Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    July 6, 2026

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
    • কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
    • ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
    • ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
    • লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
    • ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
    • আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
    • মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»বাংলাদেশ»রাজউকের সবুজায়নের শর্ত ভেঙে ফুডকোর্ট অনুমোদন, ডিএনসিসির বিরুদ্ধে নতুন অভিযোগ
    বাংলাদেশ

    রাজউকের সবুজায়নের শর্ত ভেঙে ফুডকোর্ট অনুমোদন, ডিএনসিসির বিরুদ্ধে নতুন অভিযোগ

    adminBy adminMay 17, 2026No Comments5 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: somoynews.tv

    এবার সামনে এলো রাজউকের সঙ্গে সিটি করপোরেশনের প্রতারণার তথ্য। গাছ লাগিয়ে সবুজায়নের প্রতিশ্রুতিতে রাজউকের কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি নেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। কিন্তু মাত্র ৫ মাস পর রাজউকের শর্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ভিভিড কন্সট্রাকশনকে ১৫টি ফুড কোর্ট করার অনুমোদন দেন তিনি। এ ঘটনার প্রায় ৫ মাস পর নড়েচড়ে বসেছে রাজউক।

    গাছ লাগিয়ে সবুজায়নের প্রতিশ্রুতিতে গত বছরের জুনে, রাজউকের কাছ থেকে জায়গা ব্যবহারের অনুমতি নেয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক প্রশাসক মোহাম্মদ এজাজ। শর্ত ছিল বনায়ন ছাড়া বাণিজ্যিক কোনো কর্মকাণ্ডে জমি ব্যবহার করা যাবে না।


    পূর্বাচল নতুন শহর প্রকল্পের ১ নম্বর সেক্টরের ইছাপুরা সেতুর উত্তর-দক্ষিণে খালের দুই পাড়ের প্রায় ৩০০ মিটার জায়গা বরাদ্দ দেয়া হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনকে। অথচ নিয়মনীতির তোয়াক্কা না করে সবুজায়ন প্রকল্পটিকে বাণিজ্যিক রূপ দেয়া হয়।

    জমি বুঝে নেয়ার ৫ মাসের মাথায় শর্ত ভেঙে গত বছরের ৩ নভেম্বর ঠিকাদারি প্রতিষ্ঠান ভিভিড কন্সট্রাকশনকে ১৫ টি ফুডকোর্টের অনুমতি দেন ঢাকা উত্তরের তৎকালীন প্রশাসক মোহাম্মদ এজাজ।

    রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘রাস্তা-ঘাট, লেকের পাড়- এসব আমরা হয় কোনো সোসাইটিকে দেই, নাহলে আমরা সিটি করপোরেশনকে দেই। এটা আমাদের ম্যানডেটের মাঝেই আছে।’

    সরেজমিন ঘুরে দেখা গেছে, সবুজায়নের জন্য নির্ধারিত খাল পাড়ে ভিভিড কন্সট্রাকশনের অর্থায়নে স্থাপন করা হয়েছে ১৪টি সৌরবিদ্যুৎ চালিত ল্যাম্পপোস্ট। এর সঙ্গে যুক্ত করা হয়েছে বিজ্ঞাপনের জন্য স্পেস ভাড়া দেয়ার ছোটো ছোটো বিলবোর্ড। এবং যোগাযোগের জন্য ভিভিড কন্সট্রাকশনের মুঠোফোন নম্বর দেয়া হয়েছে। স্থানীয়রা বলছেন, এ ল্যাম্পপোস্টের পাশেই ফুডকোর্ট বসানোর পরিকল্পনা ছিল।

    প্রকল্প বাস্তবায়নকারী ভিভিড কনস্ট্রাকশন বলছেন, ফুড কোর্ট নির্মাণের কাজ শুরু ১ মাসের মাথায়, গত বছরের ৪ ডিসেম্বরে হঠাৎ কাজ স্থগিতের নির্দেশ দেন সিটি করপোরেশনের সাবেক প্রশাসক। যদিও ভিভিড কন্সট্রাকশনের দাবি, ১ মাসেই ফুড কোর্ট নির্মাণ সংক্রান্ত কাজে তারা বিনিয়োগ করে ফেলেছে মোটা অংকের অর্থ।
    ভিভিড কন্সট্রাকশনের প্রতিষ্ঠাতা জেভিয়ার এস. বিশ্বাস বলেন, ‘যখন আমরা কাজ শুরু করে মাটি ভরাট করতে গেলাম, তখন আমাদেরকে রাজউক থেকে বলা হলো, এটা করা যাবে না। আমরা বলেছি, এটা তো সিটি করপোরেশন থেকে আমাদের লিজ নেয়া, কিন্তু রাজউক বলল, লিজ নেয়া হলেও সিটি করপোরেশন এখানে ফুডকোর্ট দিতে পারে না। কিন্তু তারা আমাদের চুক্তি ক্যান্সেল করেনি। কাজটা স্থগিত করে দিয়েছে।’

    নগর ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব বলেন, ‘পরিবেশবান্ধব নগর গড়ে তোলার অন্যতম প্রকল্প সবুজায়ন প্রকল্প। এ জায়গায় অন্য কোনোভাবে দেখার কোনো সুযোগ নেই। যারা অন্য সুযোগ তৈরি করছেন, তারা পরিবেশের দৃষ্টিতে দেখলে অপরাধী।’

    রাজউক বলছে তাদের অন্ধকারে রেখে প্রকল্পটিকে বাণিজ্যিকীকরণ করেছে উত্তর সিটি করপোরেশন। উত্তরের বর্তমান প্রশাসক প্রশাসক বলছেন, এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক।

    ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘অনিয়ম তো অনিয়মই, সেটা যে-ই করুক না কেনো! এরইমধ্যে অনিয়মের বিষয়ে দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করছে।’

    রাজউকের চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘আমরা তো সম্প্রতি জেনেছি। আমাদের তো স্পষ্ট চুক্তি আছে। এখানে অন্য কোনো কাজে এ জায়গা ব্যবহার করা যাবে না। এখানে গাছ লাগানো ও সবুজায়ন ছাড়া কিছু করার কোনো সুযোগই নেই। যা করছিল, সেটা সরাসরি চুক্তি লঙ্ঘন, আমরা এ ব্যাপারে ব্যবস্থা নেব।’

    বরাদ্দের শর্ত মানতে ফের চিঠি দেয়ার কথা জানিয়েছেন রাজউকের চেয়ারম্যান। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নকারী ভিভিড কনস্ট্রাকশনও আইনি পথে হাটার ঘোষণা দিয়েছেন।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    মশার কামড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু, বিরল ভাইরাস জাপানিজ এনসেফালাইটিস নিয়ে আতঙ্ক

    June 15, 2026

    খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    June 15, 2026

    রিকশার ব্যাটারি এখন সিসা দূষণের বড় উৎস, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

    June 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202548

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202548

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.