Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    July 6, 2026

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
    • কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
    • ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
    • ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
    • লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
    • ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
    • আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
    • মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»বাংলাদেশ»রিকশার ব্যাটারি এখন সিসা দূষণের বড় উৎস, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম
    বাংলাদেশ

    রিকশার ব্যাটারি এখন সিসা দূষণের বড় উৎস, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

    adminBy adminJune 15, 2026No Comments3 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: somoynews.tv

    দুর্ঘটনাপ্রবণ ও নিয়ন্ত্রণহীন ব্যাটারিচালিত রিকশা শুধু সড়ক নিরাপত্তার জন্য নয়, শিশু, গর্ভবতী নারী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নীরব হুমকি হয়ে উঠছে। এসব যানবাহনে ব্যবহৃত ব্যাটারি এখন দেশের অন্যতম বড় সিসা দূষণের উৎসে পরিণত হয়েছে। পরিবেশবিদরা বলছেন, এখনই কার্যকর পদক্ষেপ না নিলে এই নীরব ঘাতক ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও মেধার জন্য বড় ঝুঁকি হয়ে দাঁড়াবে।

    শহর থেকে গ্রাম; সবখানেই এখন ছুটে চলেছে ব্যাটারিচালিত রিকশা। দেশে বর্তমানে প্রায় ৫০ লাখ ব্যাটারিচালিত রিকশা চলাচল করে। প্রতিটি রিকশায় থাকে চারটি করে ব্যাটারি। এসব যানের পুরোনো ব্যাটারির বড় অংশ পুনঃপ্রক্রিয়াজাত করা হয় অবৈধ ও অনিয়ন্ত্রিত কারখানায়। সেখানে খোলা পরিবেশে ব্যাটারি ভেঙে সিসা সংগ্রহ করা হয়, যা ছড়িয়ে পড়ে আশপাশের মাটি, পানি ও বাতাসে।

    ব্যবহার শেষে সীসা-অ্যাসিড ব্যাটারি বড় ধরনের পরিবেশগত ঝুঁকির কারণ হয়ে উঠছে। ব্যাটারিচালিত রিকশার সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবহৃত ব্যাটারির পরিমাণও বাড়ছে। প্রতিটি অটোরিকশায় গড়ে চারটি সিসা-অ্যাসিড ব্যাটারি থাকে। এসব ব্যাটারির আয়ুষ্কাল সাধারণত নয় মাস থেকে এক বছর। এরপর সেগুলো পরিবর্তন করতে হয়। ফলে প্রতি বছর বিপুল পরিমাণ ব্যবহৃত ব্যাটারি জমা হচ্ছে, যেগুলোর বড় অংশ অনিরাপদভাবে পুনঃপ্রক্রিয়াজাত করা হচ্ছে। এতে ভয়াবহ মাত্রায় বাড়ছে সিসা দূষণ।

    বিশেষজ্ঞদের মতে, ব্যবহৃত ব্যাটারির প্রায় ৮০ থেকে ৯০ শতাংশই অনিয়ন্ত্রিত ও অবৈধ উপায়ে রিসাইক্লিং করা হয়। আইসিডিডিআরবির গবেষণায় দেখা গেছে, সিসা শিশুদের মস্তিষ্কের বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। এতে শেখার ক্ষমতা ও আইকিউ কমে যায়।
    পিওর আর্থের কান্ট্রি ডিরেক্টর মিতালী দাস বলেন, শিশুরা বড়দের তুলনায় চার থেকে পাঁচ গুণ বেশি সিসা শোষণ করে। ফলে তাদের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এর কারণে আইকিউ কমে যায় এবং বুদ্ধিবৃত্তিক বিকাশ বাধাগ্রস্ত হয়।
     
    এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, সিসা-অ্যাসিড ব্যাটারি রিসাইক্লিংয়ের নামে যত্রতত্র কারখানা গড়ে উঠছে। এর ফলে মাটি দূষিত হচ্ছে। সেই দূষিত মাটিতে খাদ্য উৎপাদন হচ্ছে, প্রাণীকুলও দূষণের শিকার হচ্ছে।
     
    আইসিডিডিআরবির গবেষক ড. মাহাবুবুর রহমান বলেন, সিসা মাটি, মানুষ, প্রাণী ও কৃষিপণ্যে ছড়িয়ে পড়ছে। অর্থাৎ পরিবেশের প্রায় সব ক্ষেত্রই দূষিত হচ্ছে। তাই দূষণের উৎস বন্ধ করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।
     
    অবৈধ ব্যাটারি কারখানা বন্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক। তিনি বলেন, যারা অনিয়মিতভাবে যত্রতত্র ব্যাটারি গলাচ্ছে, তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে। পরিবেশ অধিদফতর, ভোক্তা অধিকার অধিদফতর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করছে, যাতে সিসা উৎপাদন বা ব্যবহারের ঝুঁকিপূর্ণ উৎসগুলো বন্ধ করা যায়।
     
    ব্যাটারিচালিত রিকশায় ব্যবহৃত ব্যাটারির অনিরাপদ ব্যবস্থাপনা নতুন ধরনের বিপদ তৈরি করছে। বিশেষজ্ঞদের মতে, কার্যকর নজরদারি ও কঠোর আইন প্রয়োগ ছাড়া ব্যাটারিচালিত যানবাহনের এই ক্রমবর্ধমান সংকট ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য ঝুঁকিতে পরিণত হতে পারে। তাই এখনই কঠোর পদক্ষেপ না নিলে সিসা দূষণের এই নীরব সংকট আরও ভয়াবহ রূপ নিতে পারে। এর ফলে ভবিষ্যতে একটি মেধাহীন প্রজন্ম তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেয়া যায় না।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    মশার কামড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু, বিরল ভাইরাস জাপানিজ এনসেফালাইটিস নিয়ে আতঙ্ক

    June 15, 2026

    খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    June 15, 2026

    ডিবি পরিচয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধরের অভিযোগ

    June 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202548

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202548

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.