Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    July 6, 2026

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Trending
    • পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার
    • কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার
    • ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব
    • ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে
    • লাতিন দলের বিপক্ষে খেলা কতটা কঠিন স্বীকার করলেন ফ্রান্স কোচ
    • ফ্রান্স এক, দুয়ে আর্জেন্টিনা, পিছিয়ে ব্রাজিল
    • আর্জেন্টিনার ক্ষত এখনও টাটকা, তবে আমরা তৈরি: টুখেল
    • মিশরের বিপক্ষে বড় পরিকল্পনা স্কালোনির, ৩ পরিবর্তনের আভাস
    Facebook X (Twitter) Instagram
    Demo
    • প্রচ্ছদ
    • শীর্ষ সংবাদ
      • শীর্ষ খবর সিলেট
      • শীর্ষ খবর বিয়ানীবাজার
    • উপজেলা খবর
      • সকল উপজেলা খবর
      • সিলেট বিভাগের সংবাদ
      • বিয়ানীবাজার সংবাদ
      • গোলাপগঞ্জ সংবাদ
      • জকিগঞ্জ সংবাদ
      • কানাইঘাট সংবাদ
      • বড়লেখা সংবাদ
      • কুলাউড়া
      • জুড়ী
      • বিশ্বনাথ
    • সংগঠন সংবাদ
    • সংবাদ বিজ্ঞপ্তি
    • প্রবাসের সংবাদ
      • যুক্তরাষ্ট্র
      • যুক্তরাজ্য
      • ইউরোপ
      • মধ্যপ্রাচ্য
    • খেলাধুলা
    • সংস্কৃতি ও বিনোদন
    • শিল্পতীর্থ
      • সমকালীন
      • লেখালেখি
      • কবিতা
    • English
    Home»বাংলাদেশ»হরমুজ প্রণালিতে আটকে পড়া ক্রুড অয়েল ছাড়ে কূটনৈতিক উদ্যোগ
    বাংলাদেশ

    হরমুজ প্রণালিতে আটকে পড়া ক্রুড অয়েল ছাড়ে কূটনৈতিক উদ্যোগ

    adminBy adminApril 2, 2026No Comments9 Views
    Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    হরমুজ প্রণালিতে আটকে পড়া ক্রুড অয়েল ছাড়ে কূটনৈতিক উদ্যোগ
    হরমুজ প্রণালিতে আটকে পড়া ক্রুড অয়েল ছাড়ে কূটনৈতিক উদ্যোগ
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    Collected from: somoynews.tv

    হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনীতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি আরব থেকে আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনা হয়েছে। আগামী এক মাসের মধ্যে লোহিত সাগর হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে অপরিশোধিত এসব জ্বালানি। আর এর থেকে অন্তত ৫২ হাজার মেট্রিক টন ডিজেলসহ বিপুল পরিমাণ অন্যান্য জ্বালানির সংস্থান হবে।

    মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশ যে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনেছিল, তা হরমুজ প্রণালিতে আটকে আছে এমটি নরডিক পলুকস নামের একটি জাহাজে। তবে জাহাজটি দ্রুত ছাড় করানোর জন্য বাংলাদেশের পক্ষ থেকে ইরানের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। বর্তমানে সৌদি আরবের রাস তানুরা বন্দরে অবস্থান করছে জাহাজটি। তবে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ছয়টি জাহাজের মধ্যে এটিকে অন্তর্ভুক্ত করা হয়নি।

     

    বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, ডিপ্লোম্যাটিক চ্যানেল সক্রিয় করা হয়েছে এবং ইরানির কর্তৃপক্ষ থেকে বিশেষ ছাড়পত্র নেয়ার চেষ্টা চলছে। আশা করা হচ্ছে, শিগগিরই জাহাজ হরমুজ প্রণালি ছাড়িয়ে সরাসরি চট্টগ্রামে পৌঁছাবে।
     
    পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ আটকে থাকায় জটিলতা এড়াতে এবার একটু ভিন্ন কৌশলে আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনেছে বাংলাদেশ। এক্ষেত্রে হরমুজ প্রণালির ঠিক বাইরেও লোহিত সাগরের কাছাকাছি সৌদি আরবের ইয়ানবু কমার্শিয়াল পোর্ট থেকে কেনা এই ক্রুড ২০ এপ্রিল জাহাজে লোড করার শিডিউল দেয়া হয়েছে।
     
    মাহমুদুল মালেক বলেন, এ দুটি কার্গো রিফাইনারিতে পৌঁছালে বর্তমান জ্বালানি সংকট বড় অংশে লাঘব হবে। কারণ এতে পরিশোধিত জ্বালানি, বিশেষ করে ডিজেলসহ অন্যান্য পণ্য বাজারে সরবরাহ বাড়াবে।
     

    আমদানি করা ক্রুড অয়েল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। হরমুজ প্রণালিতে আটকে থাকা এক লাখ মেট্রিক টনের সঙ্গে সৌদি আরব থেকে কেনা নতুন এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল মে মাসের প্রথম সপ্তাহে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এরপর এই দুই লাখ মেট্রিক টন ক্রুড অয়েল ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছালে পেট্রোল, অকটেন, ডিজেলসহ অন্যান্য জ্বালানি হিসেবে বাজারজাত করা হবে।
     
    এই দুই লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে পরিশোধনের মাধ্যমে পাওয়া যাবে ৫২ হাজার মেট্রিক টন ডিজেল, ৪৮ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল, ৩২ হাজার মেট্রিক টন পেট্রোল, ৪২ হাজার মেট্রিক টন কেরোসিন এবং ১৬ হাজার মেট্রিক টন অকটেন।
     
    ইস্টার্ন রিফাইনারীর সাবেক মহাব্যবস্থাপক প্রকৌশলী মনজারে খোরশেদ আলম বলেন, এই দুই লাখ টনের পাশাপাশি যেসব জ্বালানি ঘাটতি হবে, যেমন ৫২ হাজার টনের বাইরে ডিজেল, সেগুলো বাইরে থেকে আমদানি করতে হবে। ক্রাইসিস এড়াতে সরকারের পদক্ষেপ জরুরি। এছাড়া এই দুই লাখ টন সময়মতো পৌঁছানোর জন্য সরকারের তৎপরতা অব্যাহত থাকা প্রয়োজন।
     
    তবে মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সংগ্রহের ক্ষেত্রে বাংলাদেশ কিছুটা বেকায়দাতেই পড়েছে। ব্যবসায়ীরা বলেন, আলোচনার মাধ্যমে জ্বালানি সরবরাহ লাইনে গতি আনা প্রয়োজন। পিএইচপি গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম বলেন, সৌদি আরব থেকে কেনা জ্বালানি দ্রুত দেশে এলে চলতি দুর্ভোগ এড়ানো সম্ভব হবে।
     
    বিশ্ব সংকটের মাঝেও মার্চ মাসে এলপিজি, এলএনজি, ক্রুড অয়েল, ডিজেলসহ বিভিন্ন জ্বালানির জন্য অন্তত ৩৯টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। অধিকাংশ জ্বালানি বিকল্প দেশ থেকে কেনা হয়েছে।
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
    admin
    • Website

    Related Posts

    মশার কামড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষিকার মৃত্যু, বিরল ভাইরাস জাপানিজ এনসেফালাইটিস নিয়ে আতঙ্ক

    June 15, 2026

    খেলনা থেকে শিশুর রক্তে মিশছে বিষাক্ত সীসা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    June 15, 2026

    রিকশার ব্যাটারি এখন সিসা দূষণের বড় উৎস, ঝুঁকিতে ভবিষ্যৎ প্রজন্ম

    June 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo

    Subscribe to Updates

    Get the latest creative news from SmartMag about art & design.

    Demo
    Top Posts

    খুপরি-ভাঙারি দোকানে মিলছে জ্বালানি তেল

    March 31, 202668

    বেগম জিয়ার জানাজা: মানিক মিয়া অ্যাভিনিউয়ে জনতার ঢল

    December 31, 202549

    শ্বশুরবাড়িতে গাছে ঝু/ল/ন্ত অবস্থায় বিয়ানীবাজারের যুবকের মর/দেহ উদ্ধার, পরিবারের দাবি হ/ত্যা

    January 16, 202138

    ভিজিটর ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের বিশেষ সতর্কবার্তা

    March 14, 202629
    Don't Miss
    sports

    পেনাল্টির আগে কী বলেছিলেন নেইমার

    By adminJuly 6, 20266

    Collected from: tsports.com ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল।…

    কান্নায় শেষ বিশ্বকাপ, সিলভার সেই ‌‘অভিশপ্ত’ রেকর্ডে নেইমার

    July 6, 2026

    ব্রাজিল কোচের ভুল কৌশলে ভাইকিং রো উৎসব

    July 6, 2026

    ব্রাজিলকে ফেভারিট মানলেও ‘ভয় পাচ্ছে না’ নরওয়ে

    July 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    © 2025 NexusNews24. All Rights Reserved.

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.