১১২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো ঘাম ঝরাতে হয় সিলেটের ব্যাটারদের। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারিয়ে বিপাকে পড়ে তারা। এরপর আরিফুল-ইমনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল বটে, তবে ৪৪ রানের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ম্যাচটা কঠিন বানিয়ে ফেলে সিলেট। সেখান থেকে ৫৩ বলে ৫০ রানের জুটি গড়ে দলকে টেনে তুলেন মেহেদী হাসান মিরাজ ও স্যাম বিলিংস। তবে শেষদিকে আবারও চাপে পড়ে তারা। শেষ দুই ওভারে জয়ের জন্য দরকার ছিল মাত্র ১৫ রান। কিন্তু দুর্দান্ত বোলিংয়ে রংপুরকে জয়ের স্বপ্ন দেখান মোস্তাফিজ ও ফাহিম আশরাফ। শেষ বলে সিলেটের জয়ের জন্য দরকার ছিল ৬ রান, আর সেটিই করে দেখালেন ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস।
Trending
- পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
- কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
- ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
- ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
- লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
- ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
- আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
- মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস

