১১২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঘাম ঝরাতে হয় সিলেটের ব্যাটারদের। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর আরিফুল-ইমনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বটে, তবে ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন বানিয়ে ফেলে সিলেট। সেখান থেকে ৫৩ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন মেহেদী হাসান মিরাজ ও স্যাম বিলিংস। তবে শেষদিকে আবারও চাপে পড়ে তারা। শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৫ রান। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে জয়ের স্বপ্ন দেখান মোস্তাফিজ ও ফাহিম আশরাফ। শেষ বলে সিলেটের জয়ের জন্য দরকার ছিল ৬ রান, আর সেটিই করে দেখালেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস।
Trending
- রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত
- ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান
- লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা
- রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই
- ‘গোল্ডেন শু’ জিতলেন কেইন
- শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম
- জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, করবেন যেভাবে

