Author: admin

Collected from: somoynews.tv চলতি অর্থবছরের ১১তম এবং বিএনপি সরকারের তৃতীয় জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির-একনেক বৈঠক চলছে। বুধবার (১৩ মে) সকালে সচিবালয়ে শুরু হওয়া এই বৈঠকে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমান। বৈঠকে দেশের অবকাঠামো ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ১৬টি বড় প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। এরমধ্যে উল্লেখযোগ্য হলো পানিসম্পদ মন্ত্রণালয়ের আওতায় পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়। জানুয়ারি ২০২৬ থেকে জুন ২০৩৩ পর্যন্ত বাস্তবায়নযোগ্য এ প্রকল্পের মাধ্যমে পানি সংরক্ষণ, সেচ সুবিধা বৃদ্ধি, নদী ব্যবস্থাপনা উন্নয়ন এবং দক্ষিণাঞ্চলে লবণাক্ততা নিয়ন্ত্রণের জন্য নেয়া এই উদ্যোগ বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতিরও অন্যতম।   বুধবার প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে ৯টি নতুন, ছয়টি সংশোধিত এবং…

Read More

Collected from: somoynews.tv অবৈধ অস্ত্র, গুলি, গানপাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১২ মে) ডিএমপির মিডিয়া সেন্টারে এ বিষয়ে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। গ্রেফতাররা হলো মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো. রোমান (৩৫)। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, গ্রেফতার ডাকাত সদস্যরা ঈদুল আজহাকে কেন্দ্র করে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এরপর ঢাকার পাশে একটি জেলায় স্বর্ণের দোকানেও ডাকাতির পরিকল্পনা ছিল তাদের। এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচয় দেয়।…

Read More

Collected from: somoynews.tv ঢাকার ব্যস্ত সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। ট্রাফিক আইন অমান্যকারীদের ধরতে মোতায়েন করা হয়েছে অত্যাধুনিক ‘এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা’। এখন থেকে সিগন্যাল অমান্য করলে বা নিয়ম ভাঙলে ট্রাফিক সার্জেন্টের বাঁশির অপেক্ষায় থাকতে হবে না; বরং স্বয়ংক্রিয়ভাবে মামলা চলে যাবে গাড়ির মালিকের মোবাইল ফোনে ও ঠিকানায়। আপাতত রাজধানীর গুরুত্বপূর্ণ ৮টি পয়েন্টে এই কার্যক্রম শুরু হলেও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, আগামী ৬ মাসের মধ্যে এই প্রযুক্তির আওতা ৬০টি স্পটে এবং এক বছরের মধ্যে ১২০টি পয়েন্টে সম্প্রসারণ করা হবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, কারিগরি সক্ষমতা বৃদ্ধি ও নীতিগত সংস্কার ছাড়া শুধু প্রযুক্তি দিয়ে দীর্ঘমেয়াদী সুফল…

Read More

Collected from: somoynews.tv একজন ফরাসি নারী ও একজন আমেরিকান পুরুষের শরীরে হান্টাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। খবর আল জাজিরার। রয়টার্স সংবাদ সংস্থা জানিয়েছে, ফরাসি স্বাস্থ্যমন্ত্রী স্টেফানি রিস্ট সোমবার বলেছেন, এমভি হন্ডিয়াস প্রমোদতরীতে থাকা একজন ফরাসি যাত্রীর শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে এবং তার অবস্থার অবনতি হচ্ছে।   ‘মূল বিষয় হলো শুরুতেই পদক্ষেপ নেয়া এবং ভাইরাস সংক্রমণের শৃঙ্খল ভাঙা,’ রিস্ট ফ্রান্স ইন্টার রেডিওকে বলেন।   তিনি সোমবার জারি হওয়া অধ্যাদেশটির কথা উল্লেখ করেন, যা সংস্পর্শে আসা ব্যক্তিদের জন্য আইসোলেশন ব্যবস্থা জোরদার করতে এবং জনগণকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এখন পর্যন্ত কর্তৃপক্ষ ২২ জন সংস্পর্শে আসা ব্যক্তিকে শনাক্ত করেছে।   এদিকে, মার্কিন স্বাস্থ্য ও…

Read More

Collected from: somoynews.tv কানাডার ব্রিটিশ কলাম্বিয়ার সারে-ডেল্টা সীমান্তের কাছে সম্প্রতি একটি গুরুতর সড়ক দুর্ঘটনার ফলে এক নাটকীয় ও অস্বাভাবিক দৃশ্যের অবতারণা হয়। এসময় ব্যস্ত এক চৌরাস্তায় ট্র্যাফিক লাইটের খুঁটিতে একটি মোটরসাইকেল ঝুলে থাকতে দেখা যায়। সিবিসি নিউজ জানিয়েছে, এই দুর্ঘটনায় একজন আরোহী গুরুতর আহত হয়েছেন এবং এলাকায় ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। পুলিশ জানিয়েছে, গেল শনিবার (৯ মে) বিকেল ৩টার ঠিক আগে একটি মোটরসাইকেল ও গাড়ির মধ্যে সংঘর্ষের পর স্কট রোডের ৭১০০-ব্লকের ৭২তম অ্যাভিনিউ এবং ১২০তম স্ট্রিটে কর্মকর্তাদের ডাকা হয়েছিল।   ডেল্টা পুলিশ বিভাগ নিশ্চিত করেছে যে, মোটরসাইকেল আরোহী গুরুতর কিন্তু প্রাণঘাতী নয় এমন আঘাত পেয়েছেন এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া…

Read More

Collected from: somoynews.tv অকালমৃত্যু কমাতে সিগারেটের দাম উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব করেছে তামাকবিরোধী দুটি সংগঠন। প্রস্তাবে প্রতি শলাকা সিগারেটের খুচরা মূল্য সর্বনিম্ন ১৭ টাকা থেকে সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের দাবি জানিয়েছে তারা। সোমবার (১১ মে) জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।সংবাদ সম্মেলনে সিগারেটকে চারটি স্তরে ভাগ করে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি তামাকের ব্যবহার কমানোর ওপর জোর দেয়া হয়। প্রস্তাব অনুযায়ী, প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের খুচরা মূল্য ২০০ টাকা এবং এর সঙ্গে ৬৭ শতাংশ এক্সাইজ বা আবগারি শুল্ক ও প্রতি প্যাকেটে নির্দিষ্ট ৪…

Read More

Collected from: somoynews.tv বাসাবাড়ি থেকে নির্ধারিত ১০০ টাকার বেশি বর্জ্য সংগ্রহ বিল আদায় ও নিয়মিত ময়লা অপসারণে ব্যর্থ হলে, সংশ্লিষ্ট বর্জ্য সংগ্রহকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের (পিসিএসপি) লাইসেন্স বাতিল করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। সোমবার (১১ মে) রাজধানীর নগর ভবন অডিটরিয়ামে বর্জ্য সংগ্রহকারী প্রতিষ্ঠানসমূহের (পিসিএসপি) সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ হুঁশিয়ারি দেন। সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ এবং নগরীর নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর রাখার বিষয়ে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, অতিরিক্ত বিল আদায় ও নাগরিক ভোগান্তির ঘটনায় ক্ষোভ প্রকাশ…

Read More

Collected from: somoynews.tv স্থায়ী কারিকুলাম না থাকায় বিপাকে পড়তে হচ্ছে শিক্ষক ও শিক্ষার্থীদের। ভুক্তভোগীরা বলছেন, অদূরদর্শী পরিকল্পনার কারণে বারবার জিম্মি হচ্ছে শিক্ষার্থীরা। তাই দীর্ঘমেয়াদি শিক্ষাব্যবস্থা প্রণয়ন করা জরুরি। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানিয়েছেন, একটি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা সংস্কারের কাজ চলছে। কখনো সৃজনশীল, কখনো অভিজ্ঞতাভিত্তিক, আবার কখনো মূল্যায়নের নতুন ধারা-বারবার বদলে যায় শিক্ষাক্রম। আওয়ামী লীগের গত ১৬ বছরের শাসনামলে সাধারণ শিক্ষার্থীরা যেন শিক্ষাব্যবস্থার ‘গিনিপিগ’-এ পরিণত হয়। প্রায় প্রতি বছরই কারিকুলাম পরিবর্তন হয়েছে। ফলে পাঠ্যবইয়ের ভেতরে-বাইরে হিসাব মেলেনি। এতে তৈরি হয়েছে বড় ধরনের শিখন-ঘাটতি। শিক্ষার্থীরা বলছেন, একটা কারিকুলামের সঙ্গে যখন আমরা মানিয়ে নিতে যাচ্ছি, তখনই নতুন সিদ্ধান্ত বা নতুন সিস্টেম চলে এসেছে। ফলে…

Read More

Collected from: somoynews.tv চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে ইতিহাস গড়ল বার্সেলোনা। দীর্ঘ লা লিগা ইতিহাসে প্রথমবারের মতো ক্লাসিকো ম্যাচ জিতে শিরোপা নিশ্চিত করল কাতালানরা। দুর্দান্ত পারফরম্যান্সে নিজেদের ২৯তম লা লিগা শিরোপা ঘরে তুলেছে হ্যান্সি ফ্লিকের দল। শিরোপার সংখ্যায় অবশ্য এখনও এগিয়ে রিয়াল মাদ্রিদ। তাদের ঘরে আছে ৩৬টি লা লিগা ট্রফি। তবে ব্যবধান কিছুটা কমিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে রেয়ালের মোট শিরোপা এখন ১০৫টি, আর বার্সেলোনার ১০৪টি। শুধু শিরোপাই নয়, ক্লাসিকোর জয় সংখ্যাতেও সমতা ফিরিয়েছে বার্সা। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে এখন উভয়ের জয় ১০৬টি করে।রোববার (১০ মে) এল ক্লাসিকোতে আধিপত্য ছিল বার্সেলোনারই। প্রায় ৫৭ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে আক্রমণে…

Read More

Collected from: somoynews.tv মহাকাশে রহস্যময় বস্তু বা ইউএফও নিয়ে দীর্ঘ কয়েক দশকের গোপনীয়তা ভেঙে ১৬১টি নথিপত্র প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদফতর পেন্টাগন। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে শুক্রবার (৮ মে) এসব নথি প্রকাশ করা হয়। প্রকাশিত নথিগুলোতে অ্যাপোলো চন্দ্রাভিযানে অংশ নেওয়া নভোচারীদের অভিজ্ঞতা থেকে শুরু করে সাধারণ মানুষের দেখা বিভিন্ন অজ্ঞাত মহাজাগতিক ঘটনার বর্ণনা উঠে এসেছে। বিশেষভাবে গুরুত্ব পেয়েছে ১৯৬০ ও ১৯৭০-এর দশকে পরিচালিত বিভিন্ন মহাকাশ মিশন ও সামরিক পর্যবেক্ষণের তথ্য।   নথিতে এমন কিছু ঘটনার উল্লেখ রয়েছে, যেগুলো দীর্ঘদিন ধরে জনসাধারণের আড়ালে রাখা হয়েছিল। এর মধ্যে আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু দেখা, অস্বাভাবিক আলোকচ্ছটা এবং সামরিক রাডারে ধরা পড়া অজ্ঞাত সংকেতের…

Read More