Author: admin

Collected from: somoynews.tv স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। প্রতিষ্ঠানের নাম: স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম: সেলস অফিসার পদসংখ্যা: নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা/স্নাতক অন্যান্য যোগ্যতা: সেলস মার্কেটিংয়ে দক্ষতা অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর   চাকরির ধরন: ফুলটাইম কর্মক্ষেত্র: অফিসে প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) বয়সসীমা: সর্বোচ্চ ২৯ বছর   কর্মস্থল: যেকোনো জায়গায় বেতন: আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন অন্যান্য সুবিধা: কোম্পানির নীতিমালা অনুযায়ী   আবেদন যেভাবে:…

Read More

Collected from: somoynews.tv ঢাকার মধ্যবিত্তদের স্বপ্ন দেখানো ১৪ হাজার ফ্ল্যাটের ‘ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক’ আলোর মুখ দেখেনি ৯ বছরেও। কেরাণীগঞ্জে ১৬০ একর জমিতে মাটি ভরাট ও গাছপালা লাগানো ছাড়া কিছুই হয়নি। শর্ত ভঙ্গের অভিযোগে মালয়েশিয়ান প্রতিষ্ঠান বিএনজি গ্লোবালের সঙ্গে চুক্তি বাতিল করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। সংস্থাটি বলছে, প্রকল্পটি ‘পুনরায় নকশা’ করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। ঢাকা-মাওয়া মহাসড়কের কোল ঘেঁষে কেরাণীগঞ্জে ৯ বছর আগে যাত্রা করে ঝিলমিল রেসিডেন্সিয়াল পার্ক প্রকল্প। মধ্যবিত্ত মানুষের জন্য রাজধানীতে থাকবে অন্তত একটি ফ্ল্যাট এমন স্বপ্ন দেখানো প্রকল্পে গাছগাছালি, রাস্তা, ড্রেন আর বিদ্যুতের খুঁটি বসলেও ওঠেনি একটিও ভবন।   অথচ, কথা ছিল ১৬০ একর জমির ওপর…

Read More

Collected from: somoynews.tv কানে চুলকানি একটা সাধারণ সমস্যা মনে হলেও এর পেছনে লুকিয়ে আছে নানা রোগের বীজ। বিশেষজ্ঞরা বলছেন, এর পেছনে অন্য কোনো অসুখ হওয়ার সম্ভাবনাই বেশি। তাই উপসর্গ দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই এর নিরাময়ের ব্যবস্থা নেয়া প্রয়োজন। কানে চুলকানি হয় ছত্রাকজাতীয় জীবাণু থেকে। দেহের অন্যত্র এটি থেকে দাদসহ নানা রোগ হয়। এসব ছত্রাকের মধ্যে অ্যাসপারজিলাস নাইজারটিকে দায়ী করা হয় ৮০ থেকে ৯০ শতাংশ। আরেক ধরনের ছত্রাক ক্যানডিডা অ্যালবিকানসের জন্য দায়ী ১০ থেকে ২০ শতাংশ। এ ছাড়া ডারমাটোফাইট ও একটিনোমাইসেসের মাধ্যমেও কখনো কখনো এ রোগটি হতে পারে। কখনো কখনো অত্যধিক কানের ময়লা পরিষ্কার করার জন্য কানের চামড়া উঠে যেতে পারে।…

Read More

Collected from: somoynews.tv খরচের ভারে অনেকটা ‘চিড়েচ্যাপ্টা’ মধ্যবিত্ত। সংকুচিত আয় আর লাগামহীন ব্যয়ের প্রভাব কৃষি থেকে শহরের শিল্প, সেবা আর সামাজিক খাতে। বিশ্লেষকরা বলছেন, মজুরি বৈষম্য, বেকারত্ব আর মূল্যস্ফীতি আরও উসকে দিতে পারে খরচের খাতাকে। তাই সরকারের থাকতে হবে শ্রেণিভিত্তিক সক্ষমতার সঠিক পরিসংখ্যান ও পরিকল্পনা। ন্যূনতম ডিজেলের অভাব আর কাঠফাটা রোদে পুড়ে যাওয়া সবুজ ক্ষেতের সঙ্গে পুড়ছে কৃষকদের ভাগ্য। শহর আর প্রান্তিকের মানুষের জন্য পণ্যের দাম সমান হারে বাড়া দামে কৃষকদের অসহায়ত্ব আরও তীব্র হয়।   গ্যাসের সমস্যা নিত্য। ফলে ওই পথে না হেঁটে মাটির চুলাই ভরসা অনেকের। এলপিজি আর ভোজ্য তেলের দামে চিড়েচ্যাপ্টা ভোক্তার সংকুচিত সক্ষমতা। দোকানির উচ্চ ব্যয়ের…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় গুলির শব্দের পর জরুরি ভিত্তিতে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সরিয়ে নেয়া হয়েছে। এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট নিরাপদ আছেন বলে তার প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে ওয়াশিংটন হিলটন নামের হোটেলে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। এ সময় বেশ কয়েকজন সিক্রেট সার্ভিস এজেন্ট চিৎকার করে বলেন, ‘গুলি চলছে’। পরিস্থিতি সম্পর্কে অবগত একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা জানান, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং মন্ত্রিসভার কোনো সদস্যও আহত হননি। সবাই নিরাপদে আছেন।   এ ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্পকে একটি নিরাপদ স্থানে…

Read More

Collected from: somoynews.tv ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের পূর্বনির্ধারিত পাকিস্তান সফর বাতিল করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সকালে সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য জানান ট্রাম্প। এদিকে পাকিস্তান সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বাধীন দেশটির প্রতিনিধিদল ইসলামাবাদ ছেড়েছেন। পাকিস্তানে দ্বিতীয় দফার শান্তি আলোচনায় নিজেদের প্রতিনিধি পাঠানোর কথা জানালেও শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অর্থহীন আলোচনা করতে ইসলামাবাদ যাবেন না তার প্রতিনিধিরা। তবে, তেহরান চাইলে যেকোনো সময় সমঝোতার জন্য ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প।   মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা অর্থহীন আলোচনার জন্য…

Read More

Collected from: somoynews.tv প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) ওয়াশিংটনে একটি হোটেলে নৈশভোজের সময় গুলির ঘটনার পর এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। হোয়াইট হাউসের ব্রিফিং রুমে নিজের বিরুদ্ধে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডনাল্ড ট্রাম্প বলেন, এ বিষয়ে তিনি কিছুটা উদ্বিগ্ন হলেও একে খুব বেশি প্রশ্রয় দিতে চান না। তার মতে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা একটি ‘বিপজ্জনক পেশা’।   হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে গুলিবর্ষণের ঘটনার পর আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প রসিকতা করে বলেন, ‘প্রেসিডেন্সি যে এতটা বিপজ্জনক পদ হতে…

Read More

Collected  from: somoynews.tv জ্বালানি তেলের দাম বৃদ্ধির জেরে চট্টগ্রাম বন্দরকেন্দ্রিক বেসরকারি অফডক বা ইনল্যান্ড কন্টেইনার ডিপোগুলোর (বিকডা) হ্যান্ডলিং ও পরিবহন চার্জ সাড়ে ৮ শতাংশ বাড়ানো হয়েছে। দফায় দফায় এই চার্জ বৃদ্ধিতে দেশের আমদানি-রফতানি বাণিজ্যে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। নতুন এই চার্জ বৃদ্ধির ফলে বছরে ব্যবসায়ীদের অতিরিক্ত খরচ গুনতে হবে ১০০ কোটি টাকারও বেশি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের অস্থিরতাকে কেন্দ্র করে রোববার (১৯ এপ্রিল) দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। এর রেশ কাটতে না কাটতেই বন্দরকেন্দ্রিক ২১টি বেসরকারি অফডক তাদের এই চার্জ বাড়িয়ে দেয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অফডক থেকে বন্দরে কন্টেইনার পরিবহনে নিয়োজিত লরিগুলো…

Read More

Collected  from: somoynews.tv চোট পাওয়ার মুহূর্তেই শঙ্কা জেগেছিল বড় কিছু হওয়ার। শেষ পর্যন্ত পরীক্ষার রিপোর্টে সেটাই নিশ্চিত হয়েছে—হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে লামিন ইয়ামালের ২০২৫-২৬ মৌসুম শেষ। ফলে চলতি মৌসুমে আর বার্সেলোনার জার্সিতে মাঠে নামা হচ্ছে না স্প্যানিশ এই তরুণ তারকার। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বার্সেলোনা। ক্লাব জানিয়েছে, ইয়ামালের বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে এবং তাকে রক্ষণশীল চিকিৎসা পদ্ধতির আওতায় রাখা হবে। এজন্য লা লিগায় বাকি সব ম্যাচই মিস করবেন তিনি। তবে ক্লাবের জন্য দুঃসংবাদ হলেও স্পেন জাতীয় দলের জন্য কিছুটা স্বস্তির খবর দিয়েছে বার্সা। তাদের আশা, আগামী জুনে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইয়ামালকে…

Read More

Collected  from: somoynews.tv লা লিগায় জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে পয়েন্ট হারিয়েছে রিয়াল মাদ্রিদ। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে বেতিসের রিয়াল বেতিসের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে কার্লো আনচেলত্তির দল। ম্যাচজুড়ে স্বাগতিক বেতিসই আক্রমণে এগিয়ে ছিল। ৫২ শতাংশ বল দখলে রেখে তারা ১৯টি শট নেয়, যার ৪টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, রিয়ালের ১২ শটের ৮টিই ছিল অন টার্গেটে। তবে ইউক্রেনীয় গোলরক্ষক লুনিন দুর্দান্ত কিছু সেভ করে দীর্ঘ সময় দলকে এগিয়ে রাখেন। শুরুর দিকেই কয়েকটি সুযোগ নষ্ট করেন এমবাপ্পে। ১৩তম মিনিটে ওয়ান-অন-ওয়ান সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। তবে ১৬তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ভালভার্দের দূরপাল্লার শট প্রতিহত করলেও বল নিয়ন্ত্রণে রাখতে পারেননি…

Read More