Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত
- ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান
- লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা
- রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই
- ‘গোল্ডেন শু’ জিতলেন কেইন
- শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম
- জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, করবেন যেভাবে
Author: admin
Collected from: somoynews.tv পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে টানা সাত দিন সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (২৫ মে) সকালে বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেছেন। এদিকে বাংলাবান্ধা স্থলবন্দর বাংলাবান্ধা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম রেজা ও সাধারণ সম্পাদক সাদেকুল ইসলামের ১৯ মে সাক্ষরিত এক চিঠিতে একই তথ্য জানানো হয়েছে। জানা গেছে, সোমবার থেকে আগামী ৩১ মে রোববার কোরবানির ঈদ উপলক্ষে বন্দরের কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ১ জুন (সোমবার) সকাল ৯টা থেকে আগের মতো বন্দরের আমদানি রফতানি কার্যক্রম শুরু হবে। তবে ঈদের ছুটিতে বন্দর দিয়ে…
Collected from: somoynews.tv জুলাই অভ্যুত্থানের পর দায়ের করা ভুয়া মামলার সংখ্যা নেহায়েত কম নয়। একটি মামলায় দাবি করা হয় ৪০টি গুলি করার কথা। অথচ তদন্তে মেলেনি একটি গুলিরও প্রমাণ। এমনকি জীবিত ব্যক্তিকেও দেখানো হয় মৃত। তবে ভুয়া মামলাগুলো শনাক্তে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। চব্বিশের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয় আওয়ামী ফ্যাসিস্ট সরকারের। ৩৬ দিনের গণআন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন ৫ আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের শিকার হয় হাজারের বেশি মানুষ, স্থায়ী পঙ্গু হয় আরও ২০ হাজারের বেশি জনতা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর শুরু হয় জুলাই গণহত্যার বিচারের প্রক্রিয়া। কিন্তু সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে হতে থাকে…
Collected from: somoynews.tv ইরান আসন্ন বিশ্বকাপের জন্য তাদের অনুশীলন ক্যাম্পের সদর দপ্তর যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নিতে ফিফাকে রাজি করাতে সফল হয়েছে। আঞ্চলিক উত্তেজনা ও নিরাপত্তাজনিত জটিলতার কারণে ইরান ফুটবল ফেডারেশন অ্যারিজোনায় ক্যাম্প করার পূর্বনির্ধারিত পরিকল্পনা পরিবর্তনের সিদ্ধান্ত নেয়। ইরান ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে যে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা আনুষ্ঠানিকভাবে জাতীয় দলের বিশ্বকাপ বেসক্যাম্প স্থানান্তরের অনুমোদন দিয়েছে। আগে দলটির প্রস্তুতি শিবির হওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টাকসনে। তবে এখন ‘টিম মেল্লি’ তাদের সদর দপ্তর স্থাপন করবে মেক্সিকোর তিহুয়ানায়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ দীর্ঘ আলোচনার পর এই সিদ্ধান্তের ঘোষণা দেন। সম্প্রসারিত ৪৮ দলের…
Collected from: somoynews.tv বিশ্বকাপ উপলক্ষ্যে নিউইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য ৫০ ডলারে বিশ্বকাপ ম্যাচ দেখার ব্যবস্থা করায় প্রশংসায় ভাসছেন মেয়র জোহরান মামদানি। লটারির মাধ্যমে এই টিকিট পাওয়া লাগবে বলে অনেকের অবশ্য মন খারাপ। তবে দারুণ এই উদ্যোগ নিউইয়র্কে ফুটবল উন্মাদনা কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়েছে গোটা বিশ্বে। স্বাগতিক দেশ আমেরিকায় যা লেগেছে বিশেষভাবে। সেই উন্মাদনায় এবার নতুন চমক দেখালো নিউইয়র্ক সিটি। মাত্র ৫০ ডলারে বিশ্বকাপের ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। তাও আবার লটারির মাধ্যমে। ২০২৬ ফুটবল বিশ্বকাপ সামনে রেখে উৎসবের রঙে সেজেছে নিউইয়র্কের টাইমস স্কয়ার। বিশাল বিলবোর্ড, ফুটবল স্টোর আর সমর্থকদের উত্তেজনায় জমে উঠছে শহর। বিশ্বকাপ ম্যাচের টিকিটের…
Collected from: somoynews.tv একাধিক দুর্নীতি কেলেঙ্কারির জেরে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের পদত্যাগ দাবিতে রাজধানী মাদ্রিদে বিক্ষোভ মিছিল করেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার (২৩ মে) অনুষ্ঠিত এ বিক্ষোভে সংঘর্ষের ঘটনায় অন্তত সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মাদ্রিদে বিক্ষোভ চলাকালে একদল প্রতিবাদকারী সানচেজের সরকারি বাসভবনের চারপাশের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। যদিও সমাবেশটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে। স্প্যানিশ টেলিভিশনের প্রচারিত ছবিতে দেখা যায়, সানচেজের পারিবারিক বাসভবন মনক্লোয়া প্যালেসের দিকে যাওয়া প্রধান সড়কে মুখোশধারী কয়েকজনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার দেখানো করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিক্ষোভের আয়োজন করে স্প্যানিশ সিভিল সোসাইটি…
Collected from: somoynews.tv রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর গলা কেটে হত্যার ঘটনায় করা মামলার চার্জশিট আদালতে আজ রোববার (২৪ মে) জমা দেবেন তদন্ত কর্মকর্তা। দুপুর ১২টার মধ্যে চার্জশিট নিয়ে তার আদালতে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গতকাল শনিবার (২৩ মে) বিকেলে রামিসার ডিএনএ রিপোর্ট তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলা সূত্রে জানা যায়, রামিসা পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হলে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না তাকে কৌশলে রুমের ভেতরে নেন। ওইদিন সকাল সাড়ে ১০টার দিকে রামিসাকে স্কুলে যাওয়ার জন্য খোঁজাখুঁজি করতে…
Collected from: somoynews.tv নিরাপত্তারক্ষীদের সামনেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের প্রবেশ গেটে অবস্থান করছে একাধিক বেওয়ারিশ কুকুর। এমন দৃশ্য যাত্রী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক তৈরি করছে। অনেকের মতে, নিরাপদ ও স্বস্তিদায়ক বিমান যাত্রা নিশ্চিত করতে এখনো পিছিয়ে রয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক জানিয়েছেন, কুকুর সরানোর জন্য আলাদা কোনো জনবল নেই। এ বিষয়ে সিটি করপোরেশনকে চিঠিও দেয়া হয়েছে। সরেজমিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে দেখা গেছে, যাত্রী প্রবেশ গেটের ঠিক পাশে এবং নিরাপত্তাকর্মীদের সামনেই বসে আছে দুটি মাঝারি আকারের বেওয়ারিশ কুকুর। যে কোনো সময় অসতর্কতার কারণে কুকুরগুলো টার্মিনালের ভেতরে ঢুকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি করতে পারে।…
Collected from: somoynews.tv ইরান যুদ্ধের ইতি টানতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে একটি চুক্তিতে পৌঁছাতে সহায়তা করছে কাতার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে সহায়তা করতে এরইমধ্যে কাতারের একটি প্রতিনিধিদল শুক্রবার (২২ মে) তেহরানে পৌঁছেছে। বিষয়টি সম্পর্কে জানা শোনা আছে এমন একটি সূত্রের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে সম্ভাব্য একটি সমঝোতা চূড়ান্ত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। গাজা যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে দোহা। সাম্প্রতিক সংঘাতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়ার পর যুদ্ধ অবসানে এতদিন সরাসরি মধ্যস্থতার ভূমিকা পালন করা থেকে দূরে ছিল দোহা।…
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির একটি চূড়ান্ত খসড়া প্রস্তুত হয়েছে এবং কয়েক ঘণ্টার মধ্যেই সেগুলো ঘোষণা করা হতে পারে। শুক্রবার (২২ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়া। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবিত চুক্তিতে স্থল, নৌ ও আকাশপথে তাৎক্ষণিক, পূর্ণাঙ্গ এবং নিঃশর্ত যুদ্ধবিরতি অন্তর্ভুক্ত রয়েছে। চূড়ান্ত খসড়ায় উভয় পক্ষ থেকে সামরিক, বেসামরিক বা অর্থনৈতিক অবকাঠামোতে হামলা না চালানোর পারস্পরিক অঙ্গীকার রয়েছে। একইসঙ্গে সামরিক অভিযান ও গণমাধ্যমে শত্রুতামূলক প্রচারণা বন্ধের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গেছে। সূত্রগুলোর দাবি, প্রস্তাবিত কাঠামোতে সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতা এবং একে…
Collected from: somoynews.tv চলমান ইরান যুদ্ধের কারণে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তার বড় ছেলের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ মে) হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বড় ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন, কিন্তু ইরান যুদ্ধের কারণে সময়টা ‘অত্যন্ত খারাপ’। মার্কিন গণমাধ্যম জানিয়েছে, ৪৮ বছর বয়সি ডনাল্ড ট্রাম্প জুনিয়র এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। একই সময়ে ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে একটি চুক্তির জন্য কাজ করছে ট্রাম্প প্রশাসন। প্রতিবেদনে বলা হয়েছে, ইরান যুদ্ধের কারণে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে…
