Subscribe to Updates
Get the latest creative news from FooBar about art, design and business.
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
Author: admin
Collected from: somoynews.tv বাংলাদেশে বিশেষায়িত ক্যান্সার হাসপাতাল স্থাপনের জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার শিমাদা তোমোকিকে অনুরোধ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জাপানের স্থানীয় সময় শুক্রবার (৮ মে) বিকেল সাড়ে ৫টায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে শিমাদা তোমোকির সঙ্গে বৈঠকে এ অনুরোধ করেন তিনি। বৈঠকে ভাইস মিনিস্টারের সঙ্গে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকের শুরুতেই শিমাদা তোমোকি জামায়াত আমিরকে বাংলাদেশে সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা মনোনীত হওয়ায় আন্তরিক অভিনন্দন জানান। বৈঠকে…
Collected from: somoynews.tv চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে গেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (৯ মে) সফরকালে তিনি গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাত করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান। বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায়…
Collected from: somoynews.tv আত্মহত্যা নয়, ত্রিভুজ প্রেমের জেরে কামরাঙ্গীরচরে মেসের রুমমেট সাব্বিরের হাতে খুন হয়েছেন ইয়াকুব। হত্যার রহস্য উদ্ঘাটন করে এমন তথ্য জানিয়েছে পুলিশ। ফেসবুকে একটি নারী আইডির সঙ্গে দুই রুমমেটের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সন্দেহ, অবিশ্বাস আর প্রতিহিংসা থেকেই সাব্বির এ হত্যাকাণ্ড ঘটান বলে জানায় কামরাঙ্গীরচর থানা পুলিশ। তবে যে ফেসবুক আইডিকে কেন্দ্র করে এই ঘটনা, সেটি ফেক হতে পারে বলে ধারণা পুলিশের। পরিচয় শনাক্তে ফরেনসিক পরীক্ষা চলছে। গত ২৩ এপ্রিল রাজধানীর কামরাঙ্গীরচরের কালুনগরের ম্যাটাডোর শিল্প পার্কের কর্মচারী মেসের টয়লেটে পাওয়া যায় মোহাম্মদ ইয়াকুবের রক্তাক্ত মরদেহ। মেসটির চারপাশে কাঁটাতারের বেড়া এবং একটি মাত্র গেট থাকায় আইডি কার্ড দেখিয়ে প্রবেশ…
Collected from: somoynews.tv মার্কিন সংবাদমাধ্যম ক্যাবল নিউজ নেটওয়ার্ক তথা সিএনএনের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব টেড টার্নার মারা গেছেন। আজ বুধবার (৬ মে) আটলান্টায় নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর। টার্নার এন্টারপ্রাইজের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। জানানো হয়েছে, মৃত্যুর সময় পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। ২০১৮ সালে টেড টার্নার জানান যে, তিনি ‘লিউই বডি ডিমেনশিয়া’ নামে এক জটিল মস্তিষ্কের রোগে ভুগছেন। জীবনের শেষ দিনগুলো তিনি অসুস্থতার সাথে লড়াই করেই কাটিয়েছেন। টেলিভিশন খবরের দুনিয়ায় এক বৈপ্লবিক পরিবর্তনের কারিগর ছিলেন ওহাইওতে জন্ম নেয়া টার্নার। ১৯৮০ সালের ১ জুন…
Collected from: somoynews.tv চলমান যুদ্ধ শেষ করতে এক পৃষ্ঠার সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কাছাকাছি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের শান্তি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত পাকিস্তানের একটি সূত্র এবং দুজন মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছে বলে বুধবার (৬ মে) বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি আবার খুলে দেয়ার লক্ষ্যে শুরু করা অভিযানটি স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরপরই হোয়াইট হাউস মনে করছে, তারা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের একটি সমঝোতায় পৌঁছাতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ইরানের পক্ষ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত…
Collected from: somoynews.tv পশ্চিমবঙ্গে বিজেপি নতুন সরকার গঠনের আগে রাজ্য সরকারে মমতা বন্দ্যোপাধ্যায়-নিযুক্ত সব অবসরপ্রাপ্ত আমলাদের দফতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন বিভাগে কর্মরত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের বুধবার (৬ মে) থেকে অফিসে না আসার নির্দেশ দেয়া হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি-কে কয়েকটি সূত্র জানিয়েছে, পশ্চিমবঙ্গের মুখ্য সচিব দুষ্যন্ত নারিয়ালা লোক ভবন থেকে সমস্ত বিভাগীয় সচিবদের এই নির্দেশ জানিয়েছেন। জানা গেছে, প্রতিটি বিভাগের সচিবদের নিজ নিজ দফতরে মৌখিকভাবে এই আদেশ জানানো হয়েছে। নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত এই নির্দেশিকাটি কার্যকর থাকবে বলেও জানানো হয়েছে। সূত্র আরও জানিয়েছে, বিভিন্ন বিভাগে উপদেষ্টা হিসেবে কর্মরত বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতোমধ্যে…
Collected from: somoynews.tv ভারতের পশ্চিমবঙ্গে গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ। বুধবার (৬ মে) মধ্যমগ্রামে তার গাড়ি থামিয়ে কয়েক রাউন্ড গুলি চালায় অস্ত্রধারীরা। এসময় গুলিবিদ্ধ হন গাড়ির চালকও। এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন শুভেন্দু। মমতার দলের দিকে অভিযোগের তির বিজেপির। তবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন-পরবর্তী সহিংসতায় উত্তপ্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। বুধবার স্থানীয় সময় রাতে কলকাতা থেকে ফেরার পথে মধ্যমগ্রামের দোহারিয়ায় শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীর গাড়ি থামায় কয়েকজন। গাড়ি লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। এতে ঘটনাস্থলেই নিহত হন চন্দ্রনাথ রথ। গুলিবিদ্ধ হন চালক বুদ্ধদেব বেড়া। ঘটনার পরপরই…
Collected from: somoynews.tv মুখ্যমন্ত্রী হিসেবে বিজয় থালাপতির শপথগ্রহণ পিছিয়ে যাওয়ার খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম। বলা হচ্ছে, বিজয়ের দল ‘টিভিকে’ যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করেছে– তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনও সেটি নিশ্চিত নন। আর সে জন্যই পিছিয়েছে শপথ। কংগ্রেস এরইমধ্যে বিজয়ের দলকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছে এবং অন্যরাও যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন পেতে বিজয়ের দলের আরও এক-দুই দিন সময় লাগতে পারে। জানা গেছে, রাজ্যপাল ইতোমধ্যে তামিলনাড়ু বিধানসভা ভেঙে দিয়েছেন। পরে তিনি কেরালার উদ্দেশ্যে রওনা হন, সেখানেও তিনি রাজ্যপালের দায়িত্ব পালন করছেন। বুধবার (৬ মে) রাজ্যপালের…
Collected from: somoynews.tv তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় থালাপাতির বিপুল জয়ের পর, তার দলকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কংগ্রেস। তার দল এনডিটিভিকে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন কংগ্রেস সাংসদ শশীকান্ত সেন্থিল। তিনি জানান, ‘হ্যাঁ, রাজনৈতিক বিষয়ক কমিটি সরকার গঠনে বিজয়ের দল তামিলগা ভেত্রি কাজাগামকে (টিভিকে) টিভিকে-কে সমর্থন করার জন্য টিএনসিসি-কে অনুমোদন দিয়েছে।’ সূত্র জানায়, কংগ্রেস নেতা রাহুল গান্ধী বিজয়ের দল টিভিকে-কে সমর্থন করার পক্ষেই ছিলেন, কিন্তু কংগ্রেস সভাপতি খার্গে চেয়েছিলেন দিল্লির নেতাদের পরিবর্তে তামিলনাড়ু কংগ্রেস কমিটি এই সিদ্ধান্ত নিক। কংগ্রেস রাজনৈতিক বিষয়ক কমিটির গভীর রাতের এক ভার্চুয়াল বৈঠকে তামিলনাড়ু ইউনিটকে টিভিকে-র সরকার গঠনে সমর্থন দেয়ার…
Collected from: somoynews.tv তামিলনাড়ুতে জয়ের শুভেচ্ছার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ধন্যবাদ জানিয়েছেন বিজয় থালাপতি। বুধবার (৫ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। বিজয় সামাজিক মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে মোদি ও রাহুলকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ‘জনগণের কল্যাণই আমাদের একমাত্র লক্ষ্য।’ প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে বিজয় থালাপতি লিখেছেন, ‘রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা রাজ্যের অগ্রগতি এবং তামিলনাড়ুর জনগণের কল্যাণে মনোনিবেশ করব। এই প্রচেষ্টায় আমরা কেন্দ্রীয় সরকারের সমর্থন প্রত্যাশা করি।’
