বিয়ানীবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী এলাকা, যা ঢাকা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে। কম্পন স্থায়ী ছিল কয়েক সেকেন্ড, তবে এতে জনমনে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঢাকার বাড্ডা, ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ভবনে ফাটল, পলেস্তরা খসে পড়া ও আসবাবপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। আরমানিটোলায় একটি ছয়তলা ভবন ধসে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছেছে, তবে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
ঢাকার পাশাপাশি চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালী, বগুড়া, বরিশাল, মৌলভীবাজার এবং বিয়ানীবাজারেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

