Author: admin

Collected from by: সময় মিডিয়া লিমিটেড জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত খবরের শিরোনাম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, জামায়াত আমিরের সাথে ভারতীয় দুই কূটনীতিক বৈঠক করেন এবং সেই তথ্য পাবলিকলি না জানানোর কথা বলেন। জামায়াত আমির প্রতিউত্তরে বলেন- ‘দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হতেই পারে। এক্ষেত্রে গোপনীয়তার কিছু নেই এবং পরবর্তীতে আলোচনা হলে পাবলিকলি হতে হবে।’ সারজিস বলেন, এই তথ্য জামায়াত আমির নিজেই সংবাদ সংস্থা রয়টার্সকে জানান। তারপর সেটা বাংলাদেশের মিডিয়ায় আসে।…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড ২০২৫ সালের পর ২০২৬ সালেও ব্যস্ত সময় পার করবে বাংলাদেশ ক্রিকেট দল। চলতি বছর হোম ও অ্যাওয়ে মিলিয়ে বাংলাদেশের রয়েছে বেশকিছু সিরিজ। জানুয়ারি-মার্চ বর্তমানে বিপিএলে ব্যস্ত আছেন ক্রিকেটাররা। বিপিএল চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। বিপিএল শেষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্দেশ্যে উড়াল দেবে বাংলাদেশ দল। ফেব্রুয়ারি-মার্চে ভারত এবং শ্রীলঙ্কায় চলবে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপ শেষে পাকিস্তান সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই সিরিজ পিএসএলের সাথে সংঘর্ষ হওয়ায় দুই ভাগে সিরিজ আয়োজনের চেষ্টা চলছে। বাংলাদেশে এসে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-টোয়েন্টির সিরিজ খেলবে পাকিস্তান। এপ্রিল এপ্রিলের শেষ দিকে নিউজিল্যান্ড আসবে বাংলাদেশে। ঘরের মাঠে কিউইদের বিপক্ষে টাইগাররা…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউয়ে মৃত্যুবরণ করেন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন। খবর পেয়ে বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় ছুটে যান দলের স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ সভাপতি ডা. পারভেজ রেজা কাকন।   এ সময় তিনি মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের সহানুভূতি পৌঁছে দেন।   ডা. পারভেজ রেজা জানান, বিএনপি চেয়ারপার্সন খালেদা…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বিশ্বের বিভিন্ন দেশে বাস করেন এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি। সেই সঙ্গে বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যও বাড়ছে প্রতিনিয়ত। ব্যবসায়িক লেনদেন ও প্রবাসী আয় দেশে আসায় তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বেড়েছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রা বিনিময় হার তুলে ধরা হলোঃ   মুদ্রা  ক্রয় (টাকা) বিক্রয় (টাকা) ইউএস ডলার ১২১.৭০ ১২২.৭০ ইউরোপীয় ইউরো ১৪১.১১ ১৪৫.৯৮ ব্রিটেনের পাউন্ড ১৬২.১৩ ১৬৭.১৮ জাপানি ইয়েন ০.৭৭ ০.৭৯ সিঙ্গাপুর ডলার ৯৪.২৩ ৯৫.৮২ আমিরাতি দিরহাম ৩৩.১৩ ৩৩.৪১ অস্ট্রেলিয়ান ডলার ৮০.৫৭ ৮২.৫২ সুইস ফ্রাঁ ১৫২.১৮ ১৫৬.২৫ সৌদি রিয়েল ৩২.৪৩ ৩২.৭৩ চাইনিজ ইউয়ান ১৭.৩০ ১৭.৬৫ ইন্ডিয়ান রুপি ১.৩৫…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড পাবলিক প্লেসে ধূমপানের শাস্তি এবং এর আওতা বাড়িয়ে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। নতুন অধ্যাদেশ অনুযায়ী, এখন থেকে প্রকাশ্যে ধূমপান করলে জরিমানার পরিমাণ ৩০০ টাকা থেকে বাড়িয়ে সর্বোচ্চ ২ হাজার টাকা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের মূল আইনটি সংশোধন করে জারি করা এই অধ্যাদেশে জনস্বাস্থ্যের সুরক্ষায় বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে। নতুন বিধানে পাবলিক প্লেসের সংজ্ঞা ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। এখন থেকে কেবল সরকারি অফিস বা হাসপাতাল নয়; বরং শিক্ষাপ্রতিষ্ঠান, রেস্টুরেন্ট,…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড সদ্য বিদায়ী বছরটি ছিল নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের। আল হিলালের সঙ্গে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছিলেন এই সুপারস্টার। মৌসুমের শেষ দিকে চোট নিয়ে খেলেই প্রিয় ক্লাবকে বাঁচিয়েছেন অবনমনের হাত থেকে। তবে, ডিসেম্বরের শেষ দিনে সান্তোসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ৩৩ বছর বয়সী নেইমার ফের ইউরোপে ফিরছেন এমন কথাও শোনা যাচ্ছিল। তবে সব গুঞ্জনের অবসান হতে চলেছে। সান্তোস ছেড়ে কোথাও যাচ্ছেন না নেইমার। আরও এক বছরের জন্য সান্তোসের সঙ্গে নতুন চুক্তি করেছেন ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। ২০২৬ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ভিলা বেলমিরোতেই থাকছেন নেইমার।…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড রাজশাহীতে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। কনকনে ঠান্ডায় জেঁকে বসেছে শীত। কাবু এই জেলার মানুষ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৬টায় রাজশাহীতে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন‌ বুধবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা এ বছরের মধ্যে ছিল সর্বনিম্ন তাপমাত্রা। গেল তিন-চার দিন ধরে রাজশাহীতে সূর্যের দেখা নেই। শীতের কনকনে বাতাসে সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। যারা কাজের প্রয়োজনে বের হচ্ছেন শীতের পোশাক পরেও স্বস্তি মিলছে না। আরও পড়ুন: চুয়াডাঙ্গায় মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ, ঘটনাবহুল ও আপসহীন অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত পুরো দেশ। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা, মতভেদ ও বিতর্কের ঊর্ধ্বে উঠে তার বিদায়, জানাজা ও দাফনের খবর সংবাদমাধ্যমগুলোতে জায়গা করে নিয়েছে বিশেষ গুরুত্ব, আবেগ ও ইতিহাসের ভার নিয়ে। জাতীয় দৈনিকগুলো বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেগম খালেদা জিয়ার জীবনাবাসনকে তুলে ধরেছে নানা মাত্রায়— কোথাও আপসহীন রাষ্ট্রনায়ক, কোথাও সংগ্রামের প্রতীক, কোথাও এক অধ্যায়ের সমাপ্তি। প্রায় সবগুলোই পত্রিকাই প্রকাশ করেছে বিশেষ মলাট।   দৈনিক প্রথম আলো বিশেষ মলাট করেছে। পুরো পাতাজুড়ে বেগম জিয়ার মৃত্যু উপলক্ষে শোকবার্তা প্রকাশ করেছে। পরের পাতায় ‘সাবেক…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড বছরের প্রথম দিনেই প্রাথমিকের শিক্ষার্থীরা শতভাগ বই পেয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। বৃহস্পতিবার (০১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে আবুল বাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম উদ্বোধন শেষে তিনি একথা বলেন। উপদেষ্টা জানান, এবারের বইয়ের মানও আগের তুলনায় ভালো এটা অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য।   আরও পড়ুন: শীতকালীন অবকাশ শেষে আবারও মুখর হয়ে উঠেছে স্কুল-কলেজ   এবার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের মোট ৩০ কোটি বিনা মূল্যের বই ছাপিয়েছে সরকার বলেও জানিয়েছেন তিনি।   প্রাথমিকের ছাপা ও বিতরণের কাজ শতভাগ শেষ হলেও মাধ্যমিকের ৬০ শতাংশ বই মাঠপর্যায়ে পৌঁছেছে বলে…

Read More

Collected from by: সময় মিডিয়া লিমিটেড নিকটজন হারানোর শূন্যতা পেরিয়ে পুরো বাংলাদেশই পরিবার হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১০টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই মন্তব্য করেন তিনি।   তারেক রহমান লিখেন, ‘গভীর শোক ও কৃতজ্ঞতায় ভাস্বর হয়ে আমি আমার প্রিয় মা, জীবনের প্রথম শিক্ষক, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমার বাবা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে চিরনিদ্রায় শায়িত করেছি। তার অনুপস্থিতির শূন্যতা ভাষায় প্রকাশ করার মতো নয়। তবু, এই কঠিন মুহূর্তে দেশের মানুষের অভূতপূর্ব উপস্থিতি আমাকে একাকিত্বে ভুগতে দেয়নি।’   অগণিত নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী, পরিবার ও দেশবাসীর ভালোবাসা ও…

Read More