Author: admin

Collected  from: somoynews.tv ইরান যুদ্ধের ব্যয় সামাল দিতে বিশাল প্রতিরক্ষা বাজেট প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যা মার্কিন সামরিক দফতর পেন্টাগনের গেল এক বছরে ৪০ শতাংশের বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব। এ নিয়ে ডেমোক্র্যাটদের পাশাপাশি একজন রিপাবলিকান আইনপ্রণেতাও ট্রাম্পের প্রস্তাবের সমালোচনা করেছেন। ইরান যুদ্ধের ক্রমবর্ধমান ব্যয় এবং বৈশ্বিক নিরাপত্তা প্রতিশ্রুতি রক্ষায় ২০২৭ অর্থবছরের জন্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেটের প্রস্তাব করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।   স্থানীয় সময় শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন আইনপ্রণেতাদের কাছে এই প্রস্তাব পেশ করা হয়। এটি গত এক বছরে পেন্টাগনের ৪০ শতাংশের বেশি ব্যয় বৃদ্ধির প্রস্তাব, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সর্বোচ্চ।  …

Read More

Collected from: somoynews.tv কাজাখস্তান থেকে এক লাখ মেট্রিক টন জ্বালানি তেল কেনার প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের (অপারেশন অনুবিভাগ) যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী।   তিনি বলেন, জ্বালানি তেল নিয়ে বিভিন্ন প্রস্তাব পাচ্ছি। কাজাখস্তান থেকে প্রতি ব্যারেল ডিজেল ৭৬ ডলারে কেনার প্রস্তাব পেয়েছি। সস্তায় পেলে কিনতে অসুবিধা নেই।  শুধু প্রস্তাব পেলেই হবে না উল্লেখ করে তিনি আরও বলেন, প্রক্রিয়াগুলো সম্পন্ন করে সরবরাহ নিশ্চিতের বিষয় আছে। প্রায় ১ লাখ মেট্রিক টন সরবরাহ করতে পারবে বলে জানিয়েছে দেশটি।

Read More

Collected from: somoynews.tv জ্বালানির দ্বিগুণ ব্যয় মেটাতে গিয়ে আবারও কমছে রিজার্ভের খাতা। এক মাসে প্রায় দেড় বিলিয়ন ডলার হ্রাস পেয়েছে। এই পরিস্থিতিতে বর্ধিত জ্বালানি ক্রয়ের খরচ সামলাতে বাংলাদেশ ব্যাংক আইএমএফসহ বিভিন্ন দাতা সংস্থা থেকে ২০০ কোটি ডলার পাওয়ার প্রত্যাশা করছে। দেশের তেলের বাজারে চলছে চরম অস্থিরতা। একদিকে পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারি, অন্যদিকে বিভিন্ন স্থান থেকে মজুত করা তেল উদ্ধার করছে আইনশৃঙ্খলা বাহিনী। এই পরিস্থিতিতে বিপাকে পড়েছেন গাড়িচালক থেকে শুরু করে পাম্প মালিকরাও।   পাম্প মালিকরা বলছেন, আগে প্রতিদিন বিক্রির পরও স্টকে তেল থাকত। কিন্তু এখন মোটরসাইকেল ও গাড়িতে তেলের এমন চাহিদা বাড়ায় তারা সঠিকভাবে বুঝতে পারছেন না এই পরিস্থিতি কোথা…

Read More

Collected from: somoynews.tv হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল বোঝাই জাহাজ ছাড় করিয়ে আনতে ইরানের সঙ্গে কূটনীতিক আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাশাপাশি সৌদি আরব থেকে আরও এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনা হয়েছে। আগামী এক মাসের মধ্যে লোহিত সাগর হয়ে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে অপরিশোধিত এসব জ্বালানি। আর এর থেকে অন্তত ৫২ হাজার মেট্রিক টন ডিজেলসহ বিপুল পরিমাণ অন্যান্য জ্বালানির সংস্থান হবে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশ যে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কিনেছিল, তা হরমুজ প্রণালিতে আটকে আছে এমটি নরডিক পলুকস নামের একটি জাহাজে। তবে জাহাজটি দ্রুত ছাড় করানোর জন্য বাংলাদেশের…

Read More

Collected from: somoynews.tv বর্তমানে দেশে জ্বালানি তেলের মজুত আছে দশ থেকে এগারো দিনের। তবে জ্বালানি বিভাগের তথ্য বলছে, পরিশোধিত ও অপরিশোধিত মিলিয়ে চলতি মাসে দেশে আসবে সাড়ে তিন লাখ মেট্রিক টন তেল। পাশাপাশি বিকল্প উৎস থেকেও আরও কিছু চালান আনার বিষয়ে আলোচনা চলছে। এই প্রেক্ষাপটে সরকার এপ্রিলে কোনো জ্বালানি সংকটের শঙ্কা দেখছে না। বরং, মাসের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে তেল। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাম্পে-পাম্পে লম্বা সারি, থমকে আছে গাড়ির চাকা। যাতে টান পড়ছে অনেকের জীবিকাতেও। আর, এটিই এখন নিত্যদিনের বাস্তবতা।   রাইডশেয়ার চালকরা বলছেন, আমরা যদি পাঁচ-ছয় ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে তেল নিই, তাতেও কোনো লাভ হয়…

Read More

Collected from: somoynews.tv জ্বালানি তেলের সংকটে অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা করছে সরকার। অভিভাবকরা বলছেন, অনলাইনে পড়াশোনা হলেও স্থবির হয়ে পড়ে শিশুর মানসিক বিকাশ। করোনাকালের অভিজ্ঞতা তুলে ধরে শিক্ষাবিদ বলছেন, আবারও সেই পথে হাঁটলে বিপর্যয়ের মুখে পড়বে শিক্ষা ব্যবস্থা। খুদে শিক্ষার্থীরাও অনলাইন ক্লাসের পক্ষে না। শ্রেণিকক্ষে বন্ধুদের সঙ্গে ক্লাস করার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় তারা। কয়েকজন শিক্ষার্থী বলে, অফলাইনে টিচার আমাদের যে পরিমাণে গুরুত্ব ও মনোযোগের সাথে পড়াবেন, আমরা মনে করি না অনলাইনে সেভাবে পড়াতে পারবেন। আরেক শিক্ষার্থী বলে, অনেকে আছে তারা অনলাইনে পড়ে আবার অনেক আছে তারা পড়ে না। মোবাইল, ট্যাব ওপেন করে অন্যান্য কাজ করে। এছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলে…

Read More

Collected from: somoynews.tv ২০২৬ বিশ্বকাপে উঠতে না পেরে আবারও হতাশ ইতালি। জেনিকার স্টাডিওন বিলিনো পোলিয়েতে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলের ড্রয়ের পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে ইতালি। এই হতাশাজনক পরাজয়ের পর সংবাদমাধ্যমের সামনে নিজের দুঃখ লুকাননি কোচ জেন্নারো গাত্তুসো। আরএআইকে দেওয়া সাক্ষাৎকারে হতাশ কণ্ঠে বলেন তিনি, ‘এটা সত্যিই দুঃখজনক, কিন্তু এটাই ফুটবল। এটা বড় একটা ধাক্কা। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত। আজ কেউ যদি আমাকে সূঁচ ফোটাতো, রক্তই বের হতো না, আমি কিছুই অনুভব করছি না। কষ্ট হচ্ছে, কিন্তু যেন অনুভূতিহীন হয়ে গেছি। এই জয়টা আমাদের, আমাদের পরিবার, খেলোয়াড়, পুরো আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আমি রেফারিং বা…

Read More

Collected from: somoynews.tv মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিস্থিতির মধ্যে দেশে জ্বালানি সংকটে ঢাকাসহ সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে ঢাকা মহানগরীর বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক, বোর্ড কর্মকর্তা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। অবশ্য আনুষ্ঠানিকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সিদ্ধান্তের তথ্য এখনো জানানো হয়নি।   তবে সভায় উপস্থিত শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।   ওই কর্মকর্তা বলেন, আনুষ্ঠানকিভাবে অনলাইন ক্লাসের বিষয়টি সব শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে জানানো হবে। আপাতত সপ্তাহে ছয় দিনই ক্লাস হবে। তিন দিন অনলাইন ও তিন দিন হবে অফলাইনে। শিক্ষকরা স্কুলে এসে ক্লাস নেবেন।…

Read More

Collected from: somoynews.tv জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে শিগগিরই সারা দেশের স্কুলগুলোতে সশরীরে ক্লাসের পাশাপাশি অনলাইনেও ক্লাসের ব্যাপারে সরকার চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। মঙ্গলবার (৩১ মার্চ) জ্বালানি পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এক বৈঠক শেষে তিনি এ কথা জানান।   ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ পরিস্থিতিতে বিশ্বজুড়ে জ্বালানি সংকট দেখা দেয়ায় দেশে জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যেই সরকার এমন পরিকল্পনার কথা ভাবছে বলে জানান মন্ত্রী।   শিক্ষামন্ত্রী বলেন, দেশে জ্বালানি সাশ্রয়ে প্রধানমন্ত্রী নানা নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে এখন থেকে দেশের স্কুলগুলো পাঁচ দিনের পরিবর্তে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রেখে অন্তত তিন দিন অনলাইনে…

Read More

Collected from: somoynews.tv সিরাজগঞ্জ শহরের গয়লা এলাকায় মুদি দোকানদারের বাড়িতে বিছানার নিচ থেকে লুকিয়ে রাখা পেট্রোল জব্দ করা হয়েছে। এছাড়াও জ্বালানি তেল বিক্রির লাইসেন্স না থাকায় তাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।   অভিযানের নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রথমে দোকানি তেল বিক্রির বিষয়টি অস্বীকার করেন। পরে তার বাসায় তল্লাশি চালিয়ে বিছানার নিচে লুকিয়ে রাখা সাড়ে ২১ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। বেশ কিছু খালি কন্টেইনারও পাওয়া যায়। জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রির জন্য তার কোনো বৈধ লাইসেন্স ছিল না।…

Read More