Author: admin

Collected from: somoynews.tv চলতি বছরও গরমে ভোগাতে পারে লোডশেডিং। কারণ চাহিদার তুলনায় উৎপাদন সক্ষমতা বেশি থাকলেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পর্যাপ্ত জ্বালানির অভাব। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ খাতের বড় অংকের বকেয়া। মধ্যপ্রাচ্যের পরিস্থিতিও নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। সব মিলিয়ে গরমে দুই থেকে তিন হাজার মেগাওয়াট লোডশেডিংয়ের শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। গত কয়েক বছর ধরে দেশের বিদ্যুৎ পরিস্থিতি অনেকটাই আবহাওয়ানির্ভর। তাপমাত্রা কম থাকলে স্বস্তি থাকলেও, গরম বাড়লেই শুরু হয় লোডশেডিং। একদিকে গ্রাহকের নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রত্যাশা, অন্যদিকে চাহিদা অনুযায়ী উৎপাদনে জ্বালানির ঘাটতি-এই দুইয়ের মধ্যে সমন্বয় করাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।   দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয়েছে ১৬ হাজার ৭৯৪…

Read More

Collected from: somoynews.tv জ্বালানি তেল ও এলপি গ্যাসের পর এবার বিদ্যুতের দামও বাড়তে পারে। আবাসিক গ্রাহকদের ক্ষেত্রে ইউনিটপ্রতি ৭০ পয়সা থেকে ১ টাকা ৮০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। মন্ত্রিসভার সম্মতি পেলে সেই অনুযায়ী প্রস্তাব পাঠানো হবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)। তবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বলছেন, বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বৈশ্বিক সংকটের কারণে দেশে ইতিহাসের সর্বোচ্চ দামে জ্বালানি তেল বিক্রি হচ্ছে। এর মধ্যেই ১৮ দিনের ব্যবধানে দুই দফায় এলপি গ্যাসের দামও বেড়েছে উল্লেখযোগ্য হারে। এমন পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর উদ্যোগে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু মানুষের আয় সেই হারে না বাড়ায় ব্যয়ের…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম দুই মাসে রফতানি কমেছে প্রায় সাড়ে ৮ শতাংশ। মার্কিন শুল্ক নীতির কারণে চীন ও ভারতের রফতানি কমে গেলেও ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার প্রবৃদ্ধি দেশের রফতানিকারকদের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। উদ্যোক্তাদের দাবি, অভ্যন্তরীণ জটিলতার কারণে যুক্তরাষ্ট্রের ক্রয়াদেশ পুরোপুরি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ। এর পাশাপাশি মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি ঘুরে দাঁড়ানোর পথকে আরও কঠিন করে তুলছে। দেশে রাজনৈতিক অনিশ্চয়তা এবং বৈশ্বিক বাজারে মার্কিন কূটনৈতিক চাপের মধ্যেই চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমেছে। অটেক্সার তথ্য অনুযায়ী, এ সময়ে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ ১৩৭ কোটি ডলারের পোশাক রফতানি…

Read More

Collected from: somoynews.tv ইরান যুদ্ধকে ঘিরে বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে জ্বালানির দাম। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পাম্প মালিক সমিতি। তবে দাম বাড়ায় গ্রাহকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আশঙ্কা করছেন, জ্বালানির দাম বাড়ার প্রভাব জীবনযাত্রার অন্যান্য খাতেও পড়বে এবং এতে সামগ্রিক ব্যয় আরও বেড়ে যাবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। দাম ওঠা-নামার প্রভাবে বিভিন্ন ধরনের সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে দেশেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত…

Read More

Collected from: somoynews.tv সবশেষ সমন্বয়ে দেশের বাজারে বাড়ানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ (রোববার, ১৯ এপ্রিল) মূল্যবান এই ধাতু দুটি বিক্রি হচ্ছে সবশেষ নির্ধারিত দামে। সবশেষ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণ ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতু দুইটির দাম যথাক্রমে ২ হাজার ২১৬ টাকা ও ৩৫০ টাকা বাড়ানো হয়েছে।   বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকেই নতুন দাম কার্যকর হয়েছে।   সিদ্বান্ত…

Read More

Collected from: somoynews.tv ইরান যুদ্ধকে ঘিরে অস্থির জ্বালানির বিশ্ববাজার। যার প্রভাব পড়েছে দেশের বাজারেও। সম্প্রতি দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি), পেট্রল-অকটেনসহ বিভিন্ন জ্বালানির দাম বড় ব্যবধানে বাড়িয়েছে সরকার। যুদ্ধ পরিস্থিতির প্রভাবে অস্থির হয়ে উঠেছে বৈশ্বিক তেলের বাজার। দাম ওঠা-নামার প্রভাবে বিভিন্ন ধরনের সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে অবশেষে শনিবার (১৮ এপ্রিল) রাতে দেশেও ভোক্তা পর্যায়ে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়িয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্ধারিত নতুন দর অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) থেকে পাম্পগুলোতে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১৫ টাকায়।   এছাড়া প্রতি…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প শুক্রবার ইরান ইস্যুতে যে সাতটি দাবি করেছেন, সেগুলোর সবই মিথ্যা বলে মন্তব্য করেছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্পের একাধিক মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধেও জয়ী হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না।   গালিবাফ আরও বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি পুরোপুরি খোলা থাকবে না। প্রণালি দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারে এবং ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। হরমুজ প্রণালির নিয়মকানুন সামাজিক যোগাযোগমাধ্যমে নির্ধারিত হতে পারে না।   শুক্রবার স্থানীয় সময় দিনের শুরুতে ইরান ইস্যুতে…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালি আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালি খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে।   এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্তসাপেক্ষ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল।   মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাই-নিক এর বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়,…

Read More

Collected from: somoynews.tv ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক প্রচারণা কৌশল সামনে এনেছে তেহরানপন্থি কিছু গ্রুপ। পরিচিত লেগো ভিডিওর আদলে তৈরি অ্যানিমেশন ভিডিও ব্যবহার করে তারা আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের বয়ান জোরালো করার চেষ্টা করছে। এমনই একটি ভিডিওতে দেখা যায়, চাঁদের আলোয় আলোকিত এক ঊষর প্রান্তরে ঘোড়ায় চড়ে প্রবেশ করছেন এক আদিবাসী আমেরিকান নেতা। এরপর দৃশ্যপট বদলে যুক্তরাষ্ট্র সরকারের নানা সময়ের নীতির শিকার বিভিন্ন মানুষের চিত্র উঠে আসে— যাতে শিকলবন্দি কৃষ্ণাঙ্গ আমেরিকান থেকে শুরু করে ইরাকের কুখ্যাত আবু গারিব কারাগারের নির্যাতিতরা।   এরপর দৃশ্যটি ইরানি সেনাদের দিকে ঘুরে যায়, যেখানে তারা ক্ষেপণাস্ত্রে বড় বড় ব্যানার লাগাচ্ছেন, আর…

Read More

Collected from: somoynews.tv পবিত্র কোরআনের বিশুদ্ধতা রক্ষায় কঠোর পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া সরকার। ধর্মীয় বিধান মেনে অননুমোদিত ও ত্রুটিপূর্ণ ৮,৬৭২টি কোরআনের কপি গভীর সমুদ্রে বিসর্জন দেয়া হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কেডিএন) জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত পরিচালিত বিশেষ অভিযানে ১,৭৫৮টি স্থানে তল্লাশি চালিয়ে ৬,৬২০টি অননুমোদিত কোরআনের কপি জব্দ করা হয়। জব্দকৃত এসব কপির বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৭৮ হাজার রিঙ্গিত।   আজ শুক্রবার (১৭ এপ্রিল) এক বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, কোরআনের প্রতিটি হরফ ও হরকত অত্যন্ত স্পর্শকাতর এবং সামান্য ভুলও এর অর্থ পরিবর্তন করতে পারে। তাই আইন লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ৪৪টি তদন্ত শুরু হয়েছে।   মন্ত্রণালয়…

Read More