পুরুষপালে প্রথম বারের মতো হাজী আছাদ উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ২১ ও ২২ই নভেম্বর শুক্র ও শনিবার পুরুষপাল ওয়াছিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মাথিউরা ইউনিয়নের ১১ টি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ৪১ জন শিক্ষার্থী অংশ নেন।
পরীক্ষা চলকালে কেন্দ্র পরিদর্শন করেন পরীক্ষা নিয়ন্ত্রক নুরুল ইসলাম, আহবায়ক দেলোয়ার হোসেন, পশ্চিম মাথিউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছলেহ উদ্দিন, বৃত্তি পরিচালনা কমিটির সদস্য জসীম উদ্দিন, বিলাল উদ্দিন, এনামুল ইসলাম ইমরান ও জাকির হোসেনসহ আরো অনেকে।
শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য এমন উদ্যোগ প্রশংসনীয় জানিয়ে অতিথিরা বলেন প্রতিযোগিতামূলক এ মেধা বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকশিত করতে সহায়ক হবে।
প্রথমবারের মতো আয়োজিত এ মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে জানিয়ে দায়িত্বশীলরা বলেন আগামীতে এ ধারাবাহিকতা বজায় থাকবে।
হাজী আছাদ উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষার অংশ নিতে পেরে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন।
হাজী আছাদ উদ্দিন আহমদ মেধাবৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করেন আব্বাছ উদ্দিন, ইউপি সদস্য হোসেন আহমদ, মিছবাহ উদ্দিন, শিক্ষক ফখরুল ইসলাম, নাজিয়া বেগম, নুসরাত জাহান, আব্দুল কাদির, বদরুল ইসলাম, আফজল হোসেন দিপু সহ আরও অনেকে।

