Author: admin

Collected from: somoynews.tv শান্তি আলোচনা ব্যর্থ হলে ইরানে আরও বিধ্বংসী হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরুর কয়েকঘণ্টা আগে স্থানীয় সময় শুক্রবার (১০ এপ্রিল) নিউইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। সাক্ষাৎকারে তিনি জানান, ইরানে আঘাত হানতে মার্কিন রণতরীগুলোকে অত্যাধুনিক সব মারণাস্ত্রে সজ্জিত করা হচ্ছে।   বর্তমান সামরিক অবস্থানকে রিসেট বা নতুন বিন্যাস হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে ওয়াশিংটন। মার্কিন রণতরীগুলো এ পর্যন্ত তৈরি করা বিশ্বের সেরা সব গোলাবারুদ ও অস্ত্র দিয়ে বোঝাই করা হচ্ছে। যেগুলো আগের চেয়ে আরো বেশি উন্নত। চুক্তিতে পৌঁছাতে না…

Read More

Collected from: somoynews.tv যুদ্ধবিরতি হতেই নিজেদের কৃতিত্ব বড় করে দেখানোর চেষ্টা আমেরিকার। দেশটির কর্মকর্তাদের দাবি, ইরান যুদ্ধবিরতির জন্য ভিক্ষা চেয়েছিল। তারপরই রাজি হয়েছিল তারা। যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা পর আজ বুধবার (৮ এপ্রিল) প্রতিরক্ষা দফতর পেন্টাগনে সংবাদ সম্মেলনে এই দাবি করেন ডনাল্ড ট্রাম্পের যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। এই দাবির পাল্টা হিসেবে ইরানের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য আসেনি।   প্রায় পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।   এই চুক্তিটি হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। গত কয়েক দিনে দেশটি সক্রিয়ভাবে উত্তেজনা কমাতে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের…

Read More

Collected from: somoynews.tv মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি আসলে ‘শুধু একটি বিরতি মাত্র’, পুরো যুদ্ধের শেষ নয়। আজ বুধবার (৮ এপ্রিল) পেন্টাগনে মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেগসেথের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর আল জাজিরার। প্রায় পাঁচ সপ্তাহের রক্তক্ষয়ী সংঘাতের পর গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। উভয় পক্ষই যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছে।   এই চুক্তিটি হয়েছে পাকিস্তানের মধ্যস্থতায়। গত কয়েক দিনে দেশটি সক্রিয়ভাবে উত্তেজনা কমাতে এবং ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও বৃহত্তর সমঝোতা করতে মধ্যস্থতার ভূমিকা পালন করেছে।   উভয়…

Read More

Collected from: somoynews.tv ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ অব্যাহত রয়েছে। দেশটির নিউইয়র্কসহ অন্তত ৫২টি শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলছে যুক্তরাজ্যেও। লন্ডনে ইসরাইলি দূতাবাসের বাইরে লেবাননে বিমান হামলার নিন্দা জানিয়েছেন বিক্ষোভকারীরা। পাকিস্তানের মধ্যস্থাতায় গত মঙ্গলবার (৭ এপ্রিল) ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। যা ইরান ও মার্কিন উভয় পক্ষই নিশ্চিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে একমত হয়েছে। যা লেবানন ও অন্যসব রণাঙ্গনে কার্যকর হবে।   হিজবুল্লাহ জানায়, তারা এই যুদ্ধবিরতি মেনে চলবে। কিন্তু তা মানতে চাইছে না ইসরাইল। যুদ্ধবিরতির পর ইরানে হামলা থামলেও লেবাননে বিমান হামলা…

Read More

Collected from: somoynews.tv ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতির মধ্যে দেশের জ্বালানি চাহিদা মেটাতে আরও ৩ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। বুধবার (৮ এপ্রিল) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ নীতিগত অনুমোদন দেয়া হয়। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জরুরি জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে তিনটি পৃথক প্রস্তাব অনুমোদনের জন্য কমিটিতে উপস্থাপন করা হয়। প্রস্তাবগুলোতে আন্তর্জাতিক ক্রয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে ডিজেল আমদানির কথা বলা হয়। প্রথম প্রস্তাবে ইয়ার এনার্জি এজির কাছ থেকে ১ লাখ মেট্রিক টন ইএন ৫৯০-১০ পিপিএম মানের ডিজেল আমদানির নীতিগত অনুমোদন চাওয়া হয়।   দ্বিতীয় প্রস্তাবে কে অ্যান্ড আর ইন্টারন্যাশনাল…

Read More

Collected from: somoynews.tv মালয়েশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। মালয়েশিয়া থেকে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ২৬ হাজার মেট্রিক টন অকটেন নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে। তিনি জানান, সেন্ট্রাল স্টার নামে একটি জাহাজে ফার্নেস অয়েল এবং ইস্টার্ন কুইন্স নামের অন্য একটি জাহাজে অকটেন এসেছে। দুইটি জাহাজই মালয়েশিয়া থেকে এসেছে। জাহাজ দুইটি গতকাল বন্দরের জলসীমায় প্রবেশ করলেও আজ বহির্নোঙরে এসে পৌঁছায়।  এসব জ্বালানি খালাসে পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে এদিকে, চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত আরও ৫টি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে…

Read More

Collected from: somoynews.tv মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে ইরান চুক্তির সময়সীমা দুই সপ্তাহ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাশপাশি ইরানকেও হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার অনুরোধ জানান তিনি। মঙ্গলবার (৭ এপ্রিল) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে শাহবাজ শরিফ লিখেছেন, ‘মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অত্যন্ত দৃঢ় ও শক্তিশালীভাবে অগ্রসর হচ্ছে। যা অদূর ভবিষ্যতে একটি অর্থবহ পরিণতির দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে। কূটনৈতিক তৎপরতাকে তার নিজস্ব গতিতে চলতে দেয়ার স্বার্থে আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে সময়সীমা আরও দুই সপ্তাহ বাড়ানোর জন্য বিনীত অনুরোধ করছি।’   এদিকে, ইরানকেও ‘সদিচ্ছার প্রতীক’ হিসেবে দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খুলে…

Read More

Collected from: somoynews.tv ইরানের বিরুদ্ধে হামলা বন্ধ করা হলে ইরান যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতির পাশাপাশি ‘দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল (জাহাজ) সম্ভব হবে।’   তার ভাষ্য অনুযায়ী, এটি বাস্তবায়ন করা হবে ‘ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতাগুলো বিবেচনায় রেখে।’  এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ‘বিশেষ অনুরোধ’ গ্রহণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এরই পরিপ্রেক্ষিতে ইরানে ‘বড় ধরনের হামলা’ দুই সপ্তাহের জন্য স্থগিত করতে রাজি হয়েছেন তিনি। তবে আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালী জাহাজ চলাচলের জন্য খুলে দেয়ার শর্তে এই সিদ্ধান্ত নিতে পারেন বলেও জানিয়েছেন…

Read More

Collected from: somoynews.tv যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর দেশের সব সামরিক ইউনিটকে গুলি চালানো বন্ধের নির্দেশ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তবে একই সঙ্গে তেহরান স্পষ্ট করেছে, এর অর্থ এই নয় যে যুদ্ধ শেষ হয়ে গেছে। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছেছে, ‘এটি যুদ্ধের সমাপ্তি নয়, তবে সব সামরিক শাখাকে সর্বোচ্চ নেতার নির্দেশ মেনে গুলি চালানো বন্ধ রাখতে হবে।’   ইরান আরও জানায়, এই যুদ্ধবিরতি যুদ্ধের শেষ নয় এবং শত্রুপক্ষ যুক্তরাষ্ট্র বা ইসরাইল যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে তারা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকবে।   এছাড়া যুদ্ধবিরতির ঘোষণার পর প্রকাশিত এক বিবৃতিতে ইরানের…

Read More

Collected from: somoynews.tv পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইরান ও ওমান হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর টোল বা মাশুল আরোপের অনুমতি পাবে বলে জানা গেছে। মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) এ তথ্য জানিয়েছে।   নাম প্রকাশে অনিচ্ছুক একজন আঞ্চলিক কর্মকর্তার বরাতে এপি জানিয়েছে, ইরান এই অর্থ তার পুনর্গঠনের কাজে ব্যবহার করবে। খবর আল জাজিরা’র।    তবে ওমান তাদের প্রাপ্ত অর্থ কীভাবে ব্যবহার করবে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   এ সংক্রান্ত সরাসরি আলোচনায় সম্পৃক্ত ছিলেন ওই কর্মকর্তা। তবে অভ্যন্তরীণ আলোচনার বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে…

Read More