সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহকদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। উন্নত ও আধুনিক গ্রাহকসেবা নিশ্চিত করতে সমিতির বিদ্যমান বিলিং সফটওয়্যার আপগ্রেডেশন কাজের কারণে আগামী ১৯ নভেম্বর ২০২৫ থেকে ২০ নভেম্বর ২০২৫ পর্যন্ত সব ধরনের বিলিং কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময়ে গ্রাহকরা এজেন্ট ব্যাংক, অফিসের ক্যাশ শাখা কিংবা বিকাশ, রকেটসহ অনলাইন পেমেন্ট সেবার মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন না। বিশেষভাবে জানানো হয়েছে, ১৯ নভেম্বর রাত ১১টা থেকে ২০ নভেম্বর দিনব্যাপী বিকাশ, রকেটসহ সব অনলাইন পেমেন্ট সেবা বন্ধ থাকবে।
তবে ২০ নভেম্বর ২০২৫ তারিখ হতে বিকাশ, রকেট ও অন্যান্য অনলাইন মাধ্যমের মাধ্যমে স্বাভাবিক নিয়মে বিল পরিশোধ করা যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
সাময়িক বন্ধকালীন সময়ে যেসব গ্রাহকের বিলিং মাসুল হবে, তারা ২১ নভেম্বর ২০২৫ পর্যন্ত বিল পরিশোধ করতে পারবেন। এছাড়া বকেয়া বিল থাকা গ্রাহকদের ১৯ নভেম্বরের আগেই বিল পরিশোধ করার অনুরোধ জানিয়েছে সমিতি।
সিস্টেম উন্নয়নের স্বার্থে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রতি দুঃখ প্রকাশ করেছে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ কর্তৃপক্ষ।

