Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- রিয়াল মাদ্রিদের জার্সিতেও বড় পরিবর্তন, কে পরবেন কত
- ওলিসেকে রিয়ালে দেখার ‘একমাত্র’ পথ বাতলে দিলেন হামান
- লিভারপুলের শেয়ার কিনছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা
- রূপকথার গল্পে ইতিহাস গড়ে বিশ্বকাপে মালাউই
- ‘গোল্ডেন শু’ জিতলেন কেইন
- শিক্ষাক্রম পরিমার্জনের কাজ চলছে, প্রাথমিকের শিক্ষার্থীরা পাচ্ছে বিনামূল্যে ইউনিফর্ম
- জ্বালানি সংকট নিয়ে কেউ কেউ বিভ্রান্তি ছড়াচ্ছে, চট্টগ্রামে প্রধানমন্ত্রী
- এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু আজ, করবেন যেভাবে
Author: admin
Collected from: somoynews.tv মোড়কজাতকরণ আইনের তোয়াক্কা না করেই দেশে তৈরি ফেসওয়াশ বাজারজাত করছে রিমার্ক এইচবিসহ বিভিন্ন প্রতিষ্ঠান। একে ভোক্তার সঙ্গে প্রতারণা হিসেবে দেখছে ক্যাব। আর আইন অমান্যকারীদের সর্বোচ্চ শাস্তির কথা বলছে, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বিএসটিআই বলছে, ধীরে ধীরে কঠোর হচ্ছেন তারাও। সুসজ্জিত মোড়কে ভোক্তার হাতে যেসব পণ্য আসছে; তা কতোটা মানসম্পন্ন? এমন সন্দেহ যেমন রয়েছে ক্রেতার, তেমনি তা কতোটা আইন মেনে আসছে বাজারে; রয়েছে সেই প্রশ্নও। আইন মানছে নাকি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো? তা বোঝার আগে দেখে নেয়া যাক মোড়কজাতকরণ বিধিমালা-২০২১ এর ৫ ধারা। যেখানে পরিষ্কারভাবে সব তথ্য লেখা ও অক্ষরের আকৃতির ক্ষেত্রে বাংলাকে প্রাধান্য দেয়ার বাধ্যবাধকতা…
Collected from: somoynews.tv জামিনে বেরিয়ে ফের বেপরোয়া তালিকাভুক্ত সন্ত্রাসী আবু সাঈদ ওরফে মাদক সাঈদ। চাঁদা না দিলেই রাজধানীর আদাবরে বিভিন্ন কারখানা ও গ্যারেজে চাপাতি নিয়ে হামলা করছে সাঈদ ও তার গ্যাং সদস্যরা। চাঁদাবাজি, মাদক কারবারের পাশপাশি কিশোর গ্যাং দিয়ে ছিনতাইও করাচ্ছে সাঈদ। পুলিশ বলছে, হামলার ফুটেজ দেখে সাঈদসহ চক্রের ৮ সদস্যকে শনাক্ত করা হয়েছে। শিগগিরই আইনের আওতায় আনার চেষ্টা চলছে। সময় সংবাদের হাতে আসা গত ১১ মের সিসি টিভির ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রাজধানীর আদাবরের শেখেরটেকের ১০ নম্বর সড়কের বালুর মাঠে ঢোকে তিনটি মোটরসাইকেল। চাপাতি ধরে রিকশা গ্যারেজ মালিকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে ৯ সন্ত্রাসী। টাকা…
Collected from: somoynews.tv দেশের পরিবেশবান্ধব গাড়ির বাজার সম্প্রসারণে কাজ করছে সরকার। আর এই পরিকল্পনা বাস্তবায়নে আসছে বাজেটেই রি-কন্ডিশনিং হাইব্রিড, প্লাগইন হাইব্রিড ও বৈদ্যুতিক গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা চেয়েছে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইমপোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা)। সংগঠনটির দাবি, এতে একদিকে যেমন ক্রেতার নাগালে আসবে বেড়ে যাওয়া গাড়ির দাম, তেমনি গাড়ির বিক্রি বাড়লে সরকারের রাজস্ব আদায়ও বাড়বে। ব্যবসায়ীদের এই যুক্তিকে গুরুত্ব দিয়ে সরকারকে ইতিবাচক পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। পরিবেশ সুরক্ষা ও জ্বালানি সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় বিশ্বজুড়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বাজার। বাংলাদেশও এই খাতে পিছিয়ে থাকতে চায় না। সিজি রানার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান বলেন, বাজেটে এমন সহায়তা…
Collected from: somoynews.tv ‘রাগ করলা, কথাটা ঠিক না বেঠিক?’ নতুন এ ডায়লগ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই হাস্যরস, ব্যঙ্গ কিংবা খোঁচা দেয়ার ভাষা হিসেবে ব্যবহার করছেন এ সংলাপ। ভাইরাল হওয়া ডায়লগটির উৎস একটি ভিডিও। ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ব্যস্ত সড়কের পাশে একজন যুবকের ভাগ্য গণনা করছেন এক গণক। কথোপকথনের প্রায় প্রতিটি বাক্যের শেষে তিনি বলছিলেন—‘রাগ করলা?’। বলার ধরন, ভঙ্গি এবং একই বাক্য বারবার ব্যবহার করার বিষয়টি দ্রুতই নেটিজেনদের নজর কাড়ে। এরপর থেকেই মিম, ট্রল ও ব্যঙ্গাত্মক কনটেন্টে ব্যবহার করা শুরু হয় সংলাপটি। বিভিন্ন বাস্তব পরিস্থিতির সঙ্গে মিলিয়ে এ ডায়লগ ব্যবহার করছেন নেটিজেনরা। সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রিয় কন্টেন্ট…
Collected from: somoynews.tv সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকেই নতুন পে স্কেল কার্যকর হতে পারে। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী জাতীয় বাজেটেই নতুন পে স্কেলের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখা হতে পারে। তবে বেতন কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়ন না করে ধাপে ধাপে এগোনোর পরিকল্পনা নিয়েছে সরকার। সংশ্লিষ্ট সূত্র বলছে, নতুন বেতন কাঠামো বাস্তবায়নের প্রথম ধাপে ২০২৬-২৭ অর্থবছরে মূল বেতনের ৫০ শতাংশ কার্যকর করা হবে। এরপর দ্বিতীয় ধাপে ২০২৭-২৮ অর্থবছরে বাকি ৫০ শতাংশ যুক্ত করা হবে। সবশেষ ধাপে মূল বেতনের সঙ্গে বিভিন্ন আনুষঙ্গিক ভাতা এবং অন্যান্য আর্থিক সুবিধা পুরোপুরি সমন্বয়…
Collected from: somoynews.tv ‘সবার আগে বাংলাদেশ’ নীতি সামনে রেখে দেশ পরিচালনার কথা পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। ওয়াশিংটনে স্থানীয় সময় সোমবার (১৮ মে) থিংক ট্যাংক ‘আটলান্টিক কাউন্সিল’ আয়োজিত একটি গোলটেবিল বৈঠকে শামা ওবায়েদ এসব কথা জানান। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দেশে দীর্ঘদিন পর একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দেশের স্বার্থ ও জনগণের কল্যাণই বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। অনুষ্ঠানে সরকারের পররাষ্ট্রনীতি তুলে ধরেন শামা ওবায়েদ। ওয়াশিংটন-ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও বিভিন্ন খাতে সহযোগিতা আরও বাড়ছে বলেও মন্তব্য…
Collected from: somoynews.tv গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারত চাইছে নতুন তথ্য-উপাত্তের ভিত্তিতে বোঝাপড়া। বাংলাদেশের চাওয়া, জলবায়ু সংবেদনশীল এবং অধিক পূর্বানুমানযোগ্য পানি প্রবাহের দীর্ঘমেয়াদি নতুন সমঝোতা। পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলছেন, চুক্তি নবায়নে আশাবাদী ঢাকা। প্রস্তুতির অংশ হিসেবে আগামী আগস্ট-সেপ্টেম্বর মাসের মধ্যেই মন্ত্রী পর্যায়ের যৌথ নদী কমিশন (জেআরসি) বৈঠকের সম্ভাবনা রয়েছে। তিন দশকের পুরনো গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে চলতি বছরের ডিসেম্বরে। ১৯৯৬ সালে স্বাক্ষর করা এ চুক্তির নবায়নকে ঘিরে ঢাকা-দিল্লির রাজনৈতিক-কূটনৈতিক আলোচনা এখন তুঙ্গে। দুই দেশের জেআরসি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও নতুন চুক্তির শর্ত, পানির নিশ্চয়তা এবং মেয়াদকাল নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা। চলতি মাসে ভারতের…
Collected from: somoynews.tv যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও স্বস্তি ফিরছে না লেবাননে। গোলার শব্দ, ড্রোন হামলা আর অনিশ্চয়তায় দিন পার করছেন দক্ষিণ লেবাননের গৃহহারা শত শত পরিবার। বৈরুতের অস্থায়ী শিবিরের বাসিন্দারা বলছেন, ইসরাইল-হিজবুল্লাহ যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও বাস্তবে শান্তির কোনো নিশ্চয়তা নেই। যুদ্ধবিরতি যেন থমকে আছে সাদা কাগজ আর আলোচনার টেবিলে। লেবানন ও ইসরাইল সীমান্তে চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও কমছে না উদ্বেগ। বৈরুতের অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নেয়া দক্ষিণ লেবাননের বাসিন্দাদের মধ্যে বাড়ছে হতাশা আর ক্ষোভ। তাদের অভিযোগ, যুদ্ধবিরতি আসলে কোনো শান্তিচুক্তি নয়, বরং সাজানো নাটক। বাস্তবে পরিস্থিতি এখনো ভয়াবহ। তারা বলছেন, এটি কোনো যুদ্ধবিরতি নয়। এটি একটি ষড়যন্ত্র, কিংবা কোনো পরিকল্পিত…
Collected from: somoynews.tv মুসলিম সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে সৌদি আরব। রোববার (১৭ মে) নতুন চাঁদ দেখা যাওয়ায় আগামী ২৭ মে সৌদি আরবে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এক বিবৃতিতে জানায়, মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে আগামী ২৭ মে ঈদুল আজহা উদযাপিত হবে। এছাড়া আরাফাত দিবস হবে আগামী ৯ জিলহজ বা ২৬ মে। এর আগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মধ্যপ্রাচ্য ও বিশ্বের অধিকাংশ মুসলিম দেশে রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখার প্রস্তুতি নেয়া হয়। বলা হয়,…
Collected from: somoynews.tv ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন সামরিক অভিযানে যোগ দিতে প্রস্তুত রয়েছে ইসরাইলের সেনাবাহিনী। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইসরাইলও এতে অংশ নেবে এবং ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হতে পারে। ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান (কেএএন) এক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ইরানের সঙ্গে পুনরায় সংঘাতের আশঙ্কায় দেশটির সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। আধা ঘণ্টার বেশি এ ফোনালাপে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরুর আশঙ্কা নিয়ে আলোচনা এবং তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে নেতানিয়াহুকে অবহিত করেন ট্রাম্প। ওই আলোচনায় ইরানকে…
