Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: somoynews.tv ইরানের বিরুদ্ধে পরিচালিত অভিযানে সামরিক বাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য করেননি। রোববার (১০ মে) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের নজরদারি রয়েছে।’ ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র। তিনি আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের…
Collected from: somoynews.tv মিয়ানমারে ৫.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশে, বিশেষ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জানিয়েছে, রোববার (১০ মে) গভীর রাতে (বাংলাদেশ সময় ১টা ৩৬ মিনিটে) এ ভূমিকম্প আঘাত হানে। সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, ১০ কিলোমিটার গভীরে অবস্থিত ভূমিকম্পের কেন্দ্রস্থলটি প্রাথমিকভাবে ২০.৪৬ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৩.৯৪ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত বলে নির্ণয় করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সিদোকতায়া থেকে ১১ কিলোমিটার দূরে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে, শনিবার (৯ মে) বাংলাদেশের উত্তরাঞ্চলের…
Collected from: somoynews.tv ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো ‘দুঃসাহসিক পদক্ষেপের’ জবাব অত্যন্ত বিস্তৃত, বিপজ্জনক ও বেদনাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। রোববার (১০ মে) রাওয়ালপিন্ডির সেনা সদরদফতরে (জিএইচকিউ) ভারত-পাকিস্তান সংঘাতের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গত বছরের এই সংঘাতকে পাকিস্তান সরকার ‘মারকা-ই-হক’ বা ‘সত্যের যুদ্ধ’ হিসেবে অভিহিত করেছে। প্রধান অতিথির বক্তব্যে আসিম মুনির বলেন, ‘আমাদের শত্রুদের জানা উচিত, ভবিষ্যতে পাকিস্তানের বিরুদ্ধে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপ নেয়া হলে তার প্রভাব সীমিত থাকবে না; বরং তা হবে অত্যন্ত বিস্তৃত, ভয়াবহ, সুদূরপ্রসারী ও বেদনাদায়ক।” তিনি দাবি করেন, ২০২৫ সালের মে মাসে ভারত পাকিস্তানের…
Collected from: somoynews.tv শনিবার (৯ মে) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রুশ সৈন্যরা ন্যাটোর অস্ত্র ও সমর্থনপুষ্ট ‘একটি আগ্রাসী শক্তির’ সাথে মোকাবেলা করছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত বিজয়ের বার্ষিকী উপলক্ষে কুচকাওয়াজে ভাষণ দিতে গিয়ে পুতিন বলেন, ‘বিজয়ী প্রজন্মগুলো বর্তমানের বিশেষ সামরিক অভিযান পরিচালনাকারী সৈন্যদের অনুপ্রাণিত করে।’ বিবিসির প্রতিবেদনে বলা হয়, ভ্লাদিমির পুতিন মস্কোর রেড স্কোয়ারে তার বার্ষিক বিজয় দিবসের ভাষণে ইউক্রেনে তার যুদ্ধকে ন্যায্যতা দিয়েছেন এবং ন্যাটোর নিন্দা করেছেন। শত শত সামরিক কর্মীর সামনে এবং কয়েকজন বিশ্বনেতাকে পাশে নিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, তিনি একটি ‘ন্যায্য’ যুদ্ধ করছেন এবং ইউক্রেনকে একটি ‘আগ্রাসী শক্তি’ বলে অভিহিত করেন, যা ন্যাটোর সমগ্র জোটের…
Collected from: somoynews.tv নতুন হান্টাভাইরাস নিয়ে এখন বিশ্বব্যাপী আলোচনা। এই ভাইরাসে এখন পর্যন্ত তিনজনের মৃত্যুর তথ্য মিলেছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এখন পর্যন্ত ছয়জনের দেহে হান্টাভাইরাস শনাক্ত হয়েছে। অবশ্য এটি নতুন কোনো মহামারির শুরু নয় বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি। শুক্রবার (৮ মে) এক বিবৃতিতে এমনটা জানানো হয়েছে। এতে বলা হয়, একটি প্রমোদতরীতে প্রাদুর্ভাবের পর সন্দেহভাজন আটটি ঘটনার মধ্যে এখন পর্যন্ত ছয়জনের দেহে এই ভাইরাসের সংক্রমণ নিশ্চিত হয়েছে। সংস্থাটি আরও জানায়, গত ৮ মে পর্যন্ত মোট আটজনের দেহে সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে। পরীক্ষাগারে হান্টাভাইরাসের ছয়টি কেস নিশ্চিত করা হয়েছে এবং সবগুলোই অ্যান্ডিস…
Collected from: somoynews.tv রাশিয়া কাস্পিয়ান সাগরের নৌপথ ব্যবহার করে ইরানে ড্রোনের যন্ত্রাংশ পাঠাচ্ছে। মার্কিন কর্মকর্তারা নিউইয়র্ক টাইমসকে এ তথ্য জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন সংবাদমাধ্যমকে দেয়া সূত্রের মতে, গত মাসে শেষ হওয়া মার্কিন-ইসরাইলি বোমা হামলার পর দীর্ঘদিন ধরে উপেক্ষিত এই বাণিজ্য করিডোরটি ইরানকে তার সামরিক সক্ষমতা পুনর্গঠনে সাহায্য করছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, রাশিয়া থেকে এই গতিতে চালান অব্যাহত থাকলে ইরান দ্রুত তার ড্রোন ভাণ্ডার পুনরায় পূর্ণ করতে পারবে, যার প্রায় ৬০ শতাংশ সাম্প্রতিক যুদ্ধে ধ্বংস হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়, কাস্পিয়ান সাগর একটি সেতু হিসেবে কাজ করে, যা এই দুটি দেশকে সংযুক্ত করে যাদের কোনো সীমান্ত নেই, কিন্তু…
Collected from: somoynews.tv ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় নিয়ে যাওয়া এবং সেগুলো সেখানে সংরক্ষণের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৯ মে) মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন বলেন, রাশিয়া ২০১৫ সালে ইরানের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম নিয়ে এসেছিল এবং যদি প্রয়োজন হয় এবারও তারা ইউরেনিয়াম নিয়ে আসতে প্রস্তুত। রুশ প্রেসিডেন্ট বলেন, বর্তমান যুদ্ধের সব পক্ষই ইরান থেকে সমৃদ্ধকৃত ইউরেনিয়াম সরিয়ে নেয়া হবে এমন প্রস্তাবে সম্মত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্র পরে তাদের অবস্থান কঠোর করে জানায় যে, ইরান থেকে সরানো ইউরেনিয়াম শুধুমাত্র যুক্তরাষ্ট্রেই নিয়ে যেতে হবে। তখন ইরানও তার অবস্থান শক্ত করে ফেলে। যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে রাশিয়া সার্বক্ষণিক যোগাযোগ রাখবে উল্লেখ করে পুতিন…
Collected from: somoynews.tv সড়কে শৃঙ্খলা ফেরাতে চালু হচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম (আরএসপিএস)। অ্যাপসভিত্তিক এই সেবায় ট্রাফিক আইন লঙ্ঘন করলেই কাটা যাবে পয়েন্ট। এক পর্যায়ে পয়েন্ট শূন্য হয়ে গেলে বাতিল হবে ড্রাইভিং লাইসেন্স। তবে বাস্তব পরিস্থিতিতে ব্যাপক আইন লঙ্ঘনের কারণে এ ব্যবস্থার কার্যকারিতা নিয়ে সংশয়ে আছেন বিশেষজ্ঞরা। যানজট আর বিশৃঙ্খল সড়ক যেন রাজধানী ঢাকার নিয়তিই হয়ে গেছে। প্রতিদিনই নিয়ম ভাঙা যেন স্বাভাবিক চিত্র। রাস্তা পারাপার থেকে শুরু করে যান চলাচল; সবখানেই চলে হুড়োহুড়ি। এমন পরিস্থিতিতে সড়কে চালু হতে যাচ্ছে রোড সেফটি পেনাল্টি সিস্টেম। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এই ডিজিটাল ব্যবস্থায় ট্রাফিক আইন ভাঙলেই স্বয়ংক্রিয়ভাবে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা হবে।…
Collected from: somoynews.tv উজানের ঢলে পানি বৃদ্ধির সাথে সাথে প্রমত্তা পদ্মা ও যমুনা নদীতে অসময়ে দেখা দিয়েছে ভাঙন। নদীর বাম তীর ঘেঁষা বিস্তীর্ণ এলাকায় একের পর এক আবাদি জমি ও বসতভিটা বিলীন হচ্ছে নদীগর্ভে। ভাঙনের মুখে গবাদিপশু ও সহায়-সম্বল নিয়ে চরম আতঙ্কে দিন পার করছেন নদীপাড়ের নিঃস্ব মানুষগুলো। মানিকগঞ্জ জেলার হরিরামপুর, শিবালয় ও দৌলতপুর উপজেলার নদীর বাম তীরবর্তী মালঞ্চি, কুশিয়ার চর, গৌরবিদ্ধা, তেওতা, বাঁচামারা, বাগুটিয়া, চরকাটারি এবং জিয়ানপুর এলাকায় ভাঙনের তীব্রতা সবচেয়ে বেশি। গত বছর কয়েকটি এলাকায় অস্থায়ীভাবে জিও ব্যাগ ফেলে আপৎকালীন কাজ করা হলেও সেগুলো এখন নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এরই মধ্যে ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকে।…
Collected from: somoynews.tv সরকারি চাকুরেদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত নবম পে-স্কেল নিয়ে আসছে বড় সুখবর। কেবল কর্মরতরাই নন, নতুন বেতন কাঠামোর সুবিধা পেতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও। জাতীয় বেতন কমিশনের প্রাথমিক সুপারিশ অনুযায়ী, নিম্ন আয়ের পেনশনভোগীদের মাসিক পেনশনের পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণ হতে পারে। একই সঙ্গে বৈশাখী ভাতা, টিফিন ও শিক্ষা ভাতাতেও আসছে বড় ধরনের পরিবর্তন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি ও উচ্চ মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে তিন ধাপে এই পে-স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করছে সরকার। এরইমধ্যে পে-স্কেল পুনর্গঠিত কমিটি তাদের সুপারিশমালা তৈরির কাজ শুরু করেছে, যা দ্রুতই সরকারের উচ্চপর্যায়ে জমা দেয়া হবে। পেনশনে বড় স্বস্তি নতুন সুপারিশ অনুযায়ী, যাদের মাসিক পেনশন ২০ হাজার…
