Author: admin

Collected from: somoynews.tv অসহনীয় গরমে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে জ্বালানি তেল নিতে হচ্ছে গ্রাহকদের। চাপ কিছুটা কমলেও অনেক ক্ষেত্রে ৭ থেকে ৮ ঘণ্টা অপেক্ষার পর জ্বালানি মিলছে। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এটি এখন প্রতিদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। মূল্যবৃদ্ধির পরও জ্বালানির চাহিদায় তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না। আর জ্বালানি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল পাস অ্যাপ ছাড়া তেল দেয়া হচ্ছে না। চালকরা বলছেন, ফুয়েল পাস থাকলে ১৪০০ টাকার দিচ্ছে, কিন্তু ফুয়েল পাস ছাড়া তেল দিচ্ছে না অনেক পাম্প। সরকার বলছে কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তবে আমরা তেল পাচ্ছি না। দাম বাড়ানোর পরও পর্যাপ্ত তেল মিলছে না।…

Read More

Collected from: somoynews.tv ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী দলগুলো ৬টি আসনের বিপরীতে একটি করে সংরক্ষতি নারী আসন পেয়ে থাকে। ওই হিসাবে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপির জোট ৩৬ আসন, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীরা একটি আসন পাবে। প্রশ্ন হচ্ছে, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যরাও (এমপি) কি অন্য সংসদ সদস্যদের মতো বেতন-ভাতা ও একই সুযোগ-সুবিধা পান? এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হলো। সংরক্ষিত আসনের ৫০ নারী সংসদ সদস্য রাষ্ট্রীয়ভাবে নির্ধারিত বেতন-ভাতা ও নানা ধরনের সুযোগ-সুবিধা পেয়ে থাকেন।   এসব সুবিধা নির্ধারিত হয়েছে ‘মেম্বার অব পার্লামেন্ট (রিমিউনারেশন অ্যান্ড অ্যালাউন্সেস), ১৯৭৩’ বা ‘সংসদ সদস্য (পারিশ্রমিক ও ভাতা) আদেশ,…

Read More

Collected from: somoynews.tv ক্যারিবীয় অঞ্চলের দ্বীপ দেশ কিউবার অর্থনৈতিক সংকটে পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে মেক্সিকো, স্পেন ও ব্রাজিল। সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অব্যাহত চাপের মধ্যে দেশটির স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার ডাক দিয়েছে এই তিন দেশ। গত শনিবার (১৮ এপ্রিল) স্পেনের বার্সেলোনায় বিশ্বের বামপন্থি নেতাদের এক আন্তর্জাতিক সম্মেলনে কিউবার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে এই তিন দেশ ‘কিউবার জনগণ যে গুরুতর মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, সে বিষয়ে গভীর উদ্বেগ’ প্রকাশ করে। ১৯৬০-এর দশকে ঠান্ডা যুদ্ধের উত্তেজনা শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র কিউবার ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে আসছে। কিন্তু এসব নিষেধাজ্ঞা তাদের…

Read More

Collected from: somoynews.tv হাঙ্গেরির হবু প্রধানমন্ত্রী পিটার ম্যাগিয়ার ইঙ্গিত দিয়েছেন,আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে গ্রেফতারি পরোয়ানা থাকায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরির বুদাপেস্টে এলে তাকে গ্রেফতার করা হবে। হাঙ্গেরিতে সর্বশেষ নির্বাচনে পিটার ম্যাগিয়ারের দল তিসজা পার্টি বড় জয় পেয়েছে। এর মধ্য দিয়ে ইউরোপের দেশটিতে পুতিন ঘনিষ্ঠ ভিক্টর অরবানের দেড় দশকের বেশি সময়ের শাসনের অবসান হয়েছে। শিগগিরই তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।   বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২০ এপ্রিল) সাংবাদিকদের ম্যাগিয়ার বলেন, ‘যদি কোনো দেশ আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য হয় এবং গ্রেফতারি পরোয়ানাভুক্ত কোনো ব্যক্তি আমাদের ভূখণ্ডে প্রবেশ করে, তবে সেই ব্যক্তিকে অবশ্যই হেফাজতে নিতে হবে।’…

Read More

Collected from: somoynews.tv ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর ফেরিঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয়ে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টা ৫৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের শ্রীনগর ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মাওয়ামুখী লেনে এক ব্যক্তি রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় এখনও নিহতের পরিচয় জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং দুর্ঘটনায় জড়িত গাড়িটিকে শনাক্তের চেষ্টা…

Read More

Collected from: somoynews.tv দেশের কয়েকটি এলাকায় আগামী শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। মঙ্গলবার (২১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এতে বলা হয়, আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৭টা পর্যন্ত আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, ডলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনী, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর,…

Read More

Collected from: somynews.tv বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে জেলাভিত্তিক শূন্য পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা উল্লেখ করা হয়নি। জেলাভিত্তিক শূন্য পদের তালিকা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ২৮ এপ্রিল থেকে এই পদের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ২৭ মে পর্যন্ত।   শিক্ষাগত যোগ্যতা  এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫/সমমান); এইচএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ৩.৫ /সমমান); কম্পিউটার ব্যবহারে দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।   জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক…

Read More

Collected from: somoynews.tv হজযাত্রী পরিবহনের পাশাপাশি এবার বেশিরভাগ শিডিউল ফ্লাইটও পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। হজযাত্রীদের যাতায়াতের সময় ফাঁকা থাকা ফ্লাইটে সাধারণ যাত্রীদের সেবা দেয়ার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। মাত্র ২০ হাজার টাকায় একমুখী যাতায়াতের সুযোগ পাবেন যাত্রীরা। এই উদ্যোগে বিমানের অতিরিক্ত আয় হবে অন্তত ১০০ কোটি টাকা। বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের নিয়ে যাওয়ার পর ফ্লাইটগুলো সাধারণত ফাঁকা অবস্থায় ফিরতে হয়। একইভাবে ফিরতি ফ্লাইটও অনেক সময় একমুখী ফাঁকা থাকে। এবার সেই ফাঁকা ফ্লাইটগুলোতেই প্রবাসী ও সাধারণ যাত্রী পরিবহনের উদ্যোগ নিচ্ছে বিমান।   এ লক্ষ্যে কম দামে টিকিট বিক্রিও শুরু হয়েছে। এতে ঢাকা-জেদ্দা-মদিনা রুটে মাত্র ২০ হাজার ৫০০ টাকায় একমুখী যাতায়াত…

Read More

Collected from: somoynews.tv এলপি গ্যাস আমদানির জাহাজভাড়া ও ডিজেলের দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে মাসের মাঝখানেই ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয়ের কারণে এলপি গ্যাসের  ১২ কেজি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ দিনের মধ্যে দুই দফায় ১২ কেজি সিলিন্ডারে দাম বাড়লো ৫৯৯ টাকা। এর আগে, ২ এপ্রিল ১২ কেজি এলপি গ্যাসের দাম বাড়ে ৩৮৭ টাকা, ১৮ দিনের মাথায় আজ বাড়লো আরো ২১২ টাকা।   এদিকে দফায় দফায় দাম বাড়ানো হলেও সরকার নির্ধারিত মূল্যে ভোক্তারা এলপি গ্যাসের সিলিন্ডার কিনতে না পেরে ভোগান্তি পড়েছেন। বেশিরভাগ ক্রেতারাই বেশি দামে সিলিন্ডার কিনতে বাধ্য…

Read More

Collected from: somoynews.tv বৈশ্বিক জ্বালানি সংকট চলার মধ্যে এবার সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি নতুন তেলকূপ খননের উদ্যোগ নিয়েছে। সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. ফারুক হোসেন জানান, সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির হরিপুর, কৈলাশটিলা, বিয়ানীবাজার ও রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩৪টি কূপের মধ্যে ১৭টি কূপ থেকে ১৪ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করছে। এর পরিমাণ আরও বাড়ানোর পদক্ষেপ নিয়েছে কোম্পানি।তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন গ্যাসকূপ থেকে ছয় থেকে সাড়ে ছয় হাজার ব্যারেল কনডেনসেট উৎপাদিত হয়। সিলেট গ্যাস ফিল্ডের রশিদপুর ফ্র্যাকশনেশন প্লান্টে পরিশোধন করা হচ্ছে সাড়ে চার হাজার ব্যারেল। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড’র কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আরও জানান,…

Read More