Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত
- ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান
- লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা
- রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই
- ‘গোল্ডেন শু’ জিতলেন কেইন
- শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম
- জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, করবেন যেভাবে
Author: admin
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তুলসি গ্যাবার্ড। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানালেও তার এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক বিচ্ছেদকেই বড় করে দেখছেন বিশ্লেষকরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বামীর ক্যানসার ধরা পড়ার কথা জানিয়ে জুনের শেষে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের পদ ছাড়ার কথা বলেছেন তুলসী গ্যাবার্ড। ট্রাম্প গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর ডেমোক্রেটিক পার্টির সাবেক কংগ্রেস সদস্য তুলসী গ্যাবার্ডকে এই পদে মনোনীত করেছিলেন। পদত্যাগ করতে চান জানিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পকে লেখা চিঠিতে তুলসী গ্যাবার্ড বলেন, ‘দুঃখজনকভাবে, আমি অবশ্যই পদত্যাগপত্র জমা দেব। সেটি ৩০ জুন, ২০২৬…
Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড (স্থায়ীভাবে বসবাসের অনুমতি) পাওয়ার নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম অনুযায়ী, যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকরা স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে হলে নিজ দেশে ফিরে যেতে হবে। শুক্রবার (২২ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইউএসসিআইএস) এক নীতিগত নির্দেশনার মাধ্যমে এই নতুন নিয়মের কথা জানিয়েছে। ইউএসসিআইএস-এর তত্ত্বাবধায়ক সংস্থা, মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত কোনো বিদেশি যদি স্থায়ী বসবাসের অনুমতি বা গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে নিজ দেশের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ ও…
Collected from: somoynews.tv উপসাগরীয় মিত্র দেশগুলোর সতর্কবার্তা এবং নিজের প্রশাসনের কর্মকর্তাদের পরামর্শের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে ইরানের ওপর পরিকল্পিত হামলা স্থগিত করার ঘোষণা দিয়েছেন। দুইজন জ্যেষ্ঠ উপসাগরীয় কর্মকর্তার বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই’এর প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পকে বলা হয়েছিল যে—হজ চলাকালে ইরানে হামলা করা হলে উপসাগরীয় দেশগুলোতে বড় ধরনের সমস্যা দেখা দেবে। এতে লাখো হজযাত্রীর যাতায়াত ব্যাহত হবে এবং বহু মানুষ আটকা পড়তে পারেন। সূত্রগুলো জানায়, ঈদুল আজহার আগে হামলা চালালে মুসলিম বিশ্বে ওয়াশিংটনের ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত হবে বলেও ট্রাম্পকে সতর্ক করা হয়। আলোচনা সম্পর্কে অবগত এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা এ ধরনের আলোচনা হওয়ার বিষয়টি…
Collected from: somoynews.tv ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে তেহরানকে নতুন একটি প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। বিষয়টি নিশ্চিত করেছে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ। এমন পরিস্থিতিতে ইরানকে চুক্তিতে রাজি হতে ফের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর যুদ্ধ এড়াতে আলোচনার পথ এখনো খোলা আছে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদার করেছে ইরান। পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি এই গুরুত্বপূর্ণ নৌপথে একটি ‘নিয়ন্ত্রিত মেরিটাইম জোন’ ঘোষণা করেছে। নতুন নিয়ম অনুযায়ী, কুহ-ই মুবারক থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ এবং কেশম দ্বীপ থেকে উম্ম আল-কুওয়াইন পর্যন্ত বিস্তৃত এই অঞ্চলে যেকোনো জাহাজের যাতায়াতের জন্য ইরানের অনুমতি ও সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। সংঘাত স্থায়ীভাবে…
Collected from: somoynews.tv বাংলাদেশি পাসপোর্টে ফের যুক্ত হচ্ছে ‘ইসরাইল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ। ছয় বছর আগে আওয়ামী লীগ সরকারের সময়ে বাদ দেওয়া এ শব্দবন্ধ পুনর্বহালের পথে হাটছে বর্তমান বিএনপি সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর আগেও অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের ৭ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক চিঠিতে বাংলাদেশের পাসপোর্টে এক্সেপ্ট ইসরাইল বা ইসরাইল ব্যতীত শব্দবন্ধ বহাল করার কথা বলা হয়। পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে দেওয়া চিঠিতে আগের মতো বাংলাদেশি পাসপোর্টে ইসরাইল ব্যতীত পুনর্বহালে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। তবে অন্তর্বর্তী সরকারের ওই সিদ্ধান্তে…
Collected from: somoynews.tv ভারত-বাংলাদেশের অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দীর্ঘ প্রতীক্ষার মধ্যে, অভ্যন্তরীণ নদী ব্যবস্থাপনায় গুরুত্ব দিতে চায় বাংলাদেশ। নীতিনির্ধারকরা বলছেন, দেশের ভেতরে বিকল্প পানি ব্যবস্থাপনায় গুরুত্ব দেয়া হচ্ছে। এমন সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে ভারত নির্ভরতা কমাতে, কূটনৈতিকভাবে কৌশলী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। বাংলাদেশ-ভারতের সঙ্গে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই চলছে আলোচনা আর হতাশা। বিশেষ করে শুষ্ক মৌসুমে উত্তরাঞ্চলে দেখা দেয় তীব্র সেচ সংকট। এ অবস্থায় দেশের অভ্যন্তরীণ পানি ব্যবস্থাপনায় জোর দিচ্ছে সরকার। সম্প্রতি একনেকে অনুমোদন পেয়েছে পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প। আবার আলোচনায় আছে তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার মহাপরিকল্পনাও। পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন…
Collected from: somoynews.tv রাজধানীর কোরবানির পশুর হাটের ইজারায় এবার বেশিরভাগ ক্ষেত্রেই বিএনপি ও জামায়াতপন্থি ব্যবসায়ীরা এগিয়ে আছেন বলে জানা গেছে। তারা দাবি করছেন, দেড় যুগের আওয়ামী শাসনামলে রাজনৈতিক কারণে তারা দরপত্রেই অংশ নিতে পারেননি। এবার উত্তর সিটির দিয়াবাড়ি হাট ১৪ কোটি টাকায় ইজারা পেয়েছেন স্বেচ্ছাসেবক দলের শেখ ফরিদ। অন্যদিকে কাজলা ব্রিজ থেকে মাতুয়াইল এলাকার হাটের সর্বোচ্চ দরদাতা হয়েছেন জামায়াত নেতা শামীম খান। তবে দুই সিটি প্রশাসক বলছেন, রাজনৈতিক পরিচয় নয়; নিয়ম মেনে উন্মুক্ত বিডিংয়ের মাধ্যমেই ইজারা দেয়া হয়েছে। রাজধানীর সবচেয়ে বেশি দামের হাট হিসেবে এবার আলোচনায় এসেছে দিয়াবাড়ি পশুর হাট। ১৪ কোটি টাকায় পাঁচ দিনের জন্য ইজারা পাওয়া এই হাটে…
Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। যুক্তরাষ্ট্র যদি ইরানে আবারও হামলা চালায়, তবে মার্কিন সামরিক বাহিনীকে এবার আরও বড় ধরনের ‘সারপ্রাইজ’ বা চমক দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একই সঙ্গে দুই দেশের মধ্যে পুনরায় সংঘাত শুরু হলে আরও বেশি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করতে তেহরান পুরোপুরি প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক বিবৃতিতে আরাঘচি মার্কিন অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করার প্রসঙ্গ টেনে বলেন, ‘আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী যে যুক্তরাষ্ট্রের বহুল প্রশংসিত এফ-৩৫ যুদ্ধবিমান প্রথম ভূপাতিত করার গৌরব অর্জন করেছে,…
Collected from: somoynews.tv দেশের কয়েকটি জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব জেলায় বজ্রবৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর। বুধবার (২০ মে) সকাল ৯টায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানা যায়। সতর্কবার্তায় বল হয়, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। একইসাথে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার…
Collected from: somoynews.tv রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী শিশু রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডের ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। শিশুটির সঙ্গে কোনো বিকৃত যৌন আচরণ বা ধর্ষণ করা হয়েছে। রক্তক্ষরণ বা বিষয়টি টের পেয়ে যাওয়ার ভয়েই শিশুটিকে মেরে ফেলে ডেড বডিটা গুম করার পরিকল্পনা করা হয় বলে ধারণা করছে পুলিশ। তবে ধর্ষণের বিষয়টি ময়নাতদন্ত ও কেমিক্যাল রিপোর্টের পর পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। নিহত রামিসা স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল। লাশ ময়নাতদন্তের…
