দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আবুল হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা যুবদলের দপ্তর সম্পাদক হাবিবুর বাশার হাবিব এ তথ্য নিশ্চিত করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় আবুল হোসেনকে যুবদলের প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের সাংগঠনিক পদ থেকে চূড়ান্তভাবে বহিষ্কার করা হয়েছে।
মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মঈন এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

