Author: admin

Collected from: somoynews.tv ইরানের সঙ্গে যুদ্ধবিরতিকে যুক্তরাষ্ট্রের ‘বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এবং মার্কিন সামরিক বাহিনীই এটি সম্ভব করেছে বলে দাবি তার। বুধবার (৮ এপ্রিল) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।   প্রতিবেদন অনুসারে, লেভিট বলেছেন, শুরু থেকেই ট্রাম্প ধারণা করেছিলেন যে এই যুদ্ধ চার থেকে ছয় সপ্তাহ চলবে এবং ৩৮ দিনের মধ্যেই যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের মূল সামরিক লক্ষ্যগুলো অর্জন ও অতিক্রম করেছে।    হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লিখেছেন, ‘আমাদের সামরিক বাহিনীর সাফল্য সর্বোচ্চ দর কষাকষির সুযোগ তৈরি করেছে, যা প্রেসিডেন্ট ট্রাম্প ও তার দলকে কঠিন আলোচনায় বসতে সক্ষম করেছে এবং…

Read More

Collected from: somoynews.tv চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। ম্যাচের আগেই জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস নতুন করে উত্তাপ ছড়িয়েছেন। বিশ্বকাপজয়ী এই সাবেক জার্মান ফুটবলার রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের আচরণ ও ক্লাবের সিদ্ধান্ত নিয়ে কঠোর সমালোচনা করেছেন। ম্যাথাউসের মতে, ভিনিসিউস প্রতিপক্ষকে প্ররোচিত করেন এবং খেলোয়াড়দের সঙ্গে ঝামেলায় জড়ান। স্কাই স্পোর্টসকে এক সাক্ষাৎকারে জার্মান এই সাবেক ফুটবলার বলেছেন, ‘ভিনিসিউস নিঃসন্দেহে দারুণ খেলোয়াড়, কিন্তু প্রতিপক্ষকে উসকানি দেয়। ট্যাকল করলে অভিযোগ করা শুরু করে, কাঁদে।’ রিয়াল মাদ্রিদের ক্লাবকেও তিনি আক্রমণ করেছেন। ২০২৪ সালের ব্যালন ডি’অরের অনুষ্ঠানে রদ্রি নির্বাচিত হওয়ার পর অংশ না…

Read More

Collected from: somoynews.tv জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে তার তার চাচাতো ভাইয়ের বাসা থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে আটক করা হয় তাকে। আটকের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেয়া হয়।   ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেলের প্রধান এন এম নাসির উদ্দিন বলেন, ‘সাবেক স্পিকার শিরীন শারমিনের বিরুদ্ধে বনানী, উত্তরাসহ ঢাকায় ৬টি মামলা রয়েছে। এগুলোর যে কোনো একটিতে তাকে গ্রেফতার দেখনো হবে। রিমান্ডের বিষয়ে এখনো বলতে পারছি না।’   ছাত্র-জনতার অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার…

Read More

Collected from: somoynews.tv রাজধানীর লালবাগ থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে শিরীন শারমিনকে তার চাচাতো ভাই আরিফ মাসুদ চৌধুরীর বাসা থেকে আটক করা হয়। আটকের পর তাকে মিন্টো রোডের পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়।   পরে ডিবি থেকে জানানো হয়েছে, লালবাগ থানায় জুলাই বিপ্লবের একটি হত্যাচেষ্টা মামলায় ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেফতার দেখানে হয়েছে। এ মামলার বাদী আশরাফুল নামে এক ব্যক্তি। ওই মামলার ৩ নম্বর আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে সাবেক এ স্পিকারকে। এ মামলার এক…

Read More

Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে তীব্র প্রতিযোগিতার বিশ্ববাজারে অন্য দেশকে টেক্কা দিয়ে রেকর্ড পরিমাণ এলপিজি, এলএনজি ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি করেছে বাংলাদেশ। শুধুমাত্র মার্চ মাসেই ৪২টি জাহাজে করে ৬ হাজার কোটি টাকার এসব জ্বালানি পণ্য দেশে এসেছে। তবে হরমুজ প্রণালি বন্ধ থাকায় অপরিশোধিত তেল কেনার ক্ষেত্রে দেশ অনেকটা পিছিয়ে আছে। চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে সিঙ্গাপুর থেকে আমদানি করা ডিজেল খালাস করা ইয়ান জেং হি নামের জাহাজ ফিরে যাওয়ার এক ঘণ্টার মধ্যে মালয়েশিয়া থেকে আমদানি করা ডিজেলবাহী সান গ্যাং ফা জিয়ান নামের জাহাজ বার্থিং নিয়েছে। এভাবেই মার্চ মাসে একে একে ৪২টি জাহাজের মধ্যে ৩৮টি খালাস শেষে দেশে ফিরে গেছে।…

Read More

Collected from: somoynews.tv জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে এবং তা প্রতি মাসে পর্যালোচনা করা হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।   মন্ত্রী বলেন, আগামী মাসে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে কি না-সে বিষয়ে মন্ত্রিসভা বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। বর্তমানে বাংলাদেশই একমাত্র দেশ যেখানে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।   দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে। অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান অব্যাহত…

Read More

Collected from: somoynews.tv পারস্য উপসাগরের হরমুজ প্রণালী দিয়ে ইরাকি জাহাজ চলাচলের ওপর থেকে সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়ার ঘোষণা দিয়েছে ইরান। এই সিদ্ধান্তকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের ওপর দেশটির কঠোর নিয়ন্ত্রণ কিছুটা শিথিল করার সংকেত হিসেবে দেখা হচ্ছে। শনিবার (৪ এপ্রিল) ইরানের সামরিক বাহিনীর কেন্দ্রীয় দফতর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরাক এই প্রণালিতে সব ধরনের বিধিনিষেধ থেকে অব্যাহতি পাবে। তবে ‘শত্রু দেশগুলোর’ জন্য আগের মতোই কঠোর নিয়ন্ত্রণ বজায় থাকবে।   বিবৃতিতে ইরাকের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়েছে, ‘ইরাকের জাতীয় সার্বভৌমত্বের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রয়েছে। আপনারা এমন এক জাতি যারা মার্কিন দখলের ক্ষত বহন করছেন এবং যুক্তরাষ্ট্রের…

Read More

Collected from: somoynews.tv দেশে জ্বালানি সংকট তীব্র হওয়ার আশঙ্কায় সার কারখানাগুলোতে গ্যাস সরবরাহে রেশনিং চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের প্রেক্ষিতে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এক মাসের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) কারখানাটিতে সার উৎপাদন বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী আশরাফুল ইসলাম।   তিনি সময় সংবাদকে জানান, রাষ্ট্রীয় সিদ্ধান্তে প্রাকৃতিক গ্যাস সংকটের কারণে এপ্রিল মাসজুড়ে কারখানার উৎপাদন বন্ধ রাখা হয়েছে। তবে মে মাস থেকে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হলে উৎপাদনে ফেরার আশা রয়েছে। বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে উল্লেখ করে কাজী আশরাফুল ইসলাম আরও বলেন, এই সময়ে সিলেটবাসীর…

Read More

Collected from: somoynews.tv সারাদেশে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দৌরাত্ম্য আবারও বেড়েছে। চাঁদার দাবিতে গুলি চালানো, ধারালো অস্ত্র দিয়ে কোপানো, ইলেকট্রিক শক দেয়ার মতো ঘটনা ঘটেছে প্রায়ই। এমন পরিস্থিতিতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী তালিকা তৈরি করে সাঁড়াশি অভিযান পরিচালনার প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি পুলিশ সদর দফতর রাজনৈতিক পরিচয় বিবেচনা না রেখে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে। কোটি টাকা চাঁদা না পেয়ে পুলিশ পাহারায় থাকা চট্টগ্রামের এক ব্যবসায়ীর বাসায় মুহুর্মুহু গুলি চালানোর ঘটনা সম্প্রতি সারাদেশে তোলপাড় সৃষ্টি করেছে। শুধু চট্টগ্রাম নয়, ঢাকাতেও চাঁদাবাজ ও সন্ত্রাসীদের উৎপাত বেড়েছে।   মোহাম্মদপুরে চাঁদাবাজি ও বোরকা পরে এক সমন্বয়ককে কোপানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী কিলার বাদলের নাম এসেছে। ভুক্তভোগী…

Read More

Collected from: somoynews.tv আলো ঝলমলে ঢাকা। প্রযুক্তির উৎকর্ষে বদলে যাচ্ছে নগরী। কিন্তু বদলাচ্ছে না গণপরিবহনের জরাজীর্ণ রূপ। ফিটনেসবিহীন বাসের দৌরাত্ম্যের মধ্যেই অবৈধ ওয়ার্কশপে তৈরি হচ্ছে দুর্বল কাঠামো। ঈদ সামনে রেখে দ্বিগুণ বেগে চলছে এমন কর্মযজ্ঞ। অবসরের অজুহাতে এসব বিষয়ে কথা বলতে নারাজ বিআরটিএ চেয়ারম‍্যান। আর ট্রাফিক পুলিশ দিচ্ছে- লোকবল সংকট আর ডাম্পিং স্টেশন না থাকার দোহাই। রাজধানীর বেহাল গণপরিবহন ব্যবস্থা নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। রাজধানীর রাজপথ, এলোমেলো ছুটছে নানা ধরনের গাড়ি। এ যেন কোনো দুর্ঘটনার আগের নীরব ট্রেলার, যা ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। শহরের প্রতিটি সড়কে দেখা যায় তালি মারা বডি, ভাঙা গ্লাস, ঝুলে থাকা দরজা আর…

Read More