Author: admin

Collected from: somoynews.tv চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মধ্যপ্রাচ্যে শান্তি প্রসারের জন্য চার দফা প্রস্তাব দিয়েছেন। পাকিস্তানে প্রথম দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগে যুক্তরাষ্ট্র ও ইরান আরও এক দফা আলোচনায় বসার সম্ভাবনার মধ্যেই এই ঘোষণাটি আসে। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদন অনুসারে, এসব তথ্য জানা গেছে। প্রতিবেদন অনুসারে, শি মঙ্গলবার (১৪ এপ্রিল) আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে এক বৈঠকে প্রস্তাবটি পেশ করেন।   প্রস্তাবটিতে কী বলা হয়েছে?   এই পরিকল্পনায় চারটি বিষয় প্রস্তাব করা হয়েছে। প্রথমত, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি। তিনি মধ্যপ্রাচ্য ও…

Read More

Collected from: somoynews.tv হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা ফেরানোর লক্ষ্য নিয়ে যুক্তরাজ্য ও ফ্রান্স এই সপ্তাহে যৌথভাবে আলোচনার আয়োজন করবে, যার মধ্যে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর বর্ণনা অনুযায়ী একটি সম্ভাব্য প্রতিরক্ষামূলক নৌ অভিযান নিয়েও আলোচনা অন্তর্ভুক্ত থাকবে। এই আলোচনার উদ্দেশ্য হলো প্রণালীটিতে নৌচলাচলের স্বাধীনতা ফেরাতে একটি শান্তিপূর্ণ বহুজাতিক মিশনে যোগ দিতে ইচ্ছুক ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য দেশগুলোকে একত্রিত করা।   এক্স-এ দেয়া এক পোস্টে ম্যাক্রোঁ বলেন, ‘এই কঠোরভাবে প্রতিরক্ষামূলক মিশনটি, যা যুদ্ধরত পক্ষগুলো থেকে আলাদা হবে,  পরিস্থিতি অনুকূল হওয়ামাত্রই মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।’   এর আগে, ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানকারী সামুদ্রিক যান চলাচলে অবরোধ শুরু করার কথা বলে যুক্তরাষ্ট্র। এরপর উপসাগরীয়…

Read More

Collected from: somoynews.tv তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সোমবার সতর্ক করেছেন যে গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমুদ্রপথগুলোকে সুরক্ষিত করার জন্য সামরিক পন্থা অবলম্বন করলে তা জটিল হয়ে উঠবে। পরিবর্তে হরমুজ প্রণালীর মাধ্যমে সামুদ্রিক বাণিজ্য নিশ্চিত করার জন্য কূটনীতির আহ্বান জানিয়েছেন তিনি। হাকান ফিদান আঙ্কারায় আনাদোলু আয়োজিত সম্পাদকের ডেস্ক প্রোগ্রামে বক্তৃতা করেন, যেখানে তিনি বেশ কয়েকটি আঞ্চলিক ফ্ল্যাশপয়েন্টে তুরস্কের অবস্থানের রূপরেখা দেন।   ফিদান উপসাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আন্তর্জাতিক শিপিং রুট খোলা রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। ‘পুরো বিশ্ব যা চায় তা হল আন্তর্জাতিক ট্রানজিট যেন মুক্ত থাকে এবং বাধাগ্রস্ত না হয়।’ তিনি বলেছেন।   তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘জোরপূর্বক পদক্ষেপের মাধ্যমে নৌপথে…

Read More

Collected from: somoynews.tv গত সপ্তাহে দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় অল্পের জন্য প্রাণে বাঁচে সাত বছর বয়সী অ্যালিন সাঈদ। রক্তাক্ত ব্যান্ডেজে মোড়ানো অবস্থায় সে তার বাবাকে দাফন করতে এসেছিল। কিন্তু রোববার (১২ এপ্রিল) একটি নতুন হামলায় তার বোনসহ আরও কয়েকজন আত্মীয় নিহত হন। মার্কিন-ইরান যুদ্ধবিরতির প্রথম দিন, বুধবার (৮ এপ্রিল) শ্রীফা গ্রামে সাঈদ পরিবারের বাড়িতে হামলাটি চালানো হয়। লেবাননের অনেকেই আশা করেছিলেন যে এই যুদ্ধবিরতি তাদের দেশেও প্রযোজ্য হবে। কিন্তু তার পরিবর্তে, ইসরাইলি হামলায় লেবাননজুড়ে ৩৫০ জনেরও বেশি মানুষ নিহত হন এবং সাঈদ পরিবারের আরও চারজন আত্মীয়কে দাফন করতে হয়।   ১২ এপ্রিল, অ্যালিনের ৬৪ বছর বয়সী দাদা নাসের সাঈদ—যিনি প্রাথমিক…

Read More

Collected from: somoynews.tv ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করতে বলার পর তেহরান সোমবার একটি আনুষ্ঠানিক জবাব দিয়েছে। যেখানে বলা হয়েছে তারা কেবল পাঁচ বছরের জন্য এটি করতে সম্মত হবে। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনটিতে দুজন ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা ও একজন মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করা হয়। প্রতিবেদনে মার্কিন কর্মকর্তা জানান, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছেন এবং ইরানও তাদের উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নেয়ার মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে।   যদিও ইরানিরা বলেছে যে তারা এই সমৃদ্ধ উপাদানটির ঘনত্ব কমিয়ে দেবে, তবে তারা পরবর্তীতে এই পদক্ষেপ থেকে সরে এসে এটিকে পুনরায় অস্ত্র-গ্রেডে…

Read More

Collected from: somoynews.tv ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ আরোপের তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি। তিনি এটিকে ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার চরম লঙ্ঘন হিসেবে আখ্যা দেন এবং এটিকে একটি অবৈধ আগ্রাসনমূলক কাজ বলে অভিহিত করেন, যা আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সোমবার (১৩ এপ্রিল) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক আনুষ্ঠানিক চিঠিতে ইরাভানি ওয়াশিংটনের সর্বশেষ উস্কানিমূলক পদক্ষেপের তীব্র নিন্দা জানান। যা গত ১২ এপ্রিল মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশ্যে ঘোষণা করেছিল।   ‘নৌ অবরোধ আরোপ করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতার একটি চরম লঙ্ঘন।’…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের হুমকির জবাব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার ও ওয়াশিংটনের সঙ্গে শান্তি আলোচনার প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, ‘আমরা কোনো হুমকির কাছেই মাথা নত করব না।’ ট্রাম্পের হুমকির পরপরই রোববার (১২ এপ্রিল) রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান সদিচ্ছা দেখাতে ‘খুব ভালো উদ্যোগ’ নিয়েছিল, যার ফলে আলোচনায় অগ্রগতি হয়েছিল।   তিনি বলেন, ডনাল্ড ট্রাম্পের নতুন হুমকি ইরানি জাতির ওপর কোনো প্রভাব ফেলবে না। তার ভাষায়, ‘আপনি যদি লড়াই করেন, আমরাও লড়াই করব। আর যদি যুক্তি নিয়ে এগিয়ে আসেন, আমরা যুক্তি দিয়েই মোকাবিলা করব। আমরা কোনো হুমকির কাছে মাথা নত…

Read More

Collected from: somoynews.tv স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় উচ্চপর্যায়ের এক বৈঠকে মিলিত হয়েছিল যুক্তরাষ্ট্র ও ইরান। তবে দুইপক্ষই নিজ নিজ দাবিতে অনড় থাকায় শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে। তবে তেহরানের দাবি, আলোচনার সময় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি ফোনকলই আলোচনার অগ্রগতিকে ভেস্তে দিয়েছে। শনিবার দুপুর থেকে রোববার ভোর পর্যন্ত পাকিস্তানের রাজধানীতে ২১ ঘণ্টারও বেশি আলোচনার পর কোনো চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল রোববার (১২ এপ্রিল) সকালে ইসলামাবাদ ত্যাগ করে।   এর কয়েক ঘণ্টা পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি আলোচনা ভেস্তে যাওয়ার জন্য ইসরাইলি ষড়যন্ত্রের ইঙ্গিত করেন।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে আরাঘচি লিখেছেন, ‘বৈঠকের…

Read More

Collected from: somoynews.tv যশোরের বেনাপোল আমড়াখালী চেকপোস্ট এলাকায় ২১ ব্যাটালিয়ন বিজিবির ব্যবহৃত একটি গাড়ির ধাক্কায় রোমান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোমান বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের সুমন শেখের ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন।   পুলিশ ও স্থানীয়রা জানান, রোমান বাইসাইকেলে করে শার্শা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। পথে আমড়াখালী চেকপোস্ট এলাকায় বিজিবির চলন্ত একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে তিনি পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।   অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত…

Read More

Collected from: somoynews.tv বরিশালের বাজারে যেন হঠাৎ করেই উধাও হয়ে গেছে ইলিশ মাছ। আর বাজারে যা মিলছে তার দামও আকাশ ছোঁয়া। গত সপ্তাহেও বরিশাল পোর্টরোড মৎস্য অবতরণ কেন্দ্র‍ে প্রতিদিন গড়ে ১’শ থেকে দেড়শ মণ ইলিশ বিক্রি হলেও, এখন তা পৌঁছেছে মাত্র ২০ থেকে ২৫ মণে। রোববার (১২ এপ্রিল) বরিশাল পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় হাতে গোনা কয়েকজন মাছ ব্যবসায়ী ইলিশ মাছ নিয়ে বসেছেন।   জানা গেছে, প্রতি বছর পহেলা বৈশাখের আগ মুহুর্তে বরিশাল পোর্টরোডের আড়ৎগুলোতে মৎস্য শ্রমিকদের কর্মব্যস্ততা বাড়ে কয়েকগুন। তবে এবার সেখানে বইছে নীরবতা। ক্রেতারা আসছেন ঠিকই, কিন্তু মাছের দামদর করেই পিছু হটছেন।   মাছ ব্যবসায়ীরা…

Read More